প্রশ্নঃ ৫১. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এক আলেম বলেছেন, দাফনের পর দেড় দুই ঘণ্টা কবরের পাশে থাকলে ভালো। এতে মায়্যিতের প্রশ্নোক্তর পর্ব সহজ হয়। এটা কি ঠিক? দলীলসহ জানালে খুবই ভাল হত।
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
দাফনকার্য সম্পন্ন করার পর কবরের পাশে কিছু সময় অবস্থান করা এবং মৃতের জন্য আল্লাহ্র কাছে ক্ষমা প্রার্থনা এবং সাওয়াল জাওয়াবে দৃঢ় থাকার দুআ করার বিষয়টি হাদীস দ্বারা প্রমাণিত। সুনানে আবু দাউদের এক বর্ণনায় এসেছে, হযরত উসমান রা. বলেন-
كَانَ النّبِيّ صَلّى اللهُ عَلَيْهِ وَسَلّمَ إِذَا فَرَغَ مِنْ دَفْنِ الْمَيِّتِ وَقَفَ عَلَيْهِ، فَقَالَ: اسْتَغْفِرُوا لِأَخِيكُمْ، وَسَلُوا لَهُ بِالتّثْبِيتِ، فَإِنّهُ الْآنَ يُسْأَلُ.
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাফনকার্য সম্পন্ন করার পর কবরের পাশে কিছু সময় অবস্থান করতেন এবং বলতেন, তোমরা তোমাদের ভাইয়ের জন্য ক্ষমা প্রার্থনা কর এবং সাওয়াল-জাওয়াবের দৃঢ় থাকার দুআ কর। কেননা এখন সে জিজ্ঞাসিত হবে। -সুনানে আবু দাউদ, হাদীস ৩২১৩
অতএব দাফনের পর কবরের পাশে কিছুক্ষণ সময় অপেক্ষা করে দুআ ও ইস্তেগফার করা হাদীস দ্বারা প্রমাণিত। তবে নির্দিষ্টভাবে দেড়-দুই ঘণ্টা অপেক্ষা করার কথা বলা ঠিক নয়।
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন