প্রশ্নঃ ৫৪০৬. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম
নামাজে পুরুষদের তাকবীরে তাহরীমার সময় হাত উঠানোর নিয়ম সম্পর্কে বিস্তারিত বলুন?
তাকবীরে তাহরীমার পর হাত বাঁধার পর কি কি দোয়া পড়তে হয়?
২৮ মার্চ, ২০২১
নারায়নগঞ্জ
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
নামাযে পুরুষরা তাকবীর তাহরীমা বলার সময় দুই হাত কাঁধের উপরে কান পর্যন্ত উঠাবে। অর্থাৎ দুই হাতের বৃদ্ধাঙ্গুলির মাথা কানের লতি পর্যন্ত উঠবে। যার ফলে অন্যান্য আংগুলের মাথা কানের উপর পর্যন্ত পৌঁছে যায় এবং হাতের তালুর নিচের অংশ কাঁধ পর্যন্ত থাকে।
حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا عَبْدُ الرَّحِيمِ بْنُ سُلَيْمَانَ، عَنِ الْحَسَنِ بْنِ عُبَيْدِ اللَّهِ النَّخَعِيِّ، عَنْ عَبْدِ الْجَبَّارِ بْنِ وَائِلٍ، عَنْ أَبِيهِ، أَنَّهُ أَبْصَرَ النَّبِيَّ صلى الله عليه وسلم حِينَ قَامَ إِلَى الصَّلاَةِ رَفَعَ يَدَيْهِ حَتَّى كَانَتَا بِحِيَالِ مَنْكِبَيْهِ وَحَاذَى بِإِبْهَامَيْهِ أُذُنَيْهِ ثُمَّ كَبَّرَ .
‘আবদুল জব্বার ইবনু ওয়ায়িল থেকে তাঁর পিতার থেকে বর্ণিত:
তাঁর পিতা নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লামকে সলাতে দাঁড়িয়ে স্বীয় দু’হাত কাঁধ পর্যন্ত এবং বৃদ্ধাঙ্গুলিদ্বয় কর্ণদ্বয় পর্যন্ত উঠিয়ে তাকবীর বলতে দেখেছেন।
সুনানে আবু দাউদ, হাদিস নং ৭২৪
তাকবীর তাহরিমার পর দুই হাত বেঁধে আল্লাহ তাআলার প্রশংসামূলক বাক্য ثناء ছানা পড়া সুন্নত।
سبحانك اللهم وبحمدك وتبارك اسمك وتعالى جدك و لا إله غيرك
সুবহা-নাকাল্ল-হুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবা-রকাসমুকা ওয়া তাআ-লা- জাদ্দুকা ওয়া লা-ইলা-হা গাইরুক।
والله اعلم بالصواب
উত্তর দাতা:
ইসহাক মাহমুদ
মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া, মোহাম্মদপুর
মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া, মোহাম্মদপুর
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
মাসায়েল-এর বিষয়াদি
আল কুরআনুল কারীম
৪
হাদীস ও সুন্নাহ
৬
তাসাউফ-আত্মশুদ্ধি । ইসলাহী পরামর্শ
৩
শরীআত সম্পর্কিত
১৫
ফিতনাসমুহ; বিবরণ - করণীয়
২
আখিরাত - মৃত্যুর পরে
৩
ঈমান বিধ্বংসী কথা ও কাজ
৬
ফিরাকে বাতিলা - ভ্রান্ত দল ও মত
২
পবিত্রতা অর্জন
৮
নামাযের অধ্যায়
১৯
যাকাত - সদাকাহ
৫
রোযার অধ্যায়
৬
হজ্ব - ওমরাহ
২
কাফন দাফন - জানাযা
৫
কসম - মান্নত
১
কুরবানী - যবেহ - আকীকা
৪
বিবাহ শাদী
৮
মীরাছ-উত্তরাধিকার
২
লেনদেন - ব্যবসা - চাকুরী
৯
আধুনিক মাসায়েল
৬
দন্ড বিধি
২
দাওয়াত ও জিহাদ
৩
ইতিহাস ও ঐতিহ্য
৬
সীরাতুন নবী সাঃ । নবীজীর জীবনচরিত
৩
সাহাবা ও তাবেঈন
৩
ফাযায়েল ও মানাকেব
৩
কিতাব - পত্রিকা ও লেখক
৩
পরিবার - সামাজিকতা
৭
মহিলা অঙ্গন
২
আখলাক-চরিত্র
২
আদব- শিষ্টাচার
১২
রোগ-ব্যধি। চিকিৎসা
২
দোয়া - জিকির
২
নাম। শব্দ জ্ঞান
৩
নির্বাচিত
২
সাম্প্রতিক
১
বিবিধ মাসআলা
১