ফরয নামাযের শেষ রাকাতে বৈঠক না করে ভুলে দাঁড়িয়ে গেলে করনীয় কি ?
প্রশ্নঃ ৭৭২২. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, দু রাকায়াত সালাতে ভুল বসত শেষ বৈঠকে আত্তাহিয়াতু পড়ে দাড়িয়ে গেলে,অথবা দাড়িয়ে সূরা ফাতিহা পড়া শেষে এমন সময় মনে হলো আমার ভুল হচ্ছে তখন কি করণীয়?
১২ মে, ২০২৪
রূপগঞ্জ
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
প্রিয় ভাই, যখন দুই রাকাত বিশিষ্ট নামাজে দুই রাকাতের পর এবং চার রাকাত বিশিষ্ট নামাজে চার রাকাতের পর কোনো ব্যক্তি তাশাহহুদ পরিমাণ বসে, তখন মূলত তার নামাজ সম্পন্ন হয়ে যায় এবং অখন তার উচিত ছিল সালাম ফেরানো।
কিন্তু যদি সে দ্বিতীয় বা চতুর্থ রাকাতে তাশাহহুদ পরিমাণ বসার পর ভুলবশত তৃতীয় বা পঞ্চম রাকাতের জন্য দাঁড়িয়ে যায়, তাহলে স্মরণ হওয়া মাত্র বৈঠকে ফিরে এসে সাহু সিজদা দিয়ে নামাজ শেষ করে ফেলবে। এতে তার নামায আদায় হয়ে যাবে।
তবে যদি অতিরিক্ত রাকাতের সিজদা করে ফেলে—তাহলে তার সাথে আরও এক রাকাত মিলিয়ে জোড়া পূর্ণ করে শেষে সাহু সিজদা দিয়ে নামাজ শেষ করে ফেলা উচিত। এতে প্রথম দুই বা চার রাকাত ফরজ এবং শেষ দুই রাকাত নফল হিসেবে গণ্য হবে।
তবে যদি অতিরিক্ত এক রাকাত না মিলিয়ে তৃতীয় অথবা পঞ্চম রাকাতেই বসে সাহু সিজদা দিয়ে নামাজ শেষ করে ফেলে, তাহলেও তার ফরজ আদায় হয়ে যাবে।
(فتاوی شامی، كتاب الصلاة، باب سجود السهو، ج:2، ص:87، ط:سعيد)
"(وإن قعد في الرابعة) مثلا قدر التشهد (ثم قام عاد وسلم) ولو سلم قائما صح؛ ثم الأصح أن القوم ينتظرونه، فإن عاد تبعوه (وإن سجد للخامسة سلموا) لأنه تم فرضه، إذ لم يبق عليه إلا السلام (وضم إليها سادسة) لو في العصر، وخامسة في المغرب: ورابعة في الفجر به يفتى (لتصير الركعتان له نفلا) والضم هنا آكد، ولا عهدة لو قطع."
"(قوله ولا عهدة لو قطع) أي لا يلزمه القضاء لو لم يضم وسلم لأنه لم يشرع به مقصودا كما مر."
الفتاوى الهندية (1/ 129):
’’رجل صلى الظهر خمساً وقعد في الرابعة قدر التشهد إن تذكر قبل أن يقيد الخامسة بالسجدة أنها الخامسة عاد إلى القعدة وسلم، كذا في المحيط. ويسجد للسهو، كذا في السراج الوهاج. وإن تذكر بعدما قيد الخامسة بالسجدة أنها الخامسة لا يعود إلى القعدة ولا يسلم، بل يضيف إليها ركعةً أخرى حتى يصير شفعاً ويتشهد ويسلم، هكذا في المحيط. ويسجد للسهو استحساناً، كذا في الهداية. وهو المختار، كذا في الكفاية. ثم يتشهد ويسلم، كذا في المحيط. والركعتان نافلة ولا تنوبان عن سنة الظهر على الصحيح، كذا في الجوهرة النيرة ... وإن لم يقعد على رأس الرابعة حتى قام إلى الخامسة إن تذكر قبل أن يقيد الخامسة بالسجدة عاد إلى القعدة، هكذا في المحيط. وفي الخلاصة: ويتشهد ويسلم ويسجد للسهو، كذا في التتارخانية. وإن قيد الخامسة بالسجدة فسد ظهره عندنا، كذا في المحيط‘‘
والله اعلم بالصواب
উত্তর দাতা:
আব্দুল কাইয়ুম
মুফতী ও মুহাদ্দিস, দারুল কুরআন আল ইসলামিয়া মাদ্রাসা
মুহাম্মদপুর, ঢাকা
মুফতী ও মুহাদ্দিস, দারুল কুরআন আল ইসলামিয়া মাদ্রাসা
মুহাম্মদপুর, ঢাকা
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
মাসায়েল-এর বিষয়াদি
আল কুরআনুল কারীম
৪
হাদীস ও সুন্নাহ
৬
তাসাউফ-আত্মশুদ্ধি । ইসলাহী পরামর্শ
৩
শরীআত সম্পর্কিত
১৫
ফিতনাসমুহ; বিবরণ - করণীয়
২
আখিরাত - মৃত্যুর পরে
৩
ঈমান বিধ্বংসী কথা ও কাজ
৬
ফিরাকে বাতিলা - ভ্রান্ত দল ও মত
২
পবিত্রতা অর্জন
৮
নামাযের অধ্যায়
১৯
যাকাত - সদাকাহ
৫
রোযার অধ্যায়
৬
হজ্ব - ওমরাহ
২
কাফন দাফন - জানাযা
৫
কসম - মান্নত
১
কুরবানী - যবেহ - আকীকা
৪
বিবাহ শাদী
৮
মীরাছ-উত্তরাধিকার
২
লেনদেন - ব্যবসা - চাকুরী
৯
আধুনিক মাসায়েল
৬
দন্ড বিধি
২
দাওয়াত ও জিহাদ
৩
ইতিহাস ও ঐতিহ্য
৬
সীরাতুন নবী সাঃ । নবীজীর জীবনচরিত
৩
সাহাবা ও তাবেঈন
৩
ফাযায়েল ও মানাকেব
৩
কিতাব - পত্রিকা ও লেখক
৩
পরিবার - সামাজিকতা
৭
মহিলা অঙ্গন
২
আখলাক-চরিত্র
২
আদব- শিষ্টাচার
১২
রোগ-ব্যধি। চিকিৎসা
২
দোয়া - জিকির
২
নাম। শব্দ জ্ঞান
৩
নির্বাচিত
২
সাম্প্রতিক
১
বিবিধ মাসআলা
১