প্রশ্নঃ ৭৯৩৭. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আস্সালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ!
আমার প্রশ্ন হলো কোন অমুসলিম ব্যক্তির মৃত্যু সংবাদ শুনে "ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন" বলা যাবে কি না? বিস্তারিত দলিল সহ উত্তর জানিয়ে বাধিত করবেন।
১১ আগস্ট, ২০২১
Sheikh Bazar - BNP Bazar Rd
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
وعليكم السلام ورحمة الله
সাধারণত কারো মৃত্যুর সংবাদ শুনলে আমরা বলে উঠি- ‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন’। এটি একটি ইসলামী ও কুরআনী বাক্য, যার দ্বারা আমরা প্রকাশ করি বেদনার অভিব্যক্তি।
আপনি ইন্নালিল্লাহ শব্দটির অর্থের দিকে খেয়াল করলেই এর হুকুমটি বুঝে যাবেন।
ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন এর মানে হল, “নিশ্চয় আমরা আল্লাহর জন্য আর আমরা আল্লাহ তাআলার দিকেই ফিরে যাবো”।
এবার বলুন, এ শব্দ বলাতে হিন্দু মুসলিম কোন পার্থক্য করার প্রয়োজন রয়েছে? এটিতো আমরা নিজেকে প্রবোধ দিচ্ছি, নিজেকে মৃত্যুর কথা স্বরণ করিয়ে দিচ্ছি। এতে হিন্দু মুসলিমের কোন ব্যাবধান নেই। তাই এটি অমুসলিম মারা গেলেও বলতে সমস্যা নেই।
তবে অমুসলিম মারা গেলে তার জন্য মাগফিরাত ইত্যাদি দোয়া করা শরীয়তে নিষিদ্ধ।
সে দোয়া করা যাবে না।
আল্লাহ তাআলা বলেন-
مَا كَانَ لِلنَّبِیِّ وَ الَّذِیْنَ اٰمَنُوْۤا اَنْ یَّسْتَغْفِرُوْا لِلْمُشْرِكِیْنَ وَ لَوْ كَانُوْۤا اُولِیْ قُرْبٰی مِنْۢ بَعْدِ مَا تَبَیَّنَ لَهُمْ اَنَّهُمْ اَصْحٰبُ الْجَحِیْمِ
“নবী ও যারা ঈমান এনেছে তাদের পক্ষে মুশরিকদের জন্য মাগফিরাতের দোয়া করা সংগত নয়, তারা তাদের আত্মীয়-স্বজন হলেই বা কি এসে যায়, যখন একথা সুষ্পষ্ট হয়ে গেছে যে, তারা জাহান্নামেরই উপযুক্ত।”(সূরা আত তওবা : ১১৩)
والله اعلم بالصواب
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মুসলিম বাংলা ইফতা বিভাগ
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
মাসায়েল-এর বিষয়াদি
আল কুরআনুল কারীম
৪
হাদীস ও সুন্নাহ
৬
তাসাউফ-আত্মশুদ্ধি । ইসলাহী পরামর্শ
৩
শরীআত সম্পর্কিত
১৫
ফিতনাসমুহ; বিবরণ - করণীয়
২
আখিরাত - মৃত্যুর পরে
৩
ঈমান বিধ্বংসী কথা ও কাজ
৬
ফিরাকে বাতিলা - ভ্রান্ত দল ও মত
২
পবিত্রতা অর্জন
৮
নামাযের অধ্যায়
১৯
যাকাত - সদাকাহ
৫
রোযার অধ্যায়
৬
হজ্ব - ওমরাহ
২
কাফন দাফন - জানাযা
৫
কসম - মান্নত
১
কুরবানী - যবেহ - আকীকা
৪
বিবাহ শাদী
৮
মীরাছ-উত্তরাধিকার
২
লেনদেন - ব্যবসা - চাকুরী
৯
আধুনিক মাসায়েল
৬
দন্ড বিধি
২
দাওয়াত ও জিহাদ
৩
ইতিহাস ও ঐতিহ্য
৬
সীরাতুন নবী সাঃ । নবীজীর জীবনচরিত
৩
সাহাবা ও তাবেঈন
৩
ফাযায়েল ও মানাকেব
৩
কিতাব - পত্রিকা ও লেখক
৩
পরিবার - সামাজিকতা
৭
মহিলা অঙ্গন
২
আখলাক-চরিত্র
২
আদব- শিষ্টাচার
১২
রোগ-ব্যধি। চিকিৎসা
২
দোয়া - জিকির
২
নাম। শব্দ জ্ঞান
৩
নির্বাচিত
২
সাম্প্রতিক
১
বিবিধ মাসআলা
১