প্রশ্নঃ ৮৮৭৭. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম দয়া করে দ্রুত উত্তর করবেন।
স্বামী স্ত্রী মুখে তালাক উচ্চারণ করেনি স্বামী মন থেকে চায়নি স্ত্রীকে তালাক দিতে। স্বামী স্ত্রী দুজন একসাথে কাজী অফিসে যায় । স্ত্রী রাগ করে বাংলাম পৃষ্ঠায় সাইন করে চলে যায় পরে স্বামী বাধ্য হয়ে সাইন করে এতে কি তালাক হয়ে গিয়েছে ? তারা কি একসাথে থাকতে পারবে। স্বামী স্ত্রী দুজনি অনেক কান্না করছে। বেহুঁশ হয়ে গিয়েছে। এটা কি তিন তালাক হিসেবে গন্য হবে নাকি এক তালাক । দয়া করে দ্রুত জানাবেন আলেমা কিংবা এই বিষয়ে মুফতি কেউ থাকলে।
জাজাকামুল্লাহু খাইরান
১৫ সেপ্টেম্বর, ২০২১
Dhaka
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
প্রশ্নের বর্ণনা অনুযায়ী স্বামী-স্ত্রীর মধ্যে তালাক হয়ে গিয়েছে।
কাজী অফিসে তালাক দেওয়ার সাধারণ প্রচলিত যে নিয়ম রয়েছে, সেখানে এক তালাক দিয়ে বিচ্ছিন্ন করা হয়ে থাকে। প্রচলিত এই নিয়ম অনুযায়ী যদি তাদের তালাক সম্পন্ন করা হয়ে থাকে, তবে এক তালাক হয়েছে।
তারা চাইলে নতুন মোহর দিয়ে পুনরায় বিবাহ করে নিতে পারবে।
আর যদি ডিভোর্স লেটারে তিন তালাক উল্লেখ করে দেয়, তবে দুজনের একত্র হওয়ার আপাতত কোনো সুযোগ নেই।
ডিভোর্স লেটারের ফটোকপি অথবা ছবি না দেখে চূড়ান্ত ফায়সালা বলা যাচ্ছে না।
উল্লেখ্য তালাকের বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর। এটি কোন তামাশার বস্তু নয়। হাসি মশকরা করে তালাক দিলেও তালাক হয়ে যায়।
حَدَّثَنَا الْقَعْنَبِيُّ، حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ، - يَعْنِي ابْنَ مُحَمَّدٍ - عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ حَبِيبٍ، عَنْ عَطَاءِ بْنِ أَبِي رَبَاحٍ، عَنِ ابْنِ مَاهَكَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ " ثَلاَثٌ جِدُّهُنَّ جِدٌّ وَهَزْلُهُنَّ جِدٌّ النِّكَاحُ وَالطَّلاَقُ وَالرَّجْعَةُ " .
আবূ হুরাইরাহ রাযিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত:
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ তিনটি কাজ এমন যা বাস্তবে বা ঠাট্টাচ্ছলে করলেও তা বাস্তবিকই ধর্তব্য। তা হলোঃ বিবাহ, তালাক ও স্ত্রীকে ফিরিয়ে আনা।
—সুনানে আবু দাউদ, হাদীস নং ২১৯৪
والله اعلم بالصواب
উত্তর দাতা:
ইসহাক মাহমুদ
মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া, মোহাম্মদপুর
মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া, মোহাম্মদপুর
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
মাসায়েল-এর বিষয়াদি
আল কুরআনুল কারীম
৪
হাদীস ও সুন্নাহ
৬
তাসাউফ-আত্মশুদ্ধি । ইসলাহী পরামর্শ
৩
শরীআত সম্পর্কিত
১৫
ফিতনাসমুহ; বিবরণ - করণীয়
২
আখিরাত - মৃত্যুর পরে
৩
ঈমান বিধ্বংসী কথা ও কাজ
৬
ফিরাকে বাতিলা - ভ্রান্ত দল ও মত
২
পবিত্রতা অর্জন
৮
নামাযের অধ্যায়
১৯
যাকাত - সদাকাহ
৫
রোযার অধ্যায়
৬
হজ্ব - ওমরাহ
২
কাফন দাফন - জানাযা
৫
কসম - মান্নত
১
কুরবানী - যবেহ - আকীকা
৪
বিবাহ শাদী
৮
মীরাছ-উত্তরাধিকার
২
লেনদেন - ব্যবসা - চাকুরী
৯
আধুনিক মাসায়েল
৬
দন্ড বিধি
২
দাওয়াত ও জিহাদ
৩
ইতিহাস ও ঐতিহ্য
৬
সীরাতুন নবী সাঃ । নবীজীর জীবনচরিত
৩
সাহাবা ও তাবেঈন
৩
ফাযায়েল ও মানাকেব
৩
কিতাব - পত্রিকা ও লেখক
৩
পরিবার - সামাজিকতা
৭
মহিলা অঙ্গন
২
আখলাক-চরিত্র
২
আদব- শিষ্টাচার
১২
রোগ-ব্যধি। চিকিৎসা
২
দোয়া - জিকির
২
নাম। শব্দ জ্ঞান
৩
নির্বাচিত
২
সাম্প্রতিক
১
বিবিধ মাসআলা
১