আপনার জিজ্ঞাসা/মাসায়েল

সকল মাসায়েল একত্রে দেখুন

৯৭৩
আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ,

হুযুর! গত কয়েকদিন আগে সড়ক দুর্ঘটনায় আমার স্বামী এন্তেকাল করেছে। তার জীবদ্দশায় একটি দুধের বাচ্চা নিয়ে শহরের একটি ফ্ল্যাট বাসায় আমরা ভাড়া থাকতাম। তার অবর্তমানে এখন সে বাসায় ছোট বাচ্চা নিয়ে একাকী থাকতে খুব ভয় হচ্ছে। প্রায় রাতেই উল্টাপাল্টা স্বপ্ন দেখে চিৎকার দিয়ে উঠি। দৈনন্দিন প্রয়োজন পূরণ করতেও খুব কষ্ট হচ্ছে। একটু দূরে আমার ভাইয়ের বাসা আছে। ভাইয়া বলছেন, তার বাসায় গিয়ে ইদ্দত পালন করতে। আমি কি বর্তমান বাসা থেকে বের হয়ে তার বাসায় গিয়ে ইদ্দত পালন করতে পারব? দয়া করে জানালে  উপকৃত হব।

 

question and answer iconউত্তর দিয়েছেন: মাসিক আলকাউসার
২০ অক্টোবর, ২০২০
২৪১৫
আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ,

আবদুল্লাহ আমার প্রতিবেশী। সামিয়া তার একমাত্র কন্যা। কিছুদিন আগে তার বিয়ে হয়েছিল পাশের থানার এক লোকের সাথে। অনুষ্ঠান শেষে কনে নিয়ে ফেরার সময় বরের মাইক্রোবাসটি সড়ক দুর্ঘটনার শিকার হয়। বর ঘটনাস্থলেই মারা যায়। আর কনে সামিয়া কুদরতিভাবে বেঁচে যায়। এই দুর্ঘটনার তিনদিন পরই উভয় পরিবার সামিয়াকে তার মৃত স্বামীর ছোটভাই সালমানের সাথে বিয়ে দিতে সম্মত হয়। এখন জানতে চাই, এমতাবস্থায় কি সামিয়ার উপর ইদ্দত পালন করা জরুরি? ইদ্দতের সময়ের ভেতরে অন্যত্র বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার অনুমতি আছে কি?


question and answer iconউত্তর দিয়েছেন: মাসিক আলকাউসার
২০ অক্টোবর, ২০২০
২১২৫
আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ,

কিছুদিন আগে আমার স্ত্রী তার বাপের বাড়িতে যাওয়ার জন্য আমার থেকে অনুমতি চায়। আমি তাকে সাফ মানা করে দেই। তারপর কথার এক পর্যায়ে সে আমার সাথে তর্কে লিপ্ত হয়। আমি তাকে বারবার তর্ক করতে নিষেধ করা সত্ত্বেও সে আমার সাথে তর্ক করেই যাচ্ছে। ফলে এক পর্যায়ে আমি রাগের মাথায় তালাকের নিয়তে বলে ফেলি, যাও, তুমি আজ থেকে স্বাধীন। পরক্ষণেই আমি ভুল বুঝতে পেরে অনুতপ্ত হই। এখন আমি জানতে চাই, আমার উক্ত কথার দ্বারা তালাক পতিত হয়েছে কি না? আর হয়ে থাকলে এখন আমাদের ঘর-সংসার করার জন্য করণীয় কী? জানালে কৃতজ্ঞ হব।


question and answer iconউত্তর দিয়েছেন: মাসিক আলকাউসার
২০ অক্টোবর, ২০২০
২৯৫
আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ,

আমার মামাতো বোনের তুলনায় ওর স্বামীর বয়স অনেক বেশি ছিল। সে কারণে ওদের মধ্যে কোনো বিষয়ে কথা কাটাকাটি হলেই আমার মামাতো বোন বলত, তুমি যদি আমাকে তালাক দিয়ে দাও তাহলে আমার কোনো সমস্যা নেই। গত সপ্তাহে আবার ঝগড়া হলে আমার মামাতো বোন কথার একপর্যায়ে বলে উঠে, তাহলে তুমি আমাকে তালাক দিয়ে দাও। তখন ওর স্বামী রাগের মাথায় বলে ফেলেছে, যা দিলাম। মুখে তালাক বা এজাতীয় কোনো শব্দ উল্লেখ করেনি। এখন একথা বলার দ্বারা তালাক হয়েছে কি না? কয়েকজন থেকে ভিন্ন ভিন্ন বক্তব্য পাওয়া গেছে। সঠিক মাসআলাটি মুহতারামের নিকট জানতে চাচ্ছি। আর যদি তালাক হয়ে যায় তাহলে পুনরায় একত্রে থাকতে চাইলে কী করণীয়?

question and answer iconউত্তর দিয়েছেন: মাসিক আলকাউসার
২০ অক্টোবর, ২০২০
৬১৩
আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ,

আমার ভগ্নিপতির গ্রামের বাড়ি কুমিল্লার হোমনায়। ঢাকাতেও তাদের নিজস্ব বাড়ি রয়েছে। তার কর্মস্থান ঢাকায় ছিল বিধায় ফ্যামিলি নিয়ে ঢাকাস্থ বাড়িতেই বসবাস করতেন। বিশেষ ছুটির সময়গুলোতে হোমনায় এসে থাকতেন। গত কয়েকদিন আগে আমার ভগ্নিপতি তার ঢাকাস্থ বাড়িতে হার্ট এ্যাটাক করেন। হসপিটালে নিলে ডাক্তার মৃত ঘোষণা করেন। পরদিন তাকে হোমনার গ্রামের বাড়িতে কবরস্থ করা হয়। এ অবস্থায় এখন আমার বোন কি হোমনায় এসে ইদ্দত পালন করতে পারবে? না ঢাকাতেই ইদ্দত পালন করতে হবে? অথবা যদি কিছুদিন সে ঢাকায় আর কিছুদিন হোমনায় ইদ্দত পালন করে তাহলে কি কোনো অসুবিধা আছে?

question and answer iconউত্তর দিয়েছেন: মাসিক আলকাউসার
২০ অক্টোবর, ২০২০