সূরা
পারা

Loading verses...

অন্যান্য

অনুবাদ
তেলাওয়াত

সূরা আত তাকাছুর (الـتكاثر) | প্রাচুর্যের প্রতিযোগিতা

মাক্কী

মোট আয়াতঃ ৮

بِسْمِ اللَّهِ الرَّحْمَـٰنِ الرَّحِيمِ

পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে

اَلۡہٰکُمُ التَّکَاثُرُ ۙ ١

আলহা-কুমুত্তাকা-ছু র।

(পার্থিব ভোগ সামগ্রীতে) একে অন্যের উপর আধিক্য লাভের প্রচেষ্টা তোমাদেরকে উদাসীন করে রাখে।

তাফসীরঃ

১. অর্থাৎ দুনিয়ার সম্পদ বেশি-বেশি কুড়ানোর ধান্ধায় পড়ে তোমরা আখেরাত ভুলে গেছ।

حَتّٰی زُرۡتُمُ الۡمَقَابِرَ ؕ ٢

হাত্তা-ঝুরতুমুল মাকা-বির।

যতক্ষণ না তোমরা কবরস্থানে পৌঁছ।

کَلَّا سَوۡفَ تَعۡلَمُوۡنَ ۙ ٣

কাল্লা-ছাওফা তা‘লামূন।

কিছুতেই এরূপ সমীচীন নয়। শীঘ্রই তোমরা জানতে পারবে।

ثُمَّ کَلَّا سَوۡفَ تَعۡلَمُوۡنَ ؕ ٤

ছু ম্মা কাল্লা-ছাওফা তা‘লামূন।

আবারও (শোন), কিছুতেই এরূপ সমীচীন নয়। শীঘ্রই তোমরা জানতে পারবে।

کَلَّا لَوۡ تَعۡلَمُوۡنَ عِلۡمَ الۡیَقِیۡنِ ؕ ٥

কাল্লা-লাও তা‘লামূনা ‘ইলমাল ইয়াকীন।

কক্ষণও নয়। তোমরা নিশ্চিত জ্ঞানের সাথে যদি এ কথা জানতে (তবে এরূপ করতে না)।

لَتَرَوُنَّ الۡجَحِیۡمَ ۙ ٦

লাতারাউন্নাল জাহীমা

তোমরা জাহান্নাম অবশ্যই দেখবে।

তাফসীরঃ

২. অর্থাৎ যারা জান্নাতে যাবে তাদেরকেও জাহান্নাম দেখানো হবে, যাতে তারা জান্নাতের প্রকৃত মূল্য বুঝতে পারে। দেখুন সূরা মারয়াম (১৯ : ৭১)।

ثُمَّ لَتَرَوُنَّہَا عَیۡنَ الۡیَقِیۡنِ ۙ ٧

ছু ম্মা লাতারাউন্নাহা-‘আইনাল ইয়াকীন।

তোমরা অবশ্যই তা দেখবে চাক্ষুষ প্রত্যয়ে।

ثُمَّ لَتُسۡـَٔلُنَّ یَوۡمَئِذٍ عَنِ النَّعِیۡمِ ٪ ٨

ছু ম্মা লাতুছআলুন্না ইয়াওমাইযিন ‘আনিন্না‘ঈম।

অতঃপর সে দিন তোমাদেরকে নি‘আমতরাজি সম্পর্কে জিজ্ঞেস করা হবে (যে, তোমরা তার কী হক আদায় করেছ?)

তাফসীরঃ

৩. অর্থাৎ দুনিয়ায় যেসব নি‘আমত তোমরা লাভ করেছিলে সে কারণে তোমরা আল্লাহ তাআলার কী শোকর আদায় করেছ এবং তাঁর কেমন আনুগত্য করেছ?
সূরা আত তাকাছুর | মুসলিম বাংলা