সূরা
পারা
Loading verses...
সূরা
পারা
Loading verses...
অন্যান্য
অনুবাদ
তেলাওয়াত
সূরা আত মুত্বাফ্ফিফীন (المطـفـفين) | প্রতারণা করা
মাক্কী
মোট আয়াতঃ ৩৬
بِسْمِ اللَّهِ الرَّحْمَـٰنِ الرَّحِيمِ
পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে
وَاِذَا کَالُوۡہُمۡ اَوۡ وَّزَنُوۡہُمۡ یُخۡسِرُوۡنَ ؕ ٣
ওয়া ইযা-কা-লূহুম আও ওয়াঝানূহুম ইউখছিরূন।
আর যখন অন্যকে মেপে বা ওজন করে দেয় তখন কমিয়ে দেয়। ১
তাফসীরঃ
১. এক শ্রেণীর লোক আছে, যারা অন্যের থেকে নিজের প্রাপ্য উসূল করার ব্যাপারে বড়ই তৎপর থাকে, একটুও সময় দেয় না এবং মাপেও কোন ছাড় দেয় না; পূর্ণমাত্রায় মেপে নেয়। কিন্তু অন্যের হক দেওয়ার বেলা গড়িমসি করে এবং মাপেও হেরফের করে। আয়াতসমূহে তাদেরকে সতর্কবাণী শোনানো হয়েছে। এ সতর্কবাণী কেবল মাপের সাথেই সম্পৃক্ত নয়;বরং যে কোনও হকই এর আওতাভুক্ত। মাপে হেরফের করাকে আরবীতে ‘তাতফীফ’ বলে এবং যারা এটা করে তাদেরকে বলে ‘মুতাফফিফীন’। এ জন্যই এ সূরার নাম সূরা তাতফীফ বা মুতাফফিফীন।
کَلَّاۤ اِنَّ کِتٰبَ الۡفُجَّارِ لَفِیۡ سِجِّیۡنٍ ؕ ٧
কাল্লাইন্না কিতা-বাল ফুজ্জা-রি লাফী ছিজ্জীন।
কখনই এটা সমীচীন নয়। নিশ্চয়ই পাপিষ্ঠদের আমলনামা আছে সিজ্জীনে। ২
তাফসীরঃ
২. ‘সিজ্জীন’-এর শাব্দিক অর্থ কারাগার। এটা সেই স্থানের নাম, কাফেরদের মৃত্যুর পর তাদের রূহ যেখানে নিয়ে রাখা হয় এবং সেখানেই তাদের আমলনামাও সংরক্ষিত রাখা হয়।
یَّشۡہَدُہُ الۡمُقَرَّبُوۡنَ ؕ ٢١
ইয়াশহাদুহুল মুকাররাবূন।
যা দেখে (আল্লাহর) সান্নিধ্যপ্রাপ্ত ফেরেশতাগণ। ৪
তাফসীরঃ
৪. আল্লাহ তাআলার সান্নিধ্যপ্রাপ্ত ফেরেশতাগণ যে মুমিনদের আমলনামা দেখে, তার মানে তারা তাকে বিশেষ সম্মান দেখায়, তাকে সমীহের চোখে দেখে, এটা এ কারণে যে, তাতে মুমিনদের পুণ্যসমূহ লিপিবদ্ধ থাকে। এ দেখার আরেক অর্থ হতে পারে, দেখাশোনা করা। অর্থাৎ সেই বিশিষ্ট ফেরেশতাগণ তা হেফাজত করে।