সূরা
পারা
Loading verses...
সূরা
পারা
Loading verses...
অন্যান্য
অনুবাদ
তেলাওয়াত
সূরা আল আ'লা (الأعـلى) | সর্বোন্নত
মাক্কী
মোট আয়াতঃ ১৯
بِسْمِ اللَّهِ الرَّحْمَـٰنِ الرَّحِيمِ
পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে
فَجَعَلَہٗ غُثَآءً اَحۡوٰی ؕ ٥
ফাজা‘আলাহূগুছাআন আহওয়া-।
তারপর তাকে কালো আবর্জনায় পরিণত করেছেন। ২
তাফসীরঃ
২. ইশারা করা হয়েছে যে, দুনিয়ার কোন জিনিসের রূপ ও সৌন্দর্য স্থায়ী নয়। প্রতিটি বস্তুই প্রথমে কিছুকাল তার সৌন্দর্যের চমক দেখায়, তারপর তার সৌন্দর্যের ক্রমোবনতি দেখা দেয় এবং এক সময় সম্পূর্ণ জরাজীর্ণ হয়ে ধ্বংস হয়ে যায়।
اِلَّا مَا شَآءَ اللّٰہُ ؕ اِنَّہٗ یَعۡلَمُ الۡجَہۡرَ وَمَا یَخۡفٰی ؕ ٧
ইল্লা-মা-শাআল্লা-হু ইন্নাহূইয়া‘লামুল জাহরা ওয়ামা-ইয়াখফা-।
আল্লাহ যা ইচ্ছা করেন তা ছাড়া। ৩ নিশ্চয়ই তিনি প্রকাশ্য বিষয়াবলীও জানেন এবং গুপ্ত বিষয়াবলীও।
তাফসীরঃ
৩. পাছে কুরআন মাজীদের কোন অংশ ভুলে যান এই চিন্তা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব সময়ই থাকত। আল্লাহ তাআলা এ আয়াতে তাঁকে আশ্বস্ত করছেন যে, আমি আপনাকে ভুলতে দেব না। তবে আল্লাহ তাআলা যেসব বিধান রহিত করতে চান, তা আপনি ভুলে যেতে পারেন, যেমন সূরা বাকারায় (২ : ১০৬) বলা হয়েছে।
وَنُیَسِّرُکَ لِلۡیُسۡرٰی ۚۖ ٨
ওয়া নুইয়াছছিরুকা লিল ইউছরা-।
আমি তোমার জন্য সহজ শরীয়ত (-এর অনুসরণ) সোজা করে দেব। ৪
তাফসীরঃ
৪. আল্লাহ তাআলা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে শরীয়ত দান করেছেন তা এমনিতেই সহজ। তার অনুসরণ আদৌ কষ্টসাধ্য নয়। তারপরও এ আয়াতে আশ্বস্ত করা হয়েছে যে, আমি তার অনুসরণ আপনার জন্য সহজ করে দেব।
[আক্ষরিক অর্থ আমি সহজ বিষয়ের জন্য তোমাকে তাওফীক দেব, দিক-নির্দেশ করব ও সাহায্য করব। সহজ বিষয়টি কী, সে সম্পর্কে বিভিন্ন মত আছে। কেউ বলেন, ইসলামী শরীআত, কেউ বলেন জান্নাত, কেউ বলেন, ওহী মুখস্থকরণ। অথবা এর দ্বারা যাবতীয় কল্যাণকে বোঝানো হয়েছে। অর্থাৎ সকল সংকট ও অন্তরায়ের অবসান ঘটিয়ে সর্বপ্রকার কল্যাণ অর্জন ও লক্ষে উপনীত হওয়ার পথকে তোমার জন্য সুগম করে দেব। -অনুবাদক]
فَذَکِّرۡ اِنۡ نَّفَعَتِ الذِّکۡرٰی ؕ ٩
ফাযাক্কির ইন নাফা‘আতিযযিকরা-।
সুতরাং তুমি উপদেশ দিতে থাক, যদি উপদেশ ফলপ্রসূ হয়, ৫
তাফসীরঃ
৫. ‘যদি উপদেশ ফলপ্রসূ হয়’ এ কথা বলার কারণ, উপদেশ দান কেবল তখনই অবশ্য কর্তব্য, যখন শ্রোতার পক্ষ হতে গ্রহণ করার সম্ভাবনা থাকে। সে সম্ভাবনা যেখানে বোধ হয় না, সেখানে নসীহত করা জরুরি নয়; বরং বেমওকা নসীহত অনেক সময় ক্ষতির কারণ হয়ে যায়। তাই এটা সকলের কাজও নয়। অবশ্য দীনের জরুরি বিষয়ের তাবলীগ এবং আল্লাহর আযাব সম্পর্কে সতর্কীকরণের ব্যাপারটা ভিন্ন। কেননা আল্লাহ তা‘আলার পক্ষ হতে প্রমাণ প্রতিষ্ঠা এবং অজ্ঞজনদের অজুহাত দেখানোর পথ বন্ধ করার জন্য সকলের ক্ষেত্রেই তা জরুরি। -অনুবাদক, তাফসীরে উছমানী থেকে সংক্ষেপে