সূরা
পারা
Loading verses...
সূরা
পারা
Loading verses...
অন্যান্য
অনুবাদ
তেলাওয়াত
সূরা আল লাইল (اللـيـل) | রাত্রি
মাক্কী
মোট আয়াতঃ ২১
بِسْمِ اللَّهِ الرَّحْمَـٰنِ الرَّحِيمِ
পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে
اِنَّ سَعۡیَکُمۡ لَشَتّٰی ؕ ٤
ইন্না ছা‘ইয়াকুম লাশাত্তা-।
বস্তুত তোমাদের প্রচেষ্টা বিভিন্ন রকমের ১
তাফসীরঃ
১. প্রচেষ্টা দ্বারা মানুষের আমল বোঝানো হয়েছে, অর্থাৎ মানুষের কর্ম বিভিন্ন রকমের হয়ে থাকে; কিছু ভালো, কিছু মন্দ। আবার এর ফলাফলও হয় বিভিন্ন রকম, যেমন সামনে আসছে। এ কথাটি বলার জন্য যে রাত ও দিনের শপথ করা হয়েছে, এর তাৎপর্য হয়ত এই যে, যেভাবে রাত ও দিনের ফলাফল বিভিন্ন রকম হয়ে থাকে, তেমনি পাপ ও পুণ্যের ফলও বিভিন্ন রকম। এমনিভাবে আল্লাহ তাআলা নর ও নারীর বৈশিষ্ট্যাবলীতে যেমন পার্থক্য করেছেন, তেমনি মানুষের কর্মের বৈশিষ্ট্যেও পার্থক্য আছে।
فَسَنُیَسِّرُہٗ لِلۡیُسۡرٰی ؕ ٧
ফাছানুইয়াছছিরুহূলিল ইউছরা-।
আমি তাকে স্বস্তিময় গন্তব্যে পৌঁছার ব্যবস্থা করে দেব ৩
তাফসীরঃ
৩. ‘স্বস্তিময় গন্তব্য’ বলে জান্নাত বোঝানো উদ্দেশ্য। কেননা প্রকৃত সুখ, শান্তি ও আরামের জায়গা সেটাই। দুনিয়ায় যে-কোন আরামের সাথে কোনও না কোনও কষ্ট থাকে। ‘ব্যবস্থা করে দেওয়া’ -এর অর্থ, আল্লাহ তাআলা এমন আমলের তাওফীক দেবেন, যার বদৌলতে জান্নাতে পৌঁছা যাবে।
প্রকাশ থাকে যে, কুরআন মাজীদে ব্যবহৃত نُيَسِّرُه শব্দের অর্থ যে করা হয়েছে ‘ব্যবস্থা করে দেওয়া’, তা করা হয়েছে আল্লামা আলুসী (রহ.)-এর ব্যাখ্যার অনুসরণে। দেখুন (রূহুল মাআনী, ৩০:৫১২)।
فَسَنُیَسِّرُہٗ لِلۡعُسۡرٰی ؕ ١۰
ফাছানুইয়াছছিরুহূলিল‘উছরা-।
আমি তার যাতনাময় স্থানে পৌঁছার ব্যবস্থা করে দেব। ৪
তাফসীরঃ
৪. ‘যাতনাময় স্থান’ দ্বারা জাহান্নাম বোঝানো হয়েছে। কেননা প্রকৃত কষ্ট সেখানেই। সেখানে পৌঁছার ব্যবস্থা করে দেওয়ার অর্থ যেসব গুনাহ করলে জাহান্নাম অবধারিত হয়ে যায়, সেগুলো করার অবকাশ দেওয়া এবং সৎকাজের তাওফীক না দেওয়া। আল্লাহ তাআলা আমাদের সকলকে এ ভয়ানক পরিণাম থেকে রক্ষা করুন।
وَاِنَّ لَنَا لَلۡاٰخِرَۃَ وَالۡاُوۡلٰی ١٣
ওয়া ইন্না লানা-লালআ-খিরাতা ওয়ালঊলা-।
এবং অবশ্যই, আখেরাত ও দুনিয়া আমারই কর্তৃত্বাধীন। ৫
তাফসীরঃ
৫. সুতরাং আমারই এ অধিকার আছে যে, মানুষের প্রতি বিধি-বিধান আরোপ করব, যা দুনিয়ার জীবনে মেনে চলতে তারা বাধ্য থাকবে। যারা তা মানবে আখেরাতে তাদেরকে পুরস্কৃত করব আর যারা অমান্য করবে তাদেরকে শাস্তি দান করব।
الَّذِیۡ یُؤۡتِیۡ مَالَہٗ یَتَزَکّٰی ۚ ١٨
আল্লাযী ইউ’তী মা-লাহূইয়াতাঝাক্কা-।
যে আত্মশুদ্ধি অর্জনের জন্য নিজ সম্পদ (আল্লাহর পথে) দান করে ৬
তাফসীরঃ
৬. অর্থাৎ আল্লাহ তাআলার পথে তারা যা-কিছু ব্যয় করে, তাতে তাদের উদ্দেশ্য মানুষকে দেখানো নয়; বরং আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করাই হয়ে থাকে। এরূপ দান-খয়রাতের ফলে মানুষের আত্মশুদ্ধি লাভ হয় ও আখলাক-চরিত্র পরিশুদ্ধ হয়। কোন কোন বর্ণনা দ্বারা জানা যায়, এ আয়াতসমূহ হযরত আবু বকর সিদ্দীক (রাযি.)-এর প্রশংসায় নাযিল হয়েছে। তিনি আল্লাহ তাআলার পথে প্রচুর অর্থ ব্যয় করতেন। অবশ্য আয়াতের শব্দাবলী সাধারণ। সুতরাং যারা আয়াতে বর্ণিত গুণাবলী অর্জন করবে, তাদের প্রত্যেকের জন্যই এর সুসংবাদ প্রযোজ্য।