হযরত খাওলা বিনতে হাকীম সুলামিয়্যা রাযি.

خولة بنت حكيم بن أمية بن حارثة السلمية

সকল রাবী একত্রে দেখুন

ত্ববকা (রিজাল শাস্ত্রে রাবীর অবস্থান): মহিলা সাহাবী

বর্ণিত হাদীসসমূহ দেখুন

জীবনী

হযরত খাওলা বিনতে হাকীম রাযি. একজন বিখ্যাত মহিলা সাহাবী। তিনি প্রসিদ্ধ সাহাবী হযরত উছমান ইবন মায'উন রাযি.-এর স্ত্রী। তাঁকে 'খুওয়ায়লা'-ও বলা হয়। তাঁর উপনাম উম্মু শারীক। তিনি ইসলামের শুরুদিকেই ঈমান আনেন। তিনি সুলায়ম গোত্রের লোক। তাঁর মায়ের নাম দু'আয়ফা বিনতুল 'আস ইবন উমায়্যা। হযরত খাওলা রাযি. ছিলেন বিখ্যাত তাবি'ঈ সা'ঈদ ইবনুল মুসায়্যিবের খালা। সা'ঈদ রহ -এর মায়ের নাম নুসায়বা বিনতে হাকীম। হযরত খাওলা রাযি. ওইসকল নারীর একজন, যারা নিজেদেরকে নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য হেবা করে দিয়েছিলেন। এরূপ হেবা সম্পর্কে কুরআন মাজীদে ইরশাদ হয়েছে- وَامۡرَاَۃً مُّؤۡمِنَۃً اِنۡ وَّہَبَتۡ نَفۡسَہَا لِلنَّبِیِّ اِنۡ اَرَادَ النَّبِیُّ اَنۡ یَّسۡتَنۡکِحَہَا ٭ خَالِصَۃً لَّکَ مِنۡ دُوۡنِ الۡمُؤۡمِنِیۡنَ 'তাছাড়া কোন মুমিন নারী বিনা মোহরানায় নিজেকে নবীর নিকট (বিবাহের জন্য) পেশ করলে, নবী যদি তাকে বিবাহ করতে চায়, তাকেও (হালাল করেছি)। বিশেষভাবে তোমারই জন্য, অন্য মুমিনদের জন্য নয়। (সূরা আহযাব, আয়াত ৫০) এখানে হেবার অর্থ মাহর ছাড়া বিবাহ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা বিশেষত্ব ছিল কোনও নারী নিজেকে হেবা করে দিলে... বিস্তারিত পড়ুন

আরবী জীবনী

خَوْلَةُ بِنْتُ حَكِيمِ بْنِ أُمَيَّةَ بْنِ حَارِثَةَ بْنِ الْأَوْقَصِ بْنِ مُرَّةَ بْنِ هِلَالٍ السُّلَمِيَّةُ، امْرَأَةُ عُثْمَانَ بْنِ مَظْعُونٍ، هِيَ الَّتِي وَهَبَتْ نَفْسَهَا لِلنَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، رَوَى عَنْهَا سَعْدُ بْنُ أَبِي وَقَّاصٍ - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ أَحْمَدَ بْنِ الْحَسَنِ، ثنا مُحَمَّدُ بْنُ عُثْمَانَ بْنِ أَبِي شَيْبَةَ، ثنا مَنْصُورُ بْنُ أَبِي مُزَاحِمٍ، ثنا أَبُو سَعِيدٍ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ: " الَّتِي وَهَبَتْ نَفْسَهَا لِلنَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: خَوْلَةُ بِنْتُ حَكِيمٍ " - رَوَاهُ يَعْقُوبُ بْنُ مُحَمَّدٍ الزُّهْرِيُّ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ خَوْلَةَ بِنْتِ حَكِيمِ بْنِ الْأَوْقَصِ، «أَنَّهَا كَانَتْ مِنَ اللَّاتِي وَهَبْنَ أَنْفُسَهُنَّ لِرَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ» - حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ أَحْمَدَ، ثنا الْمِقْدَامُ بْنُ دَاوُدَ، ثنا مُحَمَّدُ بْنُ خَلَّادٍ الْإِسْكَنْدَرَانِيُّ، قَالَ: ثنا يَعْقُوبُ بْنُ مُحَمَّدٍ، بِهِ - حَدَّثَنَا أَبُو حَامِدِ بْنُ جَبَلَةَ، ثنا مُحَمَّدُ بْنُ إِسْحَاقَ، ثنا الْحَسَنُ بْنُ عَرَفَةَ، ثنا عُمَرُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ أَبُو حَفْصٍ الْأَبَّارُ، عَنِ الْحَجَّاجِ بْنِ أَرْطَأَةَ، عَنِ... বিস্তারিত পড়ুন