হযরত সা'দ ইবন আবী ওয়াক্কাস রাযি.

سعد بن أبي وقاص مالك بن أهيب الزهري

সকল রাবী একত্রে দেখুন

মৃত্যুসন: ৫৫ হিজরি

ত্ববকা (রিজাল শাস্ত্রে রাবীর অবস্থান): সাহাবী

বর্ণিত হাদীসসমূহ দেখুন

জীবনী

হযরত সা'দ ইবন আবী ওয়াক্কাস রাযি. একজন বিখ্যাত সাহাবী এবং আশারায়ে মুবাশশারার (অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একসঙ্গে যে ১০জন সাহাবীর জান্নাতবাসী হওয়ার সুসংবাদ দিয়েছিলেন, তাদের একজন। সে দশজনের তিনিই সবশেষে ইন্তিকাল করেন। তিনি ছিলেন খর্বকায় ও স্থল এবং বলিষ্ঠ ও দৃঢ় অস্থিসম্পন্ন। আঙ্গুল মোটা মোটা। মাথা ছিল বড়। চুল ছিল ঘন ও কোঁকড়ানো। ছিলেন গৌর বর্ণের। নাক ছিল বোঁচা। তিনি ছিলেন কুরায়শের শাখা বনু যুহরা গোত্রের লোক। এ গোত্রটি নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মাতুল ছিল। এ কারণে নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাঁকে নিজ মামা বলে পরিচয় দেন। একবার তিনি। বলেন, এই হচ্ছে আমার মামা। কেউ আমাকে তাঁর মত কোনও মামা দেখাক তো! তিনি ইসলামের সূচনাপর্বেই ঈমান আনেন। তখন তাঁর বয়স ১৭ বছর। এক বর্ণনায় পাওয়া যায় যে, তিনি নিজেকে তৃতীয়তম মুসলিম বলে দাবি করেছিলেন। শুরুর দিকেই মদীনায় হিজরত করেন। অত্যন্ত কৃচ্ছ্রতার জীবন তাঁকে যাপন করতে... বিস্তারিত পড়ুন

আরবী জীবনী

سَعْدُ بنُ أَبِي وَقَّاصٍ مَالِكِ بنِ أُهَيْبٍ الزُّهْرِيُّ وَاسْمُ أَبِي وَقَّاصٍ: مَالِكُ بنُ أُهَيْبِ بن عَبْدِ مَنَافٍ بنِ زُهْرَةَ بنِ كِلاَبِ بنِ مُرَّةَ بنِ كَعْبِ بنِ لأي. الأَمِيْر، أَبُو إِسْحَاقَ القُرَشِيُّ، الزُّهْرِيُّ، المَكِّيُّ.أَحَدُ العَشَرَةِ، وَأَحَدُ السَّابِقِيْنَ الأَوَّلِيْنَ، وَأَحَدُ مَنْ شَهِدَ بَدْراً، وَالحُدَيْبِيَةَ، وَأَحَدُ السِّتَّةِ أَهْلِ الشُّوْرَى. رَوَى جُمْلَةً صَالِحَةً مِنَ الحَدِيْثِ، وَلَهُ فِي (الصَّحِيْحَيْنِ) خَمْسَةَ عَشَرَ حَدِيْثاً، وَانْفَرَدَ لَهُ البُخَارِيُّ بِخَمْسَةِ أَحَادِيْثَ، وَمُسْلِمٌ بِثَمَانِيَةَ عَشَرَ حَدِيْثاً. حَدَّثَ عَنْهُ: ابْنُ عُمَرَ، وَعَائِشَةُ، وَابْنُ عَبَّاسٍ، وَالسَّائِبُ بنُ يَزِيْدَ، وَبَنُوْهُ؛ عَامِرٌ، وَعُمَرُ، وَمُحَمَّدٌ، وَمُصْعَبٌ، وَإِبْرَاهِيْمُ، وَعَائِشَةُ، وَقَيْسُ بنُ أَبِي حَازِمٍ، وَسَعِيْدُ بنُ المُسَيِّبِ، وَأَبُو عُثْمَانَ النَّهْدِيُّ، وَعُمَرُ بنُ مَيْمُوْن، وَالأَحْنَفُ بنُ قَيْسٍ، وَعَلْقَمَةُ بنُ قَيْسٍ، وَإِبْرَاهِيْمُ بنُ عَبْدِ الرَّحْمَنِ بنِ عَوْفٍ، وَمُجَاهِدٌ، وَشُرَيْحُ بنُ عُبَيْدٍ الحِمْصِيُّ، وَأَيْمَن المَكِّيُّ، وَبِشْرُ بنُ سَعِيْدٍ، وَأَبُو عَبْدِ الرَّحْمَنِ السُّلَمِيُّ، وَأَبُو صَالِحٍ ذَكْوَانُ، وَعُرْوَةُ بنُ الزُّبَيْرِ، وَخَلْقٌ سِوَاهُم. أَخْبَرَنَا مُحَمَّدُ بنُ عَبْدِ السَّلاَمِ بنِ المُطَهَّرِ التَّمِيْمِيُّ، أَنْبَأَنَا عَبْدُ المُعِزِّ بنُ مُحَمَّدٍ فِي كِتَابِهِ، أَنْبَأَنَا تَمِيْمُ بنُ أَبِي سَعِيْدٍ، أَنْبَأَنَا مُحَمَّدُ بنُ عَبْدِ الرَّحْمَنِ،... বিস্তারিত পড়ুন

হযরত সা'দ ইবন আবী ওয়াক্কাস রাযি. | মুসলিম বাংলা