সাখর ইবনে ওয়াদাআ গামিদী রাযি.

صخر بن وداعة الغامدي

সকল রাবী একত্রে দেখুন

ত্ববকা (রিজাল শাস্ত্রে রাবীর অবস্থান): সাহাবী

বর্ণিত হাদীসসমূহ দেখুন

জীবনী

হযরত সাখ্‌র ইবন ওয়াদা'আ রাযি. বনু আযদের শাখা গামিদ গোত্রের লোক। গামিদ মূলত উপাধি, যার প্রকৃত নাম আমর ইবন কা'ব। গামিদ অর্থ আচ্ছাদনকারী। এক গোত্রের মধ্যে সবসময় হানাহানি লেগে থাকত। আমর তাদের মধ্যে মীমাংসা করে দেন। ফলে তাদের হানাহানি সম্পূর্ণ মিটে যায়। এ কারণে তার উপাধি হয়ে গেছে গামিদ। অর্থাৎ তিনি ওই গোত্রের আত্মকলহের আচ্ছাদনকারী। যেন তিনি নিজ বুদ্ধিমত্তা দ্বারা সে হানাহানি সম্পূর্ণরূপে ঢেকে দিয়েছেন। সাখ্‌র ইবন ওয়াদা'আ রাযি. সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায় না। সম্ভবত তিনি মক্কাবিজয়ের পরে ইসলাম গ্রহণ করেছেন। তিনি তায়েফে বাস করতেন। একজন ব্যবসায়ী ছিলেন। আলোচ্য হাদীছটিতে ভোরবেলায় বরকত থাকার কথা রয়েছে বিধায় তিনি তার ব্যবসায়িক কাজকর্ম ভোরবেলায় শুরু করতেন। এ কারণে তিনি খুব সম্পদশালী হয়ে গিয়েছিলেন। তাঁর সূত্রে দু'টি হাদীছ বর্ণিত আছে। একটি হচ্ছে আলোচ্য পরিচ্ছেদের এ হাদীছটি। আরেকটি হাদীছ এই মর্মে যে, তোমরা মৃতদের গালমন্দ করো না। কেননা মৃতদের গালমন্দ করলে জীবিতদের কষ্ট দেওয়া হয়। হযরত সাখ্‌র ইবন ওয়াদা'আ রাযি. কখন কোথায় ইন্তিকাল করেছেন, সে... বিস্তারিত পড়ুন

আরবী জীবনী