হযরত আবু সা'ঈদ ইবনুল মু'আল্লা রাযি.

أبو سعيد بن المعلى الأنصاري

সকল রাবী একত্রে দেখুন

ত্ববকা (রিজাল শাস্ত্রে রাবীর অবস্থান): সাহাবী

বর্ণিত হাদীসসমূহ দেখুন

জীবনী

হযরত আবু সা'ঈদ ইবনুল মু'আল্লা রাযি. একজন আনসারী সাহাবী। তিনি খাযরাজ গোত্রের শাখা বনু ছা'লাবার লোক। তিনি উপনামেই পরিচিত। তাঁর মূল নাম সম্পর্কে বিভিন্ন বর্ণনা পাওয়া যায়। যেমন হারিছ, রাফে' ইত্যাদি। তবে ইবন আব্দুল বার রহ. ও অন্যান্য মুহাক্কিক উলামার মতে হারিছ নামই সঠিক। তাদের মতে রাফে' ইবনুল মু'আল্লা ছিলেন তাঁর ভাই এবং তিনি স্বতন্ত্র এক সাহাবী, যিনি বদরের যুদ্ধে শহীদ হন। তাঁর পিতার নাম কেউ বলেন আওস, কারও মতে নুফায়'। তাঁর মায়ের নাম উমায়মা বিনতে কুক্ত, যার গোত্র ছিল বনু সালিমা। হযরত আবু সা'ঈদ ইবনুল মু'আল্লা ঠিক কখন ইসলাম গ্রহণ করেন তা নিশ্চিত করে বলা যায় না। এতটুকু তো স্পষ্ট যে, হিজরতের পর আনসারদের আওস ও খাযরাজ উভয় গোত্রের প্রায় সকলেই অল্প সময়ের ভেতরেই ইসলাম গ্রহণ করেন। হযরত আবু সা'ঈদ ইবনুল মু'আল্লা রাযি. একের পর এক চারটি বিবাহ করেন। তাঁর স্ত্রীদের নাম খালিদা বিনতে উতবা, লুবাবা বিনতে আবু লুবাবা, আয়েশা বিনতে হিলাল ইবনুল মু'আল্লা ও নুসায়বা বিনতে রাফে' ইবনুল মু'আল্লা।... বিস্তারিত পড়ুন

আরবী জীবনী

أَبُو سَعِيدِ بْنُ الْمُعَلَّى الأَنْصَارِيُّ لَهُ صُحْبَةٌ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ صَالِحٍ قَالَ حَدَّثَنِي اللَّيْثُ عَنْ خَالِدٍ عَنْ سَعِيدٍ قَالَ أَخْبَرَنِي مَرْوَانُ بْنُ عُثْمَانَ أَنَّ عُبَيْدَ بْنَ حُنَيْنٍ أَخْبَرَهُ عَنْ ابى سعيد بن المعلى قال كنا نغد والى السوق على عهد رسول الله صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَنَمُرُّ فِي الْمَسْجِدِ فنصلى فيه فمر رنا يَوْمًا وَالنَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَاعِدًا عَلَى الْمِنْبَرِ فَقُلْتُ لَقَدْ حَدَثَ أَمْرٌ فَجَلَسْتُ فَقَرَأَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ (قَدْ نرى تقلب وجهك في السماء) حَتَّى فَرَغَ مِنَ الآيَةِ فَقُلْتُ لِصَاحِبِي تَعَالَ حَتَّى نَرْكَعَ رَكْعَتَيْنِ قَبْلَ أَنْ يَنْزِلَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَنَكُونَ أَوَّلَ مَنْ صَلَّى فَتَوَارَيْنَا بِعِصِيٍّ فَصَلَّيْنَا ثُمَّ نَزَلَ النَّبِيُّ صلى الله عليه وسلم فصلى بالناس الظهر يَوْمَئِذٍ....