হযরত আব্দুল্লাহ ইবনে সারজিস রাযি.

عبد الله بن سرجس المزني البصري

সকল রাবী একত্রে দেখুন

মৃত্যুসন: ৮০-৯০ হিজরি

ত্ববকা (রিজাল শাস্ত্রে রাবীর অবস্থান): সাহাবী

বর্ণিত হাদীসসমূহ দেখুন

জীবনী

হযরত আব্দুল্লাহ ইবন সারজিস রাযি. মুযায়না গোত্রীয় একজন তরুণ সাহাবী। তিনি ঠিক কত সালে ইসলাম গ্রহণ করেছেন তা জানা যায় না। কোনও কোনও বর্ণনা দ্বারা জানা যায়, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে একত্রে বসে গোশত ও রুটি খেয়েছিলেন। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর অনুরোধে তাঁর জন্য আল্লাহর কাছে মাগফিরাতের দুআ করেছিলেন। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠের উপরিভাগে কাঁধের কাছাকাছি নবুওয়াতের মোহর দেখতে পেয়েছিলেন। পরবর্তী জীবনে তিনি বসরায় বসবাস করেছেন। তিনি ৮০ হিজরীতে বসরায় ইন্তিকাল করেন।...

আরবী জীবনী

عَبْدُ اللهِ بنُ سَرْجِسَ المُزَنِيُّ الصَّحَابِيُّ، المُعَمَّرُ، نَزِيْلُ البَصْرَةِ، مِنْ حُلفَاءِ بَنِي مَخْزُوْمٍ. صَحَّ أَنَّ رَسُوْلَ اللهِ -صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - اسْتَغْفَرَ لَهُ. وَقَدْ رَوَى أَيْضاً عَنْ: عُمَرَ. حَدَّثَ عَنْهُ: عُثْمَانُ بنُ حَكِيْمٍ، وَقَتَادَةُ بنُ دِعَامَةَ، وَعَاصِمٌ الأَحْوَلُ. أَظُنُّ أَنَّ أَيُّوْبَ السَّخْتِيَانِيَّ أَدْرَكَهُ. قَالَ أَبُو عُمَرَ بنُ عَبْدِ البَرِّ: لاَ يَخْتَلِفُوْنَ فِي ذِكْرِهِ فِي الصَّحَابَةِ عَلَى قَاعِدَتِهِم فِي السَّمَاعِ وَاللِّقَاءِ. فَأَمَّا قَوْلُ عَاصِمٍ الأَحْوَلِ: إِنِّ عَبْدَ اللهِ بنَ سَرْجِسَ رَأَى رَسُوْلَ اللهِ -صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - وَلَمْ يَكُنْ لَهُ صُحْبَةٌ؛ فَإِنَّهُ أَرَادَ الصُّحْبَةَ الَّتِي يَذْهَبُ إِلَيْهَا سَعِيْدُ بنُ المُسَيِّبِ، وَغَيْرُهُ مِنْ طُولِ المُصَاحَبَةِ - وَاللهُ أَعْلَمُ -. مَاتَ ابْنُ سَرْجِسَ: فِي دَوْلَةِ عَبْدِ المَلِكِ بنِ مَرْوَانَ، سَنَةَ نَيِّفٍ وَثَمَانِيْنَ، بِالبَصْرَةِ.رِوَايتُهُ فِي الكُتُبِ سِوَى (صَحِيْحِ البُخَارِيِّ) ....

নোট

মোট বর্ণনার সংখ্যাঃ ২১ আবাসস্থলঃ বসরা মৃত্যুস্থানঃ ঐ