যে ব্যক্তি এ সামর্থ্য রাখে না, তাকে একটানা দু’মাস রোযা রাখতে হবে তারা ( স্বামী-স্ত্রী) একে অন্যকে স্পর্শ করার আগে। যে ব্যক্তি সে ক্ষমতাও রাখে না তার কর্তব্য ষাটজন মিসকীনকে খানা খাওয়ানো। এটা এজন্য, যাতে তোমরা আল্লাহ ও তাঁর রাসূলের প্রতি ঈমান আন। ৪ এটা আল্লাহর স্থিরীকৃত সীমা (বিধান)। আর কাফেরদের জন্য আছে যন্ত্রণাময় শাস্তি।