তোমাদের স্ত্রীদের মধ্যে কেউ যদি তোমাদের হাতছাড়া হয়ে কাফেরদের কাছে চলে যায়, তারপর তোমাদের সুযোগ আসে ৯ তবে যাদের স্ত্রীগণ চলে গেছে, তাদেরকে, তারা (তাদের স্ত্রীদের জন্য) যা ব্যয় করেছিল, তার সমপরিমাণ অর্থ দিয়ে দেবে। ১০ আল্লাহকে ভয় করে চলো, যার প্রতি তোমরা বিশ্বাসী।