তুমি যখন তাদেরকে দেখ, তখন তাদের দেহাকৃতি তোমার কাছে বড় ভালো লাগে এবং তারা যখন কথা বলে তুমি তাদের কথা শুনতে থাক, ২ তারা যেন (কোন কিছুতে) ঠেকনা দেওয়া কাঠ। ৩ তারা যে-কোন হাঁক-ডাককে নিজেদের বিরুদ্ধে মনে করে। ৪ তারাই (তোমাদের) শত্রু। তাদের ব্যাপারে সাবধান থাক। ৫ তাদেরকে আল্লাহ ধ্বংস করুন। তারা বিভ্রান্ত হয়ে কোন দিকে চলছে?