প্রবন্ধ
একটি সুন্নাহকে বাঁচাবো বলে (৪র্থ পর্ব) – ইলম তলব করা
১৭ মে, ২০২৪
৫১৮১
০
এক: নবিজীর (সা.) সবচেয়ে চমৎকার আর মজার সুন্নাত কোনটা?
-আমি বলবো, ইলম তলব করার সুন্নাতটা।
আমরা যখন কিছু পড়ি, তখন খেয়ালই থাকে না, আমরা একটা সুন্নাত আদায় করছি। কী অসাধারণ এক মানুষ আমাদের এই মহানবি। আমাদের প্রতিটা বৈধ কাজকেই তিনি সওয়াবের আওতায় নিয়ে গেছেন।
দুই: আমাদের পেয়ারা নবিজী (সা.) বলেছেন:
-যে ব্যক্তি ইলম তলব করার জন্যে পথ চলবে, আল্লাহ তার জন্যে জান্নাতের পথকে সুগম করে দেন।
তিন: আরে কী অসম্ভব সুন্দর একটা কথা! শিখছি আমার প্রয়োজনে, অথচ হাঁটছি জান্নাতের দিকে! কল্পনা করা যায়?
চার: এই সুন্নাতটা আদায় হতে পারে:
(ক) মসজিদে সামান্য সময়ের জন্যে তালীমে বসে।
(খ) নেটের ছোট্ট একটা লেখা পড়ে।
(গ) দেয়ালের এক লাইনের একটা সুন্দর কথা পড়ে।
(ঘ) এমনকি দ্বীনের খিদমাতের উদ্দেশ্যে পড়া ডাক্তারি-ইঞ্জিনিয়ারিংয়ের একেকটা তথ্য জানলেও সুন্নাত আদায় হতে থাকবে। ইনশাআল্লাহ।
(ঙ) ফেসবুকের একটা দ্বীনি পোস্ট পড়লেও এই সুন্নাত আদায় হবে।
(চ) অডিও-ভিডিও ওয়াজ শুনলেও একটা সুন্নাত আদায় হয়ে যাবে।
(পাঁচ) জান্নাতে যাওয়া, নবিজীর (সা.) সুপারিশ লাভ করাটা তো খুবই সোজা! আলহামদুলিল্লাহ।
ইয়া রাব! আমাদেরকে এই সুন্দর সুন্দর, মজার মজার সুন্নাহগুলো নিয়মিত আমলে নিয়ে আসার তাওফীক দান করুন। আমীন।
আমাদের শি‘আর (স্লোগান) হলো:
– ইন তুতীঊহু তাহতাদু (وَإِنْ تُطِيعُوهُ تَهْتَدُوا): যদি তার (নবিজীর) অনুসরণ করো, হিদায়াত পেয়ে যাবে (নূর:৫৪)
মন্তব্য (...)
এ সম্পর্কিত আরও প্রবন্ধ
দাওয়াত, হাদিয়া ও উপঢৌকন
হাদিয়া, উপঢৌকন ও দাওয়াত আদান- প্রদান ইসলামী শরীয়তের গুরুত্বপূর্ণ একটি আমল ও প্রিয় নবীজী সাল্লাল্লাহু...
তরুণদের প্রতি : ‘ইসলাম যেন আপনার হৃদয়ে শ্রদ্ধার জায়গায় থাকে’
আমি মারকাযের একজন ছাত্রতুল্য মানুষ। আমি হুযুরদের নির্দেশনা নিয়ে কিছু কিছু কাজ করি। যুবকদের সাথে- শরী...
সুন্নাহ-সম্মত পোশাক (পর্ব তিন)
(আট) পোশাকের চারটি স্তর ফরজ পর্যায় : পোশাকের প্রথম স্তর ফরয। এতে কোন ব্যত্যয় ঘটলে কবীরা গুনাহ হবে।...
অসৎ আলেম ও পীর
সূরা আরাফের শেষ ভাগে আল্লাহ পাক উল্লেখ করিয়াছেন যে, সৃষ্টির আদিতেই সমস্ত মানবজাতিকে তিনি সতর্ক করিয়া...
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন