প্রবন্ধ
একটি সুন্নাহকে বাঁচাবো বলে (৫২তম পর্ব) – সুন্নাতে ঊষা
১০ জুলাই, ২০২৪
৫৬২৬
০
কেয়ামত যতই কাছিয়ে আসছে, সমাজের রাতের ঘুম ততই পেছাচ্ছে, অবধারিতভাবে পরদিন ঘুম থেকে জাগাও পেছাচ্ছে। অফিসে যাওয়ার তাকিদ না থাকলে দুপুরের আগেও এই সমাজ জাগতো কি না সন্দেহ। পরদিন চাকুরিতে যাওয়ার দায় না থাকলে শেষরাত পর্যন্তও ‘পাপ’ অব্যাহত থাকতো!
নবীজি সা.-এর অভ্যেস ছিল অতি ভোরে উঠে যাওয়া। তার দিন শুরুই হতো ফজরের আগে। তাহাজ্জুদ ছিল তার নতুন দিনের প্রথম ‘আমল’। দ্বিতীয় কাজ ফজরের সালাত। তারপর যিকির ও অন্য ইবাদত। তারপর ‘কাজকর্ম ও রুজিরুটির’ চিন্তা।
এটা যে শুধু নবীজির সুন্নাত তাই নয়, আল্লাহর অঘোষিত বিধানও বটে। তিনি দিনকে আলোকিত করে দিয়েছেন, কাজ করার সুবিধার্থে। রাতকে আঁধার করে দিয়েছেন, প্রশান্তিময় ঘুমের সুবিধার্থে:
وَجَعَلْنَا اللَّيْلَ لِبَاسًا (১০) وَجَعَلْنَا النَّهَارَ مَعَاشًا
আমি রাতকে বানিয়েছি আবরণ, আর দিনকে বানিয়েছি জীবিকার ক্ষেত্র (নাবা: ১০-১১)।
নবীজি আমাদেরকে সকালে ওঠার প্রতি তাকিদও দিয়ে গেছেন:
للَّهُمَّ بَارِكْ لأُمَّتِي فِي بُكُورِهَا
ইয়া আল্লাহ! আপনি আমার উম্মতের সকালের মাঝে বরকত দান করুন (তিরমিযী)।
নবীজি সকালের সময়ে বরকত দানের দু‘আ করে গেছেন। তার দু‘আ অবশ্যই কবুল হয়েছে। আর এটা প্রমাণিত সত্য, অতি ভোরে কোনও কাজ শুরু করলে, দেখা যায় নয়টার আগেই কাজটা অনেকদূর এগিয়ে গেছে। এটা নববী দু‘আরই ফসল। নবীজি কোনও অভিযান প্রেরণ করলে, ভোরেই পাঠাতেন।
উপরোক্ত হাদীসের রাবীর নাম হলো ‘সাখার গামেদী’ রা.। তিনি ছিলেন একজন ব্যবসায়ী। তার অভ্যেস ছিল সকাল সকাল ব্যবসা শুরু করা। আল্লাহ তার ব্যবসায় অনেক বরকত দান করেছিলেন।
وَكَانَ صَخْرٌ رَجُلاً تَاجِرًا، فَكَانَ يَبْعَثُ تِجَارَتَهُ فِي أَوَّلِ النَّهَارِ، فَأَثْرَى وَكَثُرَ مَالُهُ
তিনি ছিলেন ব্যবসায়ী। তিনি তার ব্যবসা শুরু করতেন ভোরে ভোরে। ফলে তিনি প্রাচুর্যের অধিকারী হয়েছিলেন, তার সহায়-সম্পদও অনেক বেড়ে গিয়েছিল (ইবনে মাজাহ-তিরমিযী)।
আর একটু ভাবলেও বিষয়টা ধরা পড়ে, ভোরে ভোরে জেগে যাওয়া স্বাভাবিক বিষয়। প্রাকৃতিক। অন্যান্য জীবজন্তুও ভোরে জেগে যায়। শুধু মানুষ উঠতে দেরী করে! আমরা একটু চেষ্টা করলেই ‘সুন্নাতে’ অভ্যস্ত হতে পারি। আল্লাহ ও তার নবীর আদর্শকে ধারন করতে পারি।
মন্তব্য (...)
এ সম্পর্কিত আরও প্রবন্ধ
সংঘাতময় পরিস্থিতি: উপেক্ষিত নববী আদর্শ
দিনে দিনে উত্তপ্ত হয়ে উঠছে পৃথিবী। সমতালে এর অধিবাসীরাও 'গরম' হয়ে উঠছে দিনকে দিন। সেই তাপ ও উত্তাপ ব...
কুরবানী_কেমন_হওয়া_চাই!
"আব্বাকে কোরবানি করতে দেখেছি। আব্বার সঙ্গে কোরবানির হাটে গিয়েছি বহুবার; প্রথমে অবুঝ আনন্দের আকর্ষণে...
কাছরাতে যিকির
হযরত হাফেজ্জী হুজুর রাহ. আমার শায়খ। কেউ যখন তাঁর সামনে তারীফ করতেন তখন আস্তে করে মাথাটা নিচু করে ফে...
চারটি মহৎ গুণ
হযরত আবদুল্লাহ ইবনে ওমর রা. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, চারটি গুণ...
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন