প্রবন্ধ
একটি সুন্নাহকে বাঁচাবো বলে (৪১তম পর্ব) – আগেভাগে মসজিদে
২ জুলাই, ২০২৪
৪৩২৬
০
প্রতি সপ্তাহে একটা উট সাদাকা করা ক’জনের পক্ষেই বা সম্ভব? অথবা প্রতি সপ্তাহে একটা করে গরু বা ছাগল সাদাকা করাও সবার সাধ্যে কুলোবে? বেশির ভাগ মুসলমানের পক্ষেই সম্ভব নয়।
আমরা চাইলে অনায়াসেই এই ফযীলতটা লাভ করতে পারি। কোনওপ্রকার খায়-খরচা ছাড়াই!
যে ব্যক্তি জুমু‘আর দিন খুব ভালোভাবে গোসল করলো, আগে আগে সবার আগে মসজিদে গেলো, সে যেন একটা বড়সড় উটনী কুরবানি করল।
আর যে ব্যক্তি তারপর মসজিদে গেলো, সে যেন একটা হৃষ্টপুষ্ট গাভী কুরবানী করলো।
আর যে ব্যক্তি তারপরে মসজিদে গেলো সে যেন একটা দুম্বা কুরবানী করলো।
আর যে ব্যক্তি তারপরে মসজিদে গেলো, সে যেন একটা মোরগ কুরবানি করলো।
আর যে ব্যক্তি তারপরে মসজিদে গেলো, সে যেনো একটা ডিম কুরবানী করলো।
ইমাম সাহেব খুতবা দেয়ার জন্যে মিম্বরে উঠে গেলো, ফিরিশতারা আমলনামা লেখা বন্ধ করে দেন। তারাও বয়ান শোনায় মশগুল হয়ে পড়েন (বুখারী-মুসলিম)।
সব সময় যদিও সবার আগে মসজিদে যেতে না পারি, মাসে একবার ‘প্রথম মুসল্লী’ হওয়াকে চ্যালেঞ্জ হিশেবে নিতেই পারি। লাখ টাকা খরচ করে একা একটা উট কুরবানী হয়তো সারাজীবনেও দিতে পারবো না, কিন্তু চেষ্টা করলে, প্রতি সপ্তাহ বা মাসেই এই ফযীলত অর্জন করার সৌভাগ্য লাভ করতে পারি!
মন্তব্য (...)
এ সম্পর্কিত আরও প্রবন্ধ
ঈমান-আমল সুরক্ষিত রাখতে হক্কানী উলামায়ে কেরামের সঙ্গে থাকুন, অন্যদের সঙ্গ ছাড়ুন
[প্রদত্ত বয়ান থেকে সংগৃহীত] হামদ ও সালাতের পর... قال الله تعالى: يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اتّ...
নবীজীর ভালোবাসা ও সুন্নাতী যিন্দেগী
হযরত সালমান মনসুরপুরী রহ. বলেন, নবীজীর মুহাব্বত হৃদয়ের শক্তি, রূহের খোরাক, চোখের শীতলতা, দেহের সজীবত...
কাছরাতে যিকির
হযরত হাফেজ্জী হুজুর রাহ. আমার শায়খ। কেউ যখন তাঁর সামনে তারীফ করতেন তখন আস্তে করে মাথাটা নিচু করে ফে...
কুরবানী_কেমন_হওয়া_চাই!
"আব্বাকে কোরবানি করতে দেখেছি। আব্বার সঙ্গে কোরবানির হাটে গিয়েছি বহুবার; প্রথমে অবুঝ আনন্দের আকর্ষণে...
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন