প্রবন্ধ
একটি সুন্নাহকে বাঁচাবো বলে (৫৩তম পর্ব) – সালাতুত-তাওবা
১০ জুলাই, ২০২৪
৫১৭১
০
আমরা কেউই গুনাহ করার অবকাশমুক্ত নয়! আমরা যারা সাধারণ মানুষ, তাদের সবারই শত অনিচ্ছা সত্ত্বেও গুনাহ হয়ে যায়! কিন্তু তাওবা করা হয়ে ওঠে না আমাদের অনেকেরই!
كُلُّ ابْنِ آدَمَ خَطَّاءٌ وَخَيْرُ الخَطَّائِينَ التَّوَّابُونَ
সমস্ত আদমসন্তানই ভুল করে থাকে, আর ভুলকারীদের মধ্যে উত্তম হলো যারা তাওবা করে ফেলে! (তিরমিযী)।
তাওবাকারীদের মধ্যে স্তরভেদ আছে। সত্যি সত্যি তাওবাকারী আর নামকাওয়াস্তে তাওবাকারী। প্রথম দলের তাওবার কারণে তাদের গুনাহ-খাতা ধুয়েমুছে সাফ-সুতরো হয়ে যায়! তারা একটা গুনাহ করার সাথে সাথেই তাওবা করে ফেলে। আবার কেউ কেউ আগে বেড়ে চমৎকার একটা সুন্নাতও আদায় করে। আমীরুল মুমিনীন আবু বকর রা. বলেছেন:
-আমি নবীজিকে বলতে শুনেছি:
কোনও ব্যক্তি যদি গুনাহ করে ফেলে, তারপর (অনুশোচনাদগ্ধ হয়ে) ভালভাবে ওজু করে দুই রাকাত ‘সালাত’ আদায় করে, তারপর ‘ইস্তেগফার’ করে, আল্লাহ তাকে মাফ করে দেন! (তিরমিযী)।
ইস্তেগফার অর্থ: মাফ চাওয়া। ক্ষমা প্রার্থনা করা। নিজের ভাষায়, গুনাহের কথা বলে আল্লাহর কাছে মাফ চাওয়াকেই ‘ইস্তেগফার’ বলা হয়। এছাড়া নবীজি পড়তেন এমন কিছু আবরী দু‘আও আছে। সেগুলোও পড়া যেতে পারে।
নবীজি হাদীসটা বলার পর নবীজি সা. আয়াতটাও তিলাওয়াত করেছিলেন:
وَالَّذِينَ إِذَا فَعَلُوا فَاحِشَةً أَوْ ظَلَمُوا أَنْفُسَهُمْ ذَكَرُوا اللَّهَ فَاسْتَغْفَرُوا لِذُنُوبِهِمْ
এরা কোনও অশ্লীল কাজ করে ফেললে বা নিজের প্রতি যুলুম করে ফেললে, সাথে সাথে আল্লাহকে স্মরণ করে ও তাদের কৃত পাপের জন্যে ক্ষমা চায় (আলে ইমরান:১৩৫)।
একবার পড়েই দেখতে পারি! দুই রাকাতই তো! গুনাহ মাফের এত সহজ রাস্তা আর হতে পারে? আজকেই হয়ে যাক না একদফা! সম্ভব হলে প্রতিদিন?
মন্তব্য (...)
এ সম্পর্কিত আরও প্রবন্ধ
ঈমান-আমল সুরক্ষিত রাখতে হক্কানী উলামায়ে কেরামের সঙ্গে থাকুন, অন্যদের সঙ্গ ছাড়ুন
[প্রদত্ত বয়ান থেকে সংগৃহীত] হামদ ও সালাতের পর... قال الله تعالى: يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اتّ...
কুরবানী_কেমন_হওয়া_চাই!
"আব্বাকে কোরবানি করতে দেখেছি। আব্বার সঙ্গে কোরবানির হাটে গিয়েছি বহুবার; প্রথমে অবুঝ আনন্দের আকর্ষণে...
নামায খুবই তাৎপর্যপূর্ণ ইবাদত
নামাযের গুরুত্ব ঈমানের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত নামায। এটি ইসলামের পঞ্চস্তম্ভের একটি। নামায ফরয...
ইস্তিগফারের অফুরন্ত ফযীলত
[প্রদত্ত বয়ান থেকে সংগৃহীত] হামদ ও সালাতের পর... রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের...
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন