আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

الترغيب والترهيب للمنذري

৫. অধ্যায়ঃ নামাজ - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস ৪৮২ টি

হাদীস নং: ৫২১
অধ্যায়ঃ নামাজ
পরিচ্ছেদঃ মহিলাদের নিজ ঘরে সালাত আদায়ের প্রতি অনুপ্রেরণা এবং ঘর থেকে তাদের বেরুবার প্রতি ভীতি প্রদর্শন
৫২১. ইবন খুযায়মা তাঁর সহীহ গ্রন্থে ইবরাহীম হিজরী আবুল আহওয়াস (র) থেকে নবী (সা) সূত্রে বর্ণনা করেন। তিনি বলেন: মহিলাদের তাদের ঘরের অন্ধকার প্রকোষ্ঠে সালাত আদায় আল্লাহর কাছে সর্বাধিক প্রিয়।
كتاب الصَّلَاة
ترغيب النِّسَاء فِي الصَّلَاة فِي بُيُوتهنَّ ولزومها وترهيبهن من الْخُرُوج مِنْهَا
521 - وَرَوَاهُ ابْن خُزَيْمَة فِي صَحِيحه من رِوَايَة إِبْرَاهِيم الهجري عَن أبي الْأَحْوَص عَنهُ رَضِي الله عَنهُ عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ إِن أحب صَلَاة الْمَرْأَة إِلَى الله فِي أَشد مَكَان فِي بَيتهَا ظلمَة
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৫২২
অধ্যায়ঃ নামাজ
পরিচ্ছেদঃ মহিলাদের নিজ ঘরে সালাত আদায়ের প্রতি অনুপ্রেরণা এবং ঘর থেকে তাদের বেরুবার প্রতি ভীতি প্রদর্শন
৫২২. তাবারানী শরীফে বর্ণিত আছে যে, তিনি বলেনঃ নারী সমাজ গুপ্ত। মহিলা যখন ঘর থেকে বের হয়, অমনি শয়তান তার প্রতি উঁকি মারে এবং সে বলে: তোমার আগমন সবাইকে উদ্বেলিত করেছে। মহিলা যখন (জাঁকজমকপূর্ণ) পোশাক পরে, তখন বলা হয়: কোথায় যাবার ইচ্ছা করেছ? সে বলে, আমি রোগীর সেবা করতে চলেছি, অথবা বলে, আমি জানাযায় অংশগ্রহণ করতে চলেছি, অথবা বলে, মসজিদে সালাত আদায়ের জন্য চলেছি। অথচ মহিলা তার ঘরে তার রবের যে ইবাদত করে, তার কোন জুড়ি নেই। হাদীসটির সনদ হাসান।
[ فيستشرفها الشَّيْطَان ] অর্থাৎ সে (শয়তান) দাঁড়ায়, সে উঁকি মেরে দেখে, যেহেতু নারীর ঘর থেকে বের হওয়া পুরুষবেশী শয়তানের তার উপর প্রভাব বিস্তারের কারণ।
كتاب الصَّلَاة
ترغيب النِّسَاء فِي الصَّلَاة فِي بُيُوتهنَّ ولزومها وترهيبهن من الْخُرُوج مِنْهَا
522 - وَفِي رِوَايَة عِنْد الطَّبَرَانِيّ قَالَ النِّسَاء عَورَة وَإِن الْمَرْأَة لتخرج من بَيتهَا وَمَا بهَا بَأْس فيستشرفها الشَّيْطَان فَيَقُول إِنَّك لَا تمرين بِأحد إِلَّا أَعْجَبته وَإِن الْمَرْأَة لتلبس ثِيَابهَا فَيُقَال أَيْن تريدين فَتَقول أَعُود مَرِيضا أَو أشهد جَنَازَة أَو أُصَلِّي فِي مَسْجِد وَمَا عبدت امْرَأَة رَبهَا مثل أَن تعبده فِي بَيتهَا
وَإسْنَاد هَذِه حسن
قَوْله فيستشرفها الشَّيْطَان أَي ينْتَصب وَيرْفَع بَصَره إِلَيْهَا ويهم بهَا لِأَنَّهَا قد تعاطت سَببا من أَسبَاب تسلطه عَلَيْهَا وَهُوَ خُرُوجهَا من بَيتهَا
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৫২৩
অধ্যায়ঃ নামাজ
পরিচ্ছেদঃ মহিলাদের নিজ ঘরে সালাত আদায়ের প্রতি অনুপ্রেরণা এবং ঘর থেকে তাদের বেরুবার প্রতি ভীতি প্রদর্শন
৫২৩. আবু উমর শায়বানী থেকে বর্ণিত। তিনি হযরত আবদুল্লাহ ইবন মাসউদ (রা)-কে জুমু'আর দিন মহিলাদের মসজিদ থেকে বের করে দিতে দেখেছেন এবং তিনি বলেছেন: তোমরা তোমাদের ঘরের উদ্দেশ্যে
বেরিয়ে যাও। কেননা তাই তোমাদের জন্য উত্তম।
(ইমাম তাবারানী তাঁর 'কাবীর' গ্রন্থে ত্রুটিমুক্ত সনদে এ হাদীসখানা বর্ণনা করেন।)
كتاب الصَّلَاة
ترغيب النِّسَاء فِي الصَّلَاة فِي بُيُوتهنَّ ولزومها وترهيبهن من الْخُرُوج مِنْهَا
523 - وَعَن أبي عَمْرو الشَّيْبَانِيّ أَنه رأى عبد الله يخرج النِّسَاء من الْمَسْجِد يَوْم الْجُمُعَة وَيَقُول اخرجن إِلَى بيوتكن خير لَكِن
رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْكَبِير بِإِسْنَاد لَا بَأْس بِهِ
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৫২৪
অধ্যায়ঃ নামাজ
পরিচ্ছেদঃ পাঁচ ওয়াক্ত সালাতের সংরক্ষণ এবং ঈমানের অপরিহার্যতার প্রতি অনুপ্রেরণা এ সম্পর্কে হযরত ইবন উমর (রা)-এর হাদীস এবং অপরাপর হাদীস
৫২৪. নবী (সা) থেকে বর্ণিত। তিনি বলেনঃ ইসলাম পাঁচটি বুনিয়াদের উপর স্থাপিত। তা হলঃ ১. আল্লাহ ব্যতীত আর কোন ইলাহ নেই এবং মুহাম্মদ আল্লাহর রাসূল এই কথার সাক্ষ্য দেওয়া, ২. সালাত কায়েম করা, ৩. যাকাত আদায় করা, ৪. রমযানের সিয়াম পালন করা এবং ৫. বায়তুল্লাহ শরীফে হজ্জব্রত পালন করা।
(বুখারী ও মুসলিম প্রমুখ বিভিন্ন সাহাবা থেকে এই হাদীসখানা বর্ণনা করেন।)
كتاب الصَّلَاة
التَّرْغِيب فِي الصَّلَوَات الْخمس والمحافظة عَلَيْهَا وَالْإِيمَان بِوُجُوبِهَا فِيهِ حَدِيث ابْن عمر وَغَيره
524 - عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ بني الْإِسْلَام على خمس شَهَادَة أَن لَا إِلَه إِلَّا الله وَأَن مُحَمَّدًا رَسُول الله وإقام الصَّلَاة وإيتاء الزَّكَاة وَصَوْم رَمَضَان وَحج الْبَيْت
رَوَاهُ البُخَارِيّ وَمُسلم وَغَيرهمَا عَن غير وَاحِد من الصَّحَابَة
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৫২৫
অধ্যায়ঃ নামাজ
পরিচ্ছেদঃ পাঁচ ওয়াক্ত সালাতের সংরক্ষণ এবং ঈমানের অপরিহার্যতার প্রতি অনুপ্রেরণা এ সম্পর্কে হযরত ইবন উমর (রা)-এর হাদীস এবং অপরাপর হাদীস
৫২৫. হযরত উমর ইবন খাত্তাব (রা) থেকে বর্ণিত। তিনি বলেন: একদা আমরা রাসূলুল্লাহ (সা) এর নিকট বসা ছিলাম। ইতিমধ্যে ধবধবে সাদা বস্ত্র পরিহিত ও মিশমিশে কাল কেশধারী এক ব্যক্তি আমাদের নিকট আসলো। তার মধ্যে সফরের কোন চিহ্ন দেখা যাচ্ছিল না, অথচ আমাদের মধ্যে কেউ তাকে চিনতেও পারছিল না। এমনকি সে নবী (সা) এর নিকটে বসল এরপর সে তাঁর দুই জানুর সাথে নিজের দুই জানু মিলিয়ে এবং নিজের দুইহাত তাঁর দুই উরুর উপর রেখে বলল: হে মুহাম্মদ। আমাকে ইসলাম সম্পর্কে বলুন। রাসূলুল্লাহ বললেন: আল্লাহ ব্যতীত আর কোন ইলাহ নেই এবং মুহাম্মদ আল্লাহর রাসূল এ কথার সাক্ষ্য দেওয়া, সালাত কায়েম করা, যাকাত আদায় করা, রমযানের সিয়াম পালন করা এবং বায়তুল্লাহ শরীফে হজ্জব্রত পালন করা। হাদীসের শেষ পর্যন্ত।
(হাদীসটি বুখারী ও মুসলিমসহ সিহাহ সিত্তাহ গ্রন্থে ও অপরাপর হাদীস গ্রন্থে অসংখ্য সাহাবা থেকে বর্ণিত হয়েছে।)
كتاب الصَّلَاة
التَّرْغِيب فِي الصَّلَوَات الْخمس والمحافظة عَلَيْهَا وَالْإِيمَان بِوُجُوبِهَا فِيهِ حَدِيث ابْن عمر وَغَيره
525 - وَعَن عمر بن الْخطاب رَضِي الله عَنهُ قَالَ بَيْنَمَا نَحن جُلُوس عِنْد رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم إِذْ طلع علينا رجل شَدِيد بَيَاض الثِّيَاب شَدِيد سَواد الشّعْر لَا يرى عَلَيْهِ أثر السّفر وَلَا يعرفهُ منا أحد حَتَّى جلس إِلَى النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم فأسند رُكْبَتَيْهِ إِلَى رُكْبَتَيْهِ وَوضع كفيه على فَخذيهِ فَقَالَ يَا مُحَمَّد أَخْبرنِي عَن الْإِسْلَام فَقَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم أَن تشهد أَن لَا إِلَه إِلَّا الله وَأَن مُحَمَّدًا رَسُول الله وتقيم الصَّلَاة وتؤتي الزَّكَاة وتصوم رَمَضَان وتحج الْبَيْت
الحَدِيث
رَوَاهُ البُخَارِيّ وَمُسلم وَهُوَ مَرْوِيّ عَن غير وَاحِد من الصَّحَابَة فِي الصِّحَاح وَغَيرهَا
হাদীস নং: ৫২৬
অধ্যায়ঃ নামাজ
পরিচ্ছেদঃ পাঁচ ওয়াক্ত সালাতের সংরক্ষণ এবং ঈমানের অপরিহার্যতার প্রতি অনুপ্রেরণা এ সম্পর্কে হযরত ইবন উমর (রা)-এর হাদীস এবং অপরাপর হাদীস
৫২৬. হযরত আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (সা) কে বলতে শুনেছি। তোমরা ভেবে দেখ, তোমাদের কারো দরজায় যদি একটি নদী প্রবাহিত হতে থাকে এবং সে তাতে প্রত্যহ পাঁচবার গোসল করে, তাহলে তার (শরীরে) কোন ময়লা থাকবে কি? তারা (সাহাবাগণ) বললেনঃ না, তার শরীরে কোন ময়লা থাকবে না। তিনি বললেনঃ পাঁচ ওয়াক্ত সালাতের এটিই হচ্ছে দৃষ্টান্ত। এই সালাতের বিনিময়ে আল্লাহ তা'আলা (মুসল্লীর) পাপরাশি মুছে দেবেন।
(বুখারী, মুসলিম, তিরমিযী ও নাসাঈ হাদীসটি বর্ণনা করেন এবং ইবন মাজাহ হযরত উসমান (রা) সূত্রে বর্ণনা করেন।)
كتاب الصَّلَاة
التَّرْغِيب فِي الصَّلَوَات الْخمس والمحافظة عَلَيْهَا وَالْإِيمَان بِوُجُوبِهَا فِيهِ حَدِيث ابْن عمر وَغَيره
526 - وَعَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ قَالَ سَمِعت رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَقُول أَرَأَيْتُم لَو أَن نَهرا بِبَاب أحدكُم يغْتَسل فِيهِ كل يَوْم خمس مَرَّات هَل يبْقى من درنه شَيْء قَالُوا لَا يبْقى من درنه شَيْء
قَالَ فَكَذَلِك مثل الصَّلَوَات الْخمس يمحو الله بِهن الْخَطَايَا
رَوَاهُ البُخَارِيّ وَمُسلم وَالتِّرْمِذِيّ وَالنَّسَائِيّ وَرَوَاهُ ابْن مَاجَه من حَدِيث عُثْمَان
হাদীস নং: ৫২৭
অধ্যায়ঃ নামাজ
পরিচ্ছেদঃ পাঁচ ওয়াক্ত সালাতের সংরক্ষণ এবং ঈমানের অপরিহার্যতার প্রতি অনুপ্রেরণা এ সম্পর্কে হযরত ইবন উমর (রা)-এর হাদীস এবং অপরাপর হাদীস
৫২৭. হযরত আবূ হুরায়রা (রা) থেকেই বর্ণিত। রাসূলুল্লাহ বলেছেন: পাঁচ ওয়াক্ত সালাত এবং এক জুমু'আ থেকে অন্য জুমু'আ পর্যন্ত আদায়কৃত সালাত কাফ্ফারা স্বরূপ, যে পর্যন্ত কোন কবীরা গুনাহ না করা হয়।
(মুসলিম ও তিরমিযী এবং এতদ্ব্যতীত অপরাপর গ্রন্থ হাদীসটি বর্ণনা করেছেন।)
كتاب الصَّلَاة
التَّرْغِيب فِي الصَّلَوَات الْخمس والمحافظة عَلَيْهَا وَالْإِيمَان بِوُجُوبِهَا فِيهِ حَدِيث ابْن عمر وَغَيره
527 - وَعَن أبي هُرَيْرَة أَيْضا رَضِي الله عَنهُ أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ الصَّلَوَات الْخمس وَالْجُمُعَة إِلَى الْجُمُعَة كَفَّارَة لما بَينهُنَّ مَا لم تغش الْكَبَائِر
رَوَاهُ مُسلم وَالتِّرْمِذِيّ وَغَيرهمَا
হাদীস নং: ৫২৮
অধ্যায়ঃ নামাজ
পরিচ্ছেদঃ পাঁচ ওয়াক্ত সালাতের সংরক্ষণ এবং ঈমানের অপরিহার্যতার প্রতি অনুপ্রেরণা এ সম্পর্কে হযরত ইবন উমর (রা)-এর হাদীস এবং অপরাপর হাদীস
৫২৮. হযরত আবু সাঈদ খুদরী (রা) থেকে বর্ণিত। তিনি নবী (সা) কে বলতে শুনেছেন: পাঁচ ওয়াক্ত সালাত এর মধ্যকার সময়ে যে গুনাহ করা হয়, তা তার কাফ্ফারা। এরপর রাসূলুল্লাহ (সা) বলেন: ঐ ব্যক্তি সম্পর্কে তোমার কি অভিমত, যার বাড়ির দরজায় রয়েছে পাঁচটি নদী, যাতে সে কাজশেষে ময়লাযুক্ত অথবা
ঘর্মাক্ত হয় এবং প্রত্যেকটি নদীতে একবার করে গোসল করে, তার (শরীরে) ময়লা থাকতে পারে কি? সালাতও তদ্রুপ। যত পাপ কাজ করা হোক, তারপর যদি সে দু'আ করে এবং ক্ষমা প্রার্থনা করে, তার পূর্ববর্তী পাপরাশি ক্ষমা করে দেওয়া হবে।
(বাযযার ও তাবারানী তাঁর 'আওসাত' ও 'কাবীর' গ্রন্থে দোষমুক্ত সনদে এ হাদীসখানা বর্ণনা করেন। এর সমর্থনে অনেক বর্ণনা রয়েছে।)
كتاب الصَّلَاة
التَّرْغِيب فِي الصَّلَوَات الْخمس والمحافظة عَلَيْهَا وَالْإِيمَان بِوُجُوبِهَا فِيهِ حَدِيث ابْن عمر وَغَيره
528 - وَعَن أبي سعيد الْخُدْرِيّ رَضِي الله عَنهُ أَنه سمع النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم يَقُول الصَّلَوَات الْخمس كَفَّارَة لما بَينهَا ثمَّ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم أَرَأَيْت لَو أَن رجلا كَانَ يعتمل وَكَانَ بَين منزله وَبَين معتمله خَمْسَة أَنهَار فَإِذا أَتَى معتمله عمل فِيهِ مَا شَاءَ الله فَأَصَابَهُ الْوَسخ أَو الْعرق فَكلما مر بنهر اغْتسل مَا كَانَ ذَلِك يبقي من درنه فَكَذَلِك الصَّلَاة كلما عمل خَطِيئَة فَدَعَا واستغفر غفر لَهُ مَا كَانَ قبلهَا
رَوَاهُ الْبَزَّار وَالطَّبَرَانِيّ فِي الْأَوْسَط وَالْكَبِير بِإِسْنَاد لَا بَأْس بِهِ وشواهده كَثِيرَة
হাদীস নং: ৫২৯
অধ্যায়ঃ নামাজ
পরিচ্ছেদঃ পাঁচ ওয়াক্ত সালাতের সংরক্ষণ এবং ঈমানের অপরিহার্যতার প্রতি অনুপ্রেরণা এ সম্পর্কে হযরত ইবন উমর (রা)-এর হাদীস এবং অপরাপর হাদীস
৫২৯. হযরত জাবির (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (সা) বলেছেনঃ পাঁচ ওয়াক্ত সালাতের উপমা হল, যেমন তোমাদের কারো দরজার সামনে দিয়ে একটি গভীর নদী প্রবাহিত হয়ে গেছে। আর তাতে সে প্রতিদিন পাঁচবার করে গোসল করে।
(মুসলিম হাদীসটি বর্ণনা করেছেন।)
كتاب الصَّلَاة
التَّرْغِيب فِي الصَّلَوَات الْخمس والمحافظة عَلَيْهَا وَالْإِيمَان بِوُجُوبِهَا فِيهِ حَدِيث ابْن عمر وَغَيره
529 - وَعَن جَابر رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم مثل الصَّلَوَات الْخمس كَمثل نهر جَار غمر على بَاب أحدكُم يغْتَسل مِنْهُ كل يَوْم خمس مَرَّات
رَوَاهُ مُسلم
হাদীস নং: ৫৩০
অধ্যায়ঃ নামাজ
পরিচ্ছেদঃ পাঁচ ওয়াক্ত সালাতের সংরক্ষণ এবং ঈমানের অপরিহার্যতার প্রতি অনুপ্রেরণা এ সম্পর্কে হযরত ইবন উমর (রা)-এর হাদীস এবং অপরাপর হাদীস
৫৩০. হযরত আবদুল্লাহ ইবন মাসউদ (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (সা) বলেছেন: তোমরা ধ্বংস মুখে পতিত হও, তোমরা ধ্বংস মুখে পতিত হও। তবে তোমরা যখন ফজরের সালাত আদায় কর, তখন তা (পাপরাশি) ধুয়ে সাফ করে দেয়। এরপর তোমরা ধ্বংস মুখে পতিত হও, তোমরা ধ্বংস মুখে পতিত হও। তবে যখন তোমরা যোহরের সালাত আদায় কর, তখন তা ধুয়ে সাফ করে দেয়। তারপর তোমরা ধ্বংস মুখে পতিত হও, তোমরা ধ্বংস মুখে পতিত হও। তবে যখন তোমরা আসরের সালাত আদায় কর, তখন তা ধুয়ে সাফ করে দেয়। এরপর তোমরা জালিয়ে দিতে থাক, জ্বালিয়ে দিতে থাক। তবে যখন তোমরা মাগরিবের সালাত আদায় কর, তখন তা তোমাদের গুনাহ সাফ করে দেয়। তারপর তোমরা জ্বালিয়ে দিতে থাক, জ্বালিয়ে দিতে থাক। কিন্তু যখন তোমরা ইশার সালাত আদায় কর, তখন তা তোমাদের গুনাহ সাফ করে দেয়। এরপর যখন তোমরা সকাল পর্যন্ত ঘুমাও, তখন তোমাদের আমলনামায় কোন পাপ লিখা হয় না।।
(তাবারানীর 'সগীর' ও 'আওসাত' গ্রন্থে হাদীসটি বর্ণিত হয়েছে। এর সনদ হাসান। 'কাবীর' গ্রন্থে মাওকূফ সূত্রে বর্ণিত হয়েছে। তা খুবই সামঞ্জস্যপূর্ণ। এ হাদীসের রাবীগণের বর্ণনা সহীহ গ্রন্থের বর্ণনার অনুরূপ।)
كتاب الصَّلَاة
التَّرْغِيب فِي الصَّلَوَات الْخمس والمحافظة عَلَيْهَا وَالْإِيمَان بِوُجُوبِهَا فِيهِ حَدِيث ابْن عمر وَغَيره
530 - وَعَن عبد الله بن مَسْعُود رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم تحترقون تحترقون فَإِذا صليتم الصُّبْح غسلتها ثمَّ تحترقون تحترقون فَإِذا صليتم الظّهْر غسلتها ثمَّ تحترقون تحترقون فَإِذا صليتم الْعَصْر غسلتها ثمَّ تحترقون تحترقون فَإِذا صليتم الْمغرب غسلتها ثمَّ تحترقون تحترقون فَإِذا صليتم الْعشَاء غسلتها ثمَّ تنامون فَلَا يكْتب عَلَيْكُم حَتَّى تستيقظوا
رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الصَّغِير والأوسط وَإِسْنَاده حسن وَرَوَاهُ فِي الْكَبِير مَوْقُوفا عَلَيْهِ وَهُوَ أشبه وَرُوَاته مُحْتَج بهم فِي الصَّحِيح
হাদীস নং: ৫৩১
অধ্যায়ঃ নামাজ
পরিচ্ছেদঃ পাঁচ ওয়াক্ত সালাতের সংরক্ষণ এবং ঈমানের অপরিহার্যতার প্রতি অনুপ্রেরণা এ সম্পর্কে হযরত ইবন উমর (রা)-এর হাদীস এবং অপরাপর হাদীস
৫৩১. হযরত আনাস ইবন মালিক (রা) থেকে বর্ণিত: তিনি বলেন, রাসূলুল্লাহ (সা) বলেছেন: আল্লাহর পক্ষ থেকে একজন আহ্বানকারী ফিরিশতা প্রত্যেক সালাতের সময় ডেকে বলে: হে বনী আদম। তোমাদের জন্য যে আগুন জ্বালানো হয়েছে, তা তোমরা উঠে নিভিয়ে দাও।
(তাবারানী 'আওসাত' ও 'সগীর' গ্রন্থে হাদীসটি বর্ণনা করেন এবং বলেনঃ ইয়াহইয়া ইবন যুহায়র কারশী মুফরাদ সূত্রে এ হাদীস বর্ণনা করেন।)
كتاب الصَّلَاة
التَّرْغِيب فِي الصَّلَوَات الْخمس والمحافظة عَلَيْهَا وَالْإِيمَان بِوُجُوبِهَا فِيهِ حَدِيث ابْن عمر وَغَيره
531 - وَعَن أنس بن مَالك رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم إِن لله ملكا يُنَادي عِنْد كل صَلَاة يَا بني آدم قومُوا إِلَى نيرانكم الَّتِي أوقدتموها فأطفئوها
رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْأَوْسَط وَالصَّغِير وَقَالَ تفرد بِهِ يحيى بن زُهَيْر الْقرشِي
قَالَ المملي رَضِي الله عَنهُ وَرِجَاله كلهم مُحْتَج بهم فِي الصَّحِيح سراة
হাদীস নং: ৫৩২
অধ্যায়ঃ নামাজ
পরিচ্ছেদঃ পাঁচ ওয়াক্ত সালাতের সংরক্ষণ এবং ঈমানের অপরিহার্যতার প্রতি অনুপ্রেরণা এ সম্পর্কে হযরত ইবন উমর (রা)-এর হাদীস এবং অপরাপর হাদীস
৫৩২. হযরত আবদুল্লাহ ইবন মাসউদ (রা) থেকে রাসূলুল্লাহ (সা) সূত্রে বর্ণিত। তিনি বলেন, প্রত্যেক সালাতের সময় একজন আহ্বানকারী ডেকে বলে: হে বনী আদম। তোমাদের জন্য যে আগুন জ্বালানো হয়েছে, তা তোমরা নিভিয়ে ফেল। তারপর তারা দাঁড়িয়ে যায় এবং পবিত্রতা অবলম্বন করে। এরপর তারা যোহরের সালাত আদায় করে, এভাবে ফজর এবং যোহরের মধ্যকার পাপরাশি ক্ষমা করে দেওয়া হয়। যখন সে আসরের সালাত আদায় করে, তখন তদ্রুপ হয়, এরপর যখন সে মাগরিবের সালাত আদায় করে, তখন তদ্রুপ হয়। এরপর যখন ইশার সালাত আদায় করে, তখন তদ্রুপ হয়। তারপর সালাত আদায়কারীগণ কল্যাণের মধ্যে পরিবেষ্টিত থাকে, আর সালাত বর্জনকারীগণ অকল্যাণের মধ্যে পরিবেষ্টিত থাকে।
(তাবারানী 'কাবীর' গ্রন্থে হাদীসটি বর্ণনা করেছেন)
كتاب الصَّلَاة
التَّرْغِيب فِي الصَّلَوَات الْخمس والمحافظة عَلَيْهَا وَالْإِيمَان بِوُجُوبِهَا فِيهِ حَدِيث ابْن عمر وَغَيره
532 - وَرُوِيَ عَن عبد الله بن مَسْعُود رَضِي الله عَنهُ عَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم أَنه قَالَ يبْعَث مُنَاد عِنْد حَضْرَة كل صَلَاة فَيَقُول يَا بني آدم قومُوا فأطفئوا مَا أوقدتم على أَنفسكُم فَيقومُونَ فيتطهرون وَيصلونَ الظّهْر فَيغْفر لَهُم مَا بَينهمَا فَإِذا حضرت الْعَصْر فَمثل ذَلِك فَإِذا حضرت الْمغرب فَمثل ذَلِك فَإِذا حضرت الْعَتَمَة فَمثل ذَلِك فينامون فمدلج فِي خير ومدلج فِي شَرّ
رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْكَبِير
হাদীস নং: ৫৩৩
অধ্যায়ঃ নামাজ
পরিচ্ছেদঃ পাঁচ ওয়াক্ত সালাতের সংরক্ষণ এবং ঈমানের অপরিহার্যতার প্রতি অনুপ্রেরণা এ সম্পর্কে হযরত ইবন উমর (রা)-এর হাদীস এবং অপরাপর হাদীস
৫৩৩. তারিক ইবন শিহাব থেকে বর্ণিত। একবার তিনি হযরত সালমান ফারসী (রা)-এর কাছে তাঁর ইবাদত প্রত্যক্ষ করার জন্য রাত যাপন করেন। তিনি শেষরাতে সালাতে দাঁড়ালেন কিন্তু তাঁর সালাত যেন তার ধারণা অনুরূপ হলো না। এ কথাটি তাঁর কাছে আলোচনা করা হলে তিনি বললেনঃ তোমরা এই পাঁচ ওয়াক্ত সালাত সংরক্ষণ করবে। কেননা এই পাঁচ ওয়াক্ত সালাত সংরক্ষণ করাই ত্রুটি-বিচ্যুতি বিমোচনের জন্য যথেষ্ট, যতক্ষণ সে ধ্বংসাত্মক কাজ (কবীরা) না করে।
(তাবারানীর 'কাবীর' গ্রন্থে মাওকুফ সূত্রে ত্রুটিমুক্ত সনদে হাদীসটি বর্ণিত। পূর্ণাঙ্গ হাদীসটি ইনশা আল্লাহ সামনে আসছে।)
كتاب الصَّلَاة
التَّرْغِيب فِي الصَّلَوَات الْخمس والمحافظة عَلَيْهَا وَالْإِيمَان بِوُجُوبِهَا فِيهِ حَدِيث ابْن عمر وَغَيره
533 - وَعَن طَارق بن شهَاب أَنه بَات عِنْد سلمَان الْفَارِسِي رَضِي الله عَنهُ لينْظر مَا اجْتِهَاده
قَالَ فَقَامَ يُصَلِّي من آخر اللَّيْل فَكَأَنَّهُ لم ير الَّذِي كَانَ يظنّ فَذكر ذَلِك لَهُ فَقَالَ سلمَان حَافظُوا على هَذِه الصَّلَوَات الْخمس فَإِنَّهُنَّ كَفَّارَات لهَذِهِ الْجِرَاحَات مَا لم تصب المقتلة
رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْكَبِير مَوْقُوفا هَكَذَا بِإِسْنَاد لَا بَأْس بِهِ وَيَأْتِي بِتَمَامِهِ إِن شَاءَ الله تَعَالَى
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৫৩৪
অধ্যায়ঃ নামাজ
পরিচ্ছেদঃ পাঁচ ওয়াক্ত সালাতের সংরক্ষণ এবং ঈমানের অপরিহার্যতার প্রতি অনুপ্রেরণা এ সম্পর্কে হযরত ইবন উমর (রা)-এর হাদীস এবং অপরাপর হাদীস
৫৩৪. হযরত উমর ইবন মুররা জুহানী (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, এক ব্যক্তি নবী (সা) এর নিকটে এসে বলল: ইয়া রাসূলাল্লাহ! আমি যদি সাক্ষ্য দেই, আল্লাহ ছাড়া আর কোন ইলাহ নেই এবং আপনি আল্লাহর রাসূল, পাঁচ ওয়াক্ত সালাত আদায় করি, যাকাত আদায় করি, রমযানের সিয়াম ও কিয়াম পালন করি, তাহলে আমার অবস্থান কোথায় হবে বলে আপনি মনে করেন? তিনি বললেন, তুমি হবে সিদ্দীকীন ও শহীদদের অন্তর্ভুক্ত।
(হাদীসটি বাযযার, ইবন খুযায়মা ও ইবন হিব্বান উভয়ের 'সহীহ' গ্রন্থে বর্ণনা করেছেন। শব্দমালা ইবন হিব্বানের।
كتاب الصَّلَاة
التَّرْغِيب فِي الصَّلَوَات الْخمس والمحافظة عَلَيْهَا وَالْإِيمَان بِوُجُوبِهَا فِيهِ حَدِيث ابْن عمر وَغَيره
534 - وَعَن عمر بن مرّة الْجُهَنِيّ رَضِي الله عَنهُ قَالَ جَاءَ رجل إِلَى النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم فَقَالَ يَا رَسُول الله أَرَأَيْت إِن شهِدت أَن لَا إِلَه إِلَّا الله وَأَنَّك رَسُول الله وَصليت الصَّلَوَات الْخمس وَأديت الزَّكَاة وَصمت رَمَضَان وقمته فَمِمَّنْ أَنا قَالَ من الصديقين وَالشُّهَدَاء
رَوَاهُ الْبَزَّار وَابْن خُزَيْمَة وَابْن حبَان فِي صَحِيحَيْهِمَا وَاللَّفْظ لِابْنِ حبَان
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৫৩৫
অধ্যায়ঃ নামাজ
পরিচ্ছেদঃ পাঁচ ওয়াক্ত সালাতের সংরক্ষণ এবং ঈমানের অপরিহার্যতার প্রতি অনুপ্রেরণা এ সম্পর্কে হযরত ইবন উমর (রা)-এর হাদীস এবং অপরাপর হাদীস
৫৩৫. আবু মুসলিম তাগলাবী (র) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি হযরত আবু উমামা (রা)-এর কাছে গেলাম, আর এ সময় তিনি ছিলেন মসজিদে। আমি বললামঃ হে আবু উমামা। এক ব্যক্তি আপনার সূত্রে আমার নিকট একটি হাদীস বর্ণনা করেছেন যে, আপনি রাসূলুল্লাহ-কে বলতে শুনেছেনঃ যে ব্যক্তি উযূ করবে এবং পূর্ণভাবে উযূ করবে, তারপর দুইহাত ও চেহারা ধুয়ে নেবে এবং মাথা ও তার দুই কান মাহে করবে, এরপর ফরয সালাত আদায় করবে, তার ঐ দিনের দুই পা, উভয় হাত, উভয় কান, চোখের জ্যোতি এবং মনে মনে যে খারাপ কথার জল্পনা করেছে, ইত্যাদি অঙ্গসমূহ দ্বারাকৃত অপরাধসমূহ আল্লাহ তা'আলা ক্ষমা করে দেবেন। তখন তিনি বলেন: আল্লাহর কসম! আমি তাঁর থেকে (বেশ কয়েকবার) এ হাদীসখানা শুনেছি।
(আহমদ হাদীসটি খুব সম্ভব হাসান সনদে বর্ণনা করেন। এ পর্যায়ের হাদীস উযূ অনুচ্ছেদে ইতোপূর্বে বর্ণিত হয়েছে। আল্লাহই সর্বজ্ঞ।)
كتاب الصَّلَاة
التَّرْغِيب فِي الصَّلَوَات الْخمس والمحافظة عَلَيْهَا وَالْإِيمَان بِوُجُوبِهَا فِيهِ حَدِيث ابْن عمر وَغَيره
535 - وَعَن أبي مُسلم التغلبي قَالَ دخلت على أبي أُمَامَة رَضِي الله عَنهُ وَهُوَ فِي الْمَسْجِد فَقلت يَا أَبَا أُمَامَة إِن رجلا حَدثنِي عَنْك أَنَّك سَمِعت رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَقُول من تَوَضَّأ فأسبغ الْوضُوء فَغسل يَدَيْهِ وَوَجهه وَمسح على رَأسه وَأُذُنَيْهِ ثمَّ قَامَ إِلَى صَلَاة مَفْرُوضَة غفر الله لَهُ فِي ذَلِك الْيَوْم مَا مشت إِلَيْهِ رِجْلَاهُ وقبضت عَلَيْهِ يَدَاهُ وَسمعت إِلَيْهِ أذنَاهُ وَنظرت إِلَيْهِ عَيناهُ وَحدث بِهِ نَفسه من سوء
فَقَالَ وَالله قد سمعته من النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم أمرا
رَوَاهُ أَحْمد وَالْغَالِب على سَنَده الْحسن وَتقدم لَهُ شَوَاهِد فِي الْوضُوء وَالله أعلم
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৫৩৬
অধ্যায়ঃ নামাজ
পরিচ্ছেদঃ পাঁচ ওয়াক্ত সালাতের সংরক্ষণ এবং ঈমানের অপরিহার্যতার প্রতি অনুপ্রেরণা এ সম্পর্কে হযরত ইবন উমর (রা)-এর হাদীস এবং অপরাপর হাদীস
৫৩৬. হযরত সালমান ফারসী (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ বলেছেন: সালাত আদায়কারী মুসলিম ব্যক্তি যখন সিজদা করে, তখন তার পাপরাশি মাথার উপর দিয়ে চলে যায়, এমন কি সে সালাত শেষ করার সাথে সাথেই তার পাপরাশি মাফ করে দেওয়া হয়।
(তাবারানীর 'কাবীর' ও 'সগীর' গ্রন্থে হাদীসটি বর্ণিত হয়েছে। এর সনদ আশ'আস ইবন আশ'আস সা'দানী নামে একজন রাবী রয়েছেন। আমি তার জীবন চরিত সম্পর্কে অবহিত নই।
كتاب الصَّلَاة
التَّرْغِيب فِي الصَّلَوَات الْخمس والمحافظة عَلَيْهَا وَالْإِيمَان بِوُجُوبِهَا فِيهِ حَدِيث ابْن عمر وَغَيره
536 - وَعَن سلمَان الْفَارِسِي رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم الْمُسلم يُصَلِّي وخطاياه مَرْفُوعَة على رَأسه كلما سجد تحات عَنهُ فيفرغ من صلَاته وَقد تحاتت عَنهُ خطاياه
رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْكَبِير وَالصَّغِير وَفِيه أَشْعَث بن أَشْعَث السعداني لم أَقف على تَرْجَمته
হাদীস নং: ৫৩৭
অধ্যায়ঃ নামাজ
পরিচ্ছেদঃ পাঁচ ওয়াক্ত সালাতের সংরক্ষণ এবং ঈমানের অপরিহার্যতার প্রতি অনুপ্রেরণা এ সম্পর্কে হযরত ইবন উমর (রা)-এর হাদীস এবং অপরাপর হাদীস
৫৩৭. হযরত আবু উসমান (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি হযরত সালমান (রা)-এর সাথে একটি গাছের নীচে ছিলাম। তিনি একটি শুকনা ডাল হাতে নিলেন এবং তা ঝাকুনি দিলেন। ফলে পাতাগুলো ঝরে পড়ে গেল। এরপর তিনি বললেনঃ হে আবু উসমান! আমি কেন এমনটি করলাম, তা তুমি কেন আমাকে জিজ্ঞেস করছ না? আমি বললাম: আপনি এরূপ কেন করছেন? তিনি বললেনঃ আমি রাসূলুল্লাহ (সা) এর সাথে একটি গাছের নীচে থাকাকালে তিনিও এরূপ করেছিলেন। তিনি একটি শুকনা ঢাল ধরে ঝাকুনি দেন। ফলে, পাতাগুলো ঝরে পড়ে গিয়েছিল। তখন তিনি রাসূলুল্লাহ (সা) বলেছিলেন। হে সালমান! আমি কেন এমনটি করলাম, তা তুমি কেন আমাকে জিজ্ঞেস করছ না? আমি বলেছিলাম: আপনি কেন এরূপ করলেন? তিনি বললেন: মুসলিম ব্যক্তি যখন উযূ করে এবং উত্তমরূপে উযূ করে, তারপর পাঁচ ওয়াক্ত সালাত কায়েম করে, এ পাতাগুলো যেভাবে ঝরে পড়ল, তদ্রুপ তার পাপরাশি ঝরে পড়ে যায়। তারপর তিনি এই আয়াত তিলাওয়াত করলেন:
أقِم الصَّلَاة طرفِي النَّهَار وَزلفًا من اللَّيْل إِن الْحَسَنَات يذْهبن السَّيِّئَات ذَلِك ذكرى لِلذَّاكِرِينَ
"তুমি সালাত কায়েম করবে দিনের দুই প্রান্তভাগে ও রজনীর প্রথমাংশে, সৎকাজ অসৎকাজকে মিটিয়ে দেয়। যারা উপদেশ গ্রহণ করে, এতো তাদের জন্য উপদেশ। (সূরা হুদ, ১১: ১১৪)
(আহমদ, নাসাঈ ও তাবারানী হাদীসটি বর্ণনা করেছেন। আহমদের বর্ণনাটির সনদ সহীহ সনদের অনুরূপ। তবে আলী ইবন যায়দ ব্যতীত।)
كتاب الصَّلَاة
التَّرْغِيب فِي الصَّلَوَات الْخمس والمحافظة عَلَيْهَا وَالْإِيمَان بِوُجُوبِهَا فِيهِ حَدِيث ابْن عمر وَغَيره
537 - وَعَن أبي عُثْمَان قَالَ كنت مَعَ سلمَان رَضِي الله عَنهُ تَحت شَجَرَة فَأخذ غصنا مِنْهَا يَابسا فهزه حَتَّى تحات ورقه ثمَّ قَالَ يَا أَبَا عُثْمَان أَلا تَسْأَلنِي لم أفعل هَذَا
قلت وَلم تَفْعَلهُ قَالَ هَكَذَا فعل بِي رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم وَأَنا مَعَه تَحت شَجَرَة وَأخذ مِنْهَا غصنا يَابسا فهزه حَتَّى تحات ورقه
فَقَالَ يَا سلمَان أَلا تَسْأَلنِي لم أفعل هَذَا
قلت وَلم تَفْعَلهُ قَالَ إِن الْمُسلم إِذا تَوَضَّأ فَأحْسن الْوضُوء ثمَّ صلى الصَّلَوَات الْخمس تحاتت خطاياه كَمَا تحات هَذَا الْوَرق وَقَالَ أقِم الصَّلَاة طرفِي النَّهَار وَزلفًا من اللَّيْل إِن الْحَسَنَات يذْهبن السَّيِّئَات ذَلِك ذكرى لِلذَّاكِرِينَ هود 411
رَوَاهُ أَحْمد وَالنَّسَائِيّ وَالطَّبَرَانِيّ ورواة أَحْمد مُحْتَج بهم فِي الصَّحِيح إِلَّا عَليّ بن زيد
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৫৩৮
অধ্যায়ঃ নামাজ
পরিচ্ছেদঃ পাঁচ ওয়াক্ত সালাতের সংরক্ষণ এবং ঈমানের অপরিহার্যতার প্রতি অনুপ্রেরণা এ সম্পর্কে হযরত ইবন উমর (রা)-এর হাদীস এবং অপরাপর হাদীস
৫৩৮. হযরত আবু হুরায়রা ও আবু সাঈদ (রা) থেকে বর্ণিত। তাঁরা উভয়ে বলেন, একদা রাসূলুল্লাহ (সা) আমাদের উদ্দেশ্যে ভাষণ দেন, তিনি বলেন 'যাঁর হাতে আমার জীবন, একথা তিনি তিনবার বললেন। এরপর তিনি কেঁদে উঠলেন, আমরাও সবাই কেঁদে উঠলাম, তবে কি ঘটেছে তা আমরা জানতে পারিনি। এরপর তিনি তাঁর মাথা উঠালেন। আর তখন তাঁর চেহারায় আনন্দভাব প্রকাশ পাচ্ছিল। আর তা ছিল আমাদের কাছে লাল উট অপেক্ষাও অধিক প্রিয়। তিনি বললেন: যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে, রমযানের সিয়াম পালন করে, যাকাত আদায় করে এবং সাতটি কবীরা গুনাহ থেকে বিরত থাকে, কিয়ামতের দিন তার জন্য জান্নাতের আটটি দরজাই উন্মুক্ত করে দেওয়া হবে, এমনকি তার নূর চারিদিকে ছড়িয়ে পড়বে। এরপর তিনি তিলাওয়াত করেনঃ
إِن تجتنبوا كَبَائِر مَا تنهون عَنهُ نكفر عَنْكُم سَيِّئَاتكُمْ وَنُدْخِلكُمْ مدخلًا كَرِيمًا
"তোমাদের যা নিষেধ করা হয়েছে, তার মধ্যে যা গুরুতর, তা হতে বিরত থাকলে আমি তোমাদের লঘুতর পাপগুলো মোচন করব এবং তোমাদের সম্মানজনক স্থানে দাখিল করব।" (সূরা নিসাঃ ৩১) (হাকিম বলেন: এ হাদীস সহীহ সনদে বর্ণিত।)
كتاب الصَّلَاة
التَّرْغِيب فِي الصَّلَوَات الْخمس والمحافظة عَلَيْهَا وَالْإِيمَان بِوُجُوبِهَا فِيهِ حَدِيث ابْن عمر وَغَيره
538 - وَعَن أبي هُرَيْرَة وَأبي سعيد رَضِي الله عَنْهُمَا قَالَا خَطَبنَا رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَوْمًا فَقَالَ وَالَّذِي نَفسِي بِيَدِهِ ثَلَاث مَرَّات ثمَّ أكب فأكب كل رجل منا يبكي لَا نَدْرِي على مَاذَا حلف ثمَّ رفع رَأسه وَفِي وَجهه الْبُشْرَى وَكَانَت أحب إِلَيْنَا من حمر النعم
قَالَ مَا من رجل يُصَلِّي الصَّلَوَات الْخمس ويصوم رَمَضَان وَيخرج الزَّكَاة ويجتنب الْكَبَائِر السَّبع إِلَّا فتحت لَهُ أَبْوَاب الْجنَّة الثَّمَانِية يَوْم الْقِيَامَة حَتَّى إِنَّهَا لتصطفق ثمَّ تَلا {إِن تجتنبوا كَبَائِر مَا تنهون عَنهُ نكفر عَنْكُم سَيِّئَاتكُمْ وَنُدْخِلكُمْ مدخلًا كَرِيمًا} النِّسَاء 13
وَقَالَ الْحَاكِم صَحِيح الْإِسْنَاد
হাদীস নং: ৫৩৯
অধ্যায়ঃ নামাজ
পরিচ্ছেদঃ পাঁচ ওয়াক্ত সালাতের সংরক্ষণ এবং ঈমানের অপরিহার্যতার প্রতি অনুপ্রেরণা এ সম্পর্কে হযরত ইবন উমর (রা)-এর হাদীস এবং অপরাপর হাদীস
৫৩৯. হযরত উসমান (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, যতটুকু মনে পড়ে আসরের সালাত আদায়ের পর ফেরার পথে রাসূলুল্লাহ (সা) আমাদের নিকট হাদীস বর্ণনা করলেন। তিনি বললেনঃ আমি জানি না, আমি কি তোমাদের সাথে কথা বলব, না নীরব থাকব? তিনি বলেন, আমরা বললামঃ ইয়া রাসূলাল্লাহ! যদি তা কল্যাণকর হয়, তাহলে আমাদের বলুন, আর অন্যথা হলে সে ব্যাপারে তো আল্লাহ ও তাঁর রাসূল সর্বাধিক জ্ঞাত। তিনি বললেন: কোন মুসলিম ব্যক্তি যদি পবিত্রতা অর্জন করে এবং আল্লাহ তার উপর যে পবিত্রতা অপরিহার্য করেছেন, তা পুরোপুরি অর্জন করে এবং তারপর এই পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে, তাহলে এ সকল সালাত তার মধ্যবর্তী সময়ের গুনাহের কাফ্ফারা হয়ে যায়।
অন্য বর্ণনায় আছে যে, উসমান (রা) বলেন, আল্লাহর কসম। অবশ্যই আমি তোমাদের নিকট হাদীস বর্ণনা করব। যদি আল্লাহর কিতাবে একটি আয়াত না থাকত, তাহলে আমি কখনোই তা তোমাদের নিকট বর্ণনা করতাম না। আমি রাসূলুল্লাহ-কে বলতে শুনেছিঃ যে ব্যক্তি উযূ করবে, এরপর উত্তমরূপে সালাত আদায় করবে, সেই ব্যক্তির এই সালাত ও তার পূর্ববর্তী সালাতের মধ্যবর্তী সকল গুনাহ আল্লাহর তা'আলা ক্ষমা করে দেবেন।
(হাদীসটি বুখারী ও মুসলিম বর্ণনা করেছেন)
كتاب الصَّلَاة
التَّرْغِيب فِي الصَّلَوَات الْخمس والمحافظة عَلَيْهَا وَالْإِيمَان بِوُجُوبِهَا فِيهِ حَدِيث ابْن عمر وَغَيره
539 - وَعَن عُثْمَان رَضِي الله عَنهُ قَالَ حَدثنَا رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم عِنْد انصرافنا من صَلَاتنَا أرَاهُ قَالَ الْعَصْر
فَقَالَ مَا أَدْرِي أحدثكُم أَو أسكت قَالَ فَقُلْنَا يَا رَسُول الله إِن خيرا فحدثنا وَإِن كَانَ غير ذَلِك فَالله وَرَسُوله أعلم
قَالَ مَا من مُسلم يتَطَهَّر فَيتم الطَّهَارَة الَّتِي كتب الله عَلَيْهِ فَيصَلي هَذِه الصَّلَوَات الْخمس إِلَّا كَانَت كَفَّارَات لما بَينهَا
وَفِي رِوَايَة أَن عُثْمَان رَضِي الله عَنهُ قَالَ وَالله لأحدثكم حَدِيثا لَوْلَا آيَة فِي كتاب الله مَا حَدَّثتكُمُوهُ سَمِعت رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَقُول لَا يتَوَضَّأ رجل فَيحسن وضوءه ثمَّ يُصَلِّي الصَّلَاة إِلَّا غفر الله لَهُ مَا بَينهَا وَبَين الصَّلَاة الَّتِي تَلِيهَا
رَوَاهُ البُخَارِيّ وَمُسلم
হাদীস নং: ৫৪০
অধ্যায়ঃ নামাজ
পরিচ্ছেদঃ পাঁচ ওয়াক্ত সালাতের সংরক্ষণ এবং ঈমানের অপরিহার্যতার প্রতি অনুপ্রেরণা এ সম্পর্কে হযরত ইবন উমর (রা)-এর হাদীস এবং অপরাপর হাদীস
৫৪০. মুসলিম শরীফের এক বর্ণনায় আছে, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (সা) কে বলতে শুনেছিঃ যে ব্যক্তি উযু করবে এবং সালাতের জন্য পূর্ণরূপে উযু করবে, তারপর ফরয সালাত আদায়ের উদ্দেশ্যে হেঁটে গিয়ে লোকদের সাথে সালাত আদায় করবে কিংবা তিনি বলেছেন: জামা'আতের সাথে সালাত আদায় করবে,. কিংবা তিনি বলেছেন, মসজিদে সালাত আদায় করবে, তার পাপরাশি ক্ষমা করে দেওয়া হবে।
كتاب الصَّلَاة
التَّرْغِيب فِي الصَّلَوَات الْخمس والمحافظة عَلَيْهَا وَالْإِيمَان بِوُجُوبِهَا فِيهِ حَدِيث ابْن عمر وَغَيره
540 - وَفِي رِوَايَة لمُسلم قَالَ سَمِعت رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَقُول من تَوَضَّأ للصَّلَاة فأسبغ الْوضُوء ثمَّ مَشى إِلَى الصَّلَاة الْمَكْتُوبَة فَصلاهَا مَعَ النَّاس أَو مَعَ الْجَمَاعَة أَو فِي الْمَسْجِد غفر لَهُ ذنُوبه
tahqiq

তাহকীক:

rabi
বর্ণনাকারী: