আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
الترغيب والترهيب للمنذري
১২. অধ্যায়ঃ জিহাদ - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ২৮৯ টি
হাদীস নং: ২১৮৪
অধ্যায়ঃ জিহাদ
পরিচ্ছেদঃ পরিচ্ছেদ
২১৮৪. হযরত আয়েশা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেনঃ যুদ্ধ আর প্লেগ ছাড়া আমার উম্মত অন্য কিছুতে নিঃশেষিত হবে না। আমি বললাম, ইয়া রাসূলাল্লাহ্। যুদ্ধ তো আমরা বুঝতে পারলাম, তবে প্লেগ কি? তিনি বললেনঃ উটের শরীরের মাংসগ্রন্থির মত এটি একটি মাংসগ্রন্থি। প্লেগাক্রান্ত স্থানে অবস্থানকারী শাহাদতের মর্যাদা পাবে। প্লেগ থেকে পলায়নকারী যুদ্ধ থেকে পলায়নকারীর মত।
(হাদীসটি আহমদ, আবু ইয়ালা ও তাবারানী বর্ণনা করেছেন।)
(হাদীসটি আহমদ, আবু ইয়ালা ও তাবারানী বর্ণনা করেছেন।)
كتاب الْجِهَاد
فصل
2184- وَعَن عَائِشَة رَضِي الله عَنْهَا قَالَت قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم لَا تفنى أمتِي إِلَّا بالطعن والطاعون
قلت يَا رَسُول الله هَذَا الطعْن قد عَرفْنَاهُ فَمَا الطَّاعُون قَالَ غُدَّة كَغُدَّة الْبَعِير الْمُقِيم بهَا كالشهيد والفار مِنْهُ كالفار من الزَّحْف
رَوَاهُ أَحْمد وَأَبُو يعلى وَالطَّبَرَانِيّ
قلت يَا رَسُول الله هَذَا الطعْن قد عَرفْنَاهُ فَمَا الطَّاعُون قَالَ غُدَّة كَغُدَّة الْبَعِير الْمُقِيم بهَا كالشهيد والفار مِنْهُ كالفار من الزَّحْف
رَوَاهُ أَحْمد وَأَبُو يعلى وَالطَّبَرَانِيّ
তাহকীক:
হাদীস নং: ২১৮৫
অধ্যায়ঃ জিহাদ
পরিচ্ছেদঃ পরিচ্ছেদ
২১৮৫. হযরত আবু ইয়ালা থেকে অন্য একটি রিওয়ায়াতে বর্ণিত হয়েছে যে, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেনঃ শত্রু জিন্নদের দ্বারা ছড়ানো উটের মাংসগ্রন্থির মত প্লেগরোগে আমার উম্মত আক্রান্ত হবে। যে ব্যক্তি প্লেগাক্রান্ত অঞ্চলে অবস্থান করবে, সে জিহাদের সওয়াব পাবে। আর যে আক্রান্ত হবে, সে শহীদের সওয়াব পাবে। প্লেগ থেকে পলায়নকারী যুদ্ধক্ষেত্র থেকে পলায়নকারীর মত।
(বায্যারও হাদীসটি বর্ণনা করেছেন। তাঁর বর্ণনাটি হলোঃ আমি বললামঃ ইয়া রাসূলাল্লাহ্। এই যুদ্ধ তো বুঝতে পারলাম, প্লেগ বস্তুটা কি? রাসূলুল্লাহ (ﷺ) বললেনঃ প্লেগ রোগটি বিষফোঁড়ার মত একটি ব্যাধি, যা বগল এবং কণ্ঠায় দেখা দেয়। প্লেগ দ্বারা মানুষের আমল গুনাহ থেকে পরিচ্ছন্ন হবে এবং মুসলমানদের জন্য এটি শাহাদতস্বরূপ। (শ্রুতি লিখক) (র) বলেনঃ এর সব কটি সনদই হাসান।)

2185- وَفِي رِوَايَة لابي يعلى أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ وخزة تصيب أمتِي من أعدائهم من الْجِنّ كَغُدَّة الْإِبِل من أَقَامَ عَلَيْهَا كَانَ مرابطا وَمن أُصِيب بِهِ كَانَ شَهِيدا وَمن فر مِنْهُ كَانَ كالفار من الزَّحْف
رَوَاهُ الْبَزَّار وَعِنْده قلت يَا رَسُول الله هَذَا الطعْن قد عَرفْنَاهُ فَمَا الطَّاعُون قَالَ يشبه الدمل يخرج فِي الآباط والمراق وَفِيه تَزْكِيَة أَعْمَالهم وَهُوَ لكل مُسلم شَهَادَة
قَالَ المملي رَضِي الله عَنهُ أَسَانِيد الْكل حسان

হাদীস নং: ২১৮৬
অধ্যায়ঃ জিহাদ
পরিচ্ছেদঃ পরিচ্ছেদ
২১৮৬. হযরত জাবির ইবন আবদুল্লাহ (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে প্লেগ সম্পর্কে বলতে শুনেছি। প্লেগ থেকে পলায়নকারী যুদ্ধক্ষেত্র থেকে পলায়নকারীর অনুরূপ। যে ব্যক্তি ধৈর্যধারণ করে সেখানে অবস্থান করবে, সে শাহাদতের মর্যাদা পাবে।
(হাদীসটি আহমদ, বাযযার ও তাবারানী বর্ণনা করেছেন। আহমাদ বর্ণিত সনদটি হাসান পর্যায়ের।)
(হাদীসটি আহমদ, বাযযার ও তাবারানী বর্ণনা করেছেন। আহমাদ বর্ণিত সনদটি হাসান পর্যায়ের।)
كتاب الْجِهَاد
فصل
2186- وَعَن جَابر بن عبد الله رَضِي الله عَنْهُمَا قَالَ سَمِعت رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَقُول فِي الطَّاعُون الفار مِنْهُ كالفار من الزَّحْف وَمن صَبر فِيهِ كَانَ لَهُ أجر شَهِيد
رَوَاهُ أَحْمد وَالْبَزَّار وَالطَّبَرَانِيّ وَإسْنَاد أَحْمد حسن
رَوَاهُ أَحْمد وَالْبَزَّار وَالطَّبَرَانِيّ وَإسْنَاد أَحْمد حسن
তাহকীক:
হাদীস নং: ২১৮৭
অধ্যায়ঃ জিহাদ
পরিচ্ছেদঃ পরিচ্ছেদ
২১৮৭. হযরত আবু ইসহাক আস-সুবায়ঈ (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, সুলায়মান ইবন সুরাদ, খালিদ ইবন উরফুতা অথবা খালিদ ইব্ন সুলায়মান (রা)-কে বললেন। তুমি কি শোননি যে, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যে ব্যক্তি উদরাময়ে মৃত্যুবরণ করে, তার কবর আযাব হবে না? তখন তাঁদের একজন অপরজনকে বললেন, হ্যাঁ, শুনেছি।
(হাদীসটি তিরমিযী বর্ণনা করেছেন। তিনি বলেন, হাদীসটি হাসান-গরীব। ইবন হিব্বানও হাদীসটি তাঁর 'সহীহ' গ্রন্থে রিওয়ায়াত করেছেন। তিনি বলেন, সনদে উল্লেখিত ব্যক্তিটি ইব্ন উরফুতা, খালিদ ইব্ন সুলায়মান নন।)

2187- وَعَن أبي إِسْحَاق السبيعِي رَضِي الله عَنهُ قَالَ قَالَ سُلَيْمَان بن صرد لخَالِد بن عرفطة أَو خَالِد بن سُلَيْمَان رَضِي الله عَنهُ أما سَمِعت رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَقُول من قَتله بَطْنه لم يعذب فِي قَبره
فَقَالَ أَحدهمَا لصَاحبه نعم
رَوَاهُ التِّرْمِذِيّ وَقَالَ حَدِيث حسن غَرِيب وَابْن حبَان فِي صَحِيحه وَقَالَ خَالِد بن عرفطة من غير شكّ
فَقَالَ أَحدهمَا لصَاحبه نعم
رَوَاهُ التِّرْمِذِيّ وَقَالَ حَدِيث حسن غَرِيب وَابْن حبَان فِي صَحِيحه وَقَالَ خَالِد بن عرفطة من غير شكّ
তাহকীক:
হাদীস নং: ২১৮৮
অধ্যায়ঃ জিহাদ
পরিচ্ছেদঃ পরিচ্ছেদ
২১৮৮. হযরত সাঈদ ইবন যায়দ (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ্ (ﷺ) থেকে শুনেছি যে, তিনি বলেছেনঃ যে ব্যক্তি তার সম্পদ রক্ষার্থে নিহত হলো, সে শহীদ। যে ব্যক্তি তাঁর জীবন রক্ষার্থে নিহত হলো, সে শহীদ, যে ব্যক্তি দীন রক্ষার্থে নিহত হয়, সে শহীদ এবং যে ব্যক্তি তার পরিবারের ইয্যত রক্ষার্থে নিহত হল, সেও শহীদ।
(হাদীসটি আবু দাউদ, নাসাঈ, তিরমিযী ও ইবন মাজাহ বর্ণনা করেছেন। তিরমিযী বলেন, হাদীসটি হাসান-সহীহ।)
(হাদীসটি আবু দাউদ, নাসাঈ, তিরমিযী ও ইবন মাজাহ বর্ণনা করেছেন। তিরমিযী বলেন, হাদীসটি হাসান-সহীহ।)
كتاب الْجِهَاد
فصل
2188 - وَعَن سعيد بن زيد رَضِي الله عَنْهُمَا قَالَ سَمِعت رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَقُول من قتل دون مَاله فَهُوَ شَهِيد وَمن قتل دون دَمه فَهُوَ شَهِيد وَمن قتل دون دينه فَهُوَ شَهِيد وَمن قتل دون أَهله فَهُوَ شَهِيد
رَوَاهُ أَبُو دَاوُد وَالنَّسَائِيّ وَالتِّرْمِذِيّ وَابْن مَاجَه وَقَالَ التِّرْمِذِيّ حَدِيث حسن صَحِيح
رَوَاهُ أَبُو دَاوُد وَالنَّسَائِيّ وَالتِّرْمِذِيّ وَابْن مَاجَه وَقَالَ التِّرْمِذِيّ حَدِيث حسن صَحِيح
তাহকীক:
হাদীস নং: ২১৮৯
অধ্যায়ঃ জিহাদ
পরিচ্ছেদঃ পরিচ্ছেদ
২১৮৯. হযরত আবদুল্লাহ্ ইবন আমর ইবনুল আস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যে ব্যক্তি তার সম্পদ রক্ষার্থে নিহত হলো, সে শহীদ।
(হাদীসটি বুখারী ও তিরমিযী বর্ণনা করেছেন।)
(হাদীসটি বুখারী ও তিরমিযী বর্ণনা করেছেন।)
كتاب الْجِهَاد
فصل
2189- وَعَن عبد الله بن عَمْرو بن العَاصِي رَضِي الله عَنْهُمَا قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم من قتل دون مَاله فَهُوَ شَهِيد
رَوَاهُ البُخَارِيّ وَالتِّرْمِذِيّ
رَوَاهُ البُخَارِيّ وَالتِّرْمِذِيّ
তাহকীক:
হাদীস নং: ২১৯০
অধ্যায়ঃ জিহাদ
পরিচ্ছেদঃ পরিচ্ছেদ
২১৯০. তিরমিযী ও অন্যান্যদের একটি বর্ণনায় রাবী বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ)-এর কাছে শুনেছি, তিনি বলেছেনঃ যে ব্যক্তির সম্পদে অন্যায়ভাবে হস্তক্ষেপ করা হলো এবং সে দুবৃত্তদের মুকাবিলা করে নিহত হলো, সে ব্যক্তি শাহাদতের মর্যাদাপ্রাপ্ত হবে।
নাসাঈর একটি বর্ণনায় রয়েছে। যে ব্যক্তি তার সম্পদ রক্ষার্থে মযলুমরূপে নিহত হলো, সে শহীদ।
নাসাঈর একটি বর্ণনায় রয়েছে। যে ব্যক্তি তার সম্পদ রক্ষার্থে মযলুমরূপে নিহত হলো, সে শহীদ।
كتاب الْجِهَاد
فصل
2190- وَفِي رِوَايَة لِلتِّرْمِذِي وَغَيره قَالَ سَمِعت رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَقُول من أُرِيد مَاله بِغَيْر حق فقاتل فَقتل فَهُوَ شَهِيد
وَفِي رِوَايَة للنسائي من قتل دون مَاله مَظْلُوما فَهُوَ شَهِيد
وَفِي رِوَايَة للنسائي من قتل دون مَاله مَظْلُوما فَهُوَ شَهِيد
তাহকীক:
হাদীস নং: ২১৯১
অধ্যায়ঃ জিহাদ
পরিচ্ছেদঃ পরিচ্ছেদ
২১৯১. হযরত সুওয়ায়িদ ইব্ন মুক্বার্রিন (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যে ব্যক্তি কোন অন্যায়ের প্রতিকারার্থে নিহত হলো, সে শহীদ।
(হাদীসটি নাসাঈ বর্ণনা করেছেন।)
(হাদীসটি নাসাঈ বর্ণনা করেছেন।)
كتاب الْجِهَاد
فصل
2191- وَعَن سُوَيْد بن مقرن رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم من قتل دون مظلمته فَهُوَ شَهِيد
رَوَاهُ النَّسَائِيّ
رَوَاهُ النَّسَائِيّ
তাহকীক:
হাদীস নং: ২১৯২
অধ্যায়ঃ জিহাদ
পরিচ্ছেদঃ পরিচ্ছেদ
২১৯২. হযরত আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, এক ব্যক্তি রাসূলুল্লাহ্ (ﷺ)-এর কাছে এসে বলল, ইয়া রাসূলাল্লাহ্। কোন ব্যক্তি আমার সম্পদ ছিনিয়ে নিতে আসল, এ সম্পর্কে আপনি কি বলেন? রাসূলুল্লাহ (ﷺ) বললেনঃ তুমি তোমার সম্পদ তাকে ছেড়ে দেবে না। লোকটি বলল, যদি সে আমার সাথে লড়াই করে, তবে আপনার কি অভিমত? তিনি বললেন, তুমিও তার সাথে লড়াই করবে। লোকটি বলল, ঐ লোকটি যদি আমাকে হত্যা করে, তবে আপনার কি ফায়সালা? তিনি বললেন, তখন তুমি শহীদ হয়ে যাবে। সে লোকটি বলল, আমি যদি তাকে হত্যা করি, এ সম্পর্কে আপনার কি কথা? তিনি বললেনঃ সে হবে জাহান্নামী।
(হাদীসটি মুসলিম ও নাসাঈ বর্ণনা করেছেন। নাসাঈ বর্ণিত শব্দমালা নিম্নরূপঃ
হযরত আবূ হুরায়রা (রা) বলেনঃ এক ব্যক্তি রাসূলুল্লাহ্ (ﷺ)-এর কাছে এসে বলল, ইয়া রাসূলাল্লাহ। আমার সম্পদে যদি অন্যায়ভাবে দাবি করা হয়, সে সম্পর্কে আপনার কী অভিমত? রাসূলুল্লাহ্ (ﷺ) বললেনঃ তুমি তাকে আল্লাহর কসম দাও। লোকটি বলল, সে যদি আমার কথা অগ্রাহ্য করে? তিনি বললেন, তুমি তাকে আল্লাহর কসম দাও। লোকটি বলল, তারপরও যদি সে আমার কসম অগ্রাহ্য করে? তিনি বললেন, তুমি তাকে আল্লাহর কসম দাও। লোকটি বলল, সে যদি আমার কথা অগ্রাহ্য করে? রাসূলুল্লাহ (ﷺ) বললেনঃ তখন তুমি তার সাথে লড়াই করবে। যদি তুমি নিহত হও, জান্নাতে যাবে আর যদি তুমি হত্যা কর, সে জাহান্নামে যাবে।

2192- وَعَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ قَالَ جَاءَ رجل إِلَى رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم فَقَالَ يَا رَسُول الله أَرَأَيْت إِن جَاءَ رجل يُرِيد أَخذ مَالِي قَالَ فَلَا تعطه مَالك
قَالَ أَرَأَيْت إِن
قاتلني قَالَ قَاتله
قَالَ أَرَأَيْت إِن قتلني قَالَ فَأَنت شَهِيد
قَالَ أَرَأَيْت إِن قتلته قَالَ هُوَ فِي النَّار
رَوَاهُ مُسلم وَالنَّسَائِيّ وَلَفظه قَالَ جَاءَ رجل إِلَى رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم فَقَالَ يَا رَسُول الله أَرَأَيْت إِن عدي على مَالِي قَالَ فانشد بِاللَّه
قَالَ فَإِن أَبَوا عَليّ قَالَ فانشد بِاللَّه
قَالَ فَإِن أَبَوا عَليّ قَالَ فانشد بِاللَّه
قَالَ فَإِن أَبَوا عَليّ قَالَ فقاتل فَإِن قتلت فَفِي الْجنَّة وَإِن قتلت فَفِي النَّار