আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

الترغيب والترهيب للمنذري

১৪. অধ্যায়ঃ যিকির ও দু‘আ - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস ৩১৭ টি

হাদীস নং: ২৩১৫
অধ্যায়ঃ যিকির ও দু‘আ
পরিচ্ছেদঃ অধ্যায়ঃ যিক্‌র ও দু'আ।
নীরবে ও উচ্চৈস্বরে সর্বদা অধিক পরিমাণে যিক্‌র করার প্রতি উৎসাহ দান এবং যারা অধিক পরিমাণে আল্লাহর যিকির করে না, তাদের প্রসঙ্গ
২৩১৫. হযরত আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) একবার মক্কার রাস্তায় পথ চলছিলেন। তিনি একটি পাহাড়ের কাছ দিয়ে গেলেন, যার নাম ছিল জুমদান। তিনি বললেন, তোমরা পথ চলতে থাক, এটি হল জুমদান পাহাড়। মুফাররিদগণ অগ্রগামী হয়ে গেল। সাহাবীগণ বললেন, মুফাররিদ কারা ইয়া রাসূলাল্লাহ? তিনি বললেন, যারা বেশি পরিমাণে আল্লাহর যিক্‌র করে।
(হাদীসটি মুসলিম বর্ণনা করেছেন। বর্ণিত শব্দমালা তাঁরই। তিরমিযীও এ হাদীসটি বর্ণনা করেছেন। তবে তাঁর ভাষ্য হলঃ ইয়া রাসূলাল্লাহ্। মুফাররিদ কারা? তিনি বললেন, অধিক পরিমাণে আল্লাহর যিক্‌রকারীগণ। যিক্‌র তাদের গুনাহের বোঝা অপসারণ করে দেবে। ফলে তারা কিয়ামতের দিন হালকা হয়ে উপস্থিত হবে।)
كتاب الذّكر وَالدُّعَاء
كتاب الذّكر وَالدُّعَاء
التَّرْغِيب فِي الْإِكْثَار من ذكر الله سرا وجهرا والمداومة عَلَيْهِ وَمَا جَاءَ فِيمَن لم يكثر ذكر الله تَعَالَى
2315- وَعَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ قَالَ كَانَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يسير فِي طَرِيق مَكَّة فَمر على جبل يُقَال لَهُ جمدان فَقَالَ سِيرُوا هَذَا جمدان سبق المفردون
قَالُوا وَمَا المفردون يَا رَسُول الله قَالَ الذاكرون الله كثيرا

رَوَاهُ مُسلم وَاللَّفْظ لَهُ وَالتِّرْمِذِيّ وَلَفظه يَا رَسُول الله وَمَا المفردون قَالَ المستهترون بِذكر الله يضع الذّكر عَنْهُم أثقالهم فَيَأْتُونَ الله يَوْم الْقِيَامَة خفافا
হাদীস নং: ২৩১৬
অধ্যায়ঃ যিকির ও দু‘আ
পরিচ্ছেদঃ অধ্যায়ঃ যিক্‌র ও দু'আ।
নীরবে ও উচ্চৈস্বরে সর্বদা অধিক পরিমাণে যিক্‌র করার প্রতি উৎসাহ দান এবং যারা অধিক পরিমাণে আল্লাহর যিকির করে না, তাদের প্রসঙ্গ
২৩১৬. হযরত আনাস (রা) সূত্রে নবী করীম (ﷺ) থেকে বর্ণিত যে, তিনি বলেছেনঃ নিশ্চয়ই শয়তান আদম সন্তানের অন্তরে তার মুখ স্থাপন করে রাখে। আদম সন্তান যদি যিক্‌র করে, তবে সে সরে যায়। আর যদি আল্লাহকে ভুলে থাকে, তবে শয়তান তার অন্তরে চেপে থাকে।
(হাদীসটি ইব্‌ন আবুদ-দুনিয়া, আবু ইয়ালা এবং বায়হাকী বর্ণনা করেছেন।)
كتاب الذّكر وَالدُّعَاء
كتاب الذّكر وَالدُّعَاء
التَّرْغِيب فِي الْإِكْثَار من ذكر الله سرا وجهرا والمداومة عَلَيْهِ وَمَا جَاءَ فِيمَن لم يكثر ذكر الله تَعَالَى
2316- وَرُوِيَ عَن أنس رَضِي الله عَنهُ عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ إِن الشَّيْطَان وَاضع خطمه على قلب ابْن آدم فَإِن ذكر الله خنس وَإِن نسي الْتَقم قلبه

رَوَاهُ ابْن أبي الدُّنْيَا وَأَبُو يعلى وَالْبَيْهَقِيّ
হাদীস নং: ২৩১৭
অধ্যায়ঃ যিকির ও দু‘আ
পরিচ্ছেদঃ অধ্যায়ঃ যিক্‌র ও দু'আ।
নীরবে ও উচ্চৈস্বরে সর্বদা অধিক পরিমাণে যিক্‌র করার প্রতি উৎসাহ দান এবং যারা অধিক পরিমাণে আল্লাহর যিকির করে না, তাদের প্রসঙ্গ
২৩১৭. হযরত আবু যর (রা) থেকে বর্ণিত। নবী করীম (ﷺ) বলেছেনঃ প্রত্যেক দিন ও রাত্রে মহান আল্লাহ্ তাঁর বান্দাদের মধ্য থেকে যাকে ইচ্ছা অনুগ্রহে ভূষিত করে থাকেন। আর আল্লাহ্ কোন বান্দার উপর এর চেয়ে উত্তম কোন অনুগ্রহ করেন না যে, তাকে আপন যিক্‌রের কথা স্মরণ করিয়ে দেন।
(হাদীসটি ইব্‌ন আবুদ-দুনিয়া বর্ণনা করেছেন।)
كتاب الذّكر وَالدُّعَاء
كتاب الذّكر وَالدُّعَاء
التَّرْغِيب فِي الْإِكْثَار من ذكر الله سرا وجهرا والمداومة عَلَيْهِ وَمَا جَاءَ فِيمَن لم يكثر ذكر الله تَعَالَى
2308 - وَرُوِيَ عَن أبي ذَر رَضِي الله عَنهُ عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ مَا من يَوْم وَلَيْلَة إِلَّا وَللَّه عز وَجل فِيهِ صَدَقَة يمن بهَا على من يَشَاء من عباده وَمَا من الله على عبد بِأَفْضَل من أَن يلهمه ذكره

رَوَاهُ ابْن أبي الدُّنْيَا
tahqiq

তাহকীক:

হাদীস নং: ২৩১৮
অধ্যায়ঃ যিকির ও দু‘আ
পরিচ্ছেদঃ অধ্যায়ঃ যিক্‌র ও দু'আ।
নীরবে ও উচ্চৈস্বরে সর্বদা অধিক পরিমাণে যিক্‌র করার প্রতি উৎসাহ দান এবং যারা অধিক পরিমাণে আল্লাহর যিকির করে না, তাদের প্রসঙ্গ
২৩১৮. হযরত মুয়ায (রা) সূত্রে নবী করীম (ﷺ) থেকে বর্ণিত যে, জনৈক ব্যক্তি তাঁকে প্রশ্ন করল, কোন মুজাহিদ সর্বাধিক পুণ্যের অধিকারী? তিনি বললেন, যারা মহান আল্লাহর যিকির অধিক পরিমাণে করে। সে আবার বলল, সালিহ বা পুণ্যবানদের মধ্যে কারা অধিক পুণ্যের অধিকারী? তিনি বললেন, মহান আল্লাহর যিক্‌র যারা অধিক পরিমাণে করে। অতঃপর লোকটি সালাত, যাকাত, হজ্জ ও সাদ্‌কা সবকিছুর উল্লেখ করল, কিন্তু রাসুলুল্লাহ (ﷺ) বলছিলেন, যারা অধিক পরিমাণে মহান আল্লাহর যিকর করে। আবু বকর (রা) তখন উমর (রা)-কে বললেন, হে আবু হাফস। যিক্‌রকারীগণ তো দেখছি সকল কল্যাণই নিয়ে গেল। রাসূলুল্লাহ (ﷺ) বললেন, হ্যাঁ, তাই।
(হাদীসটি আহমদ ও তাবারানী বর্ণনা করেছেন।)
كتاب الذّكر وَالدُّعَاء
كتاب الذّكر وَالدُّعَاء
التَّرْغِيب فِي الْإِكْثَار من ذكر الله سرا وجهرا والمداومة عَلَيْهِ وَمَا جَاءَ فِيمَن لم يكثر ذكر الله تَعَالَى
2318- وَرُوِيَ عَن معَاذ رَضِي الله عَنهُ عَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم أَن رجلا سَأَلَهُ فَقَالَ أَي الْمُجَاهدين أعظم أجرا قَالَ أَكْثَرهم لله تبَارك وَتَعَالَى ذكرا قَالَ فَأَي الصَّالِحين أعظم أجرا قَالَ أَكْثَرهم لله تبَارك وَتَعَالَى ذكرا ثمَّ ذكر الصَّلَاة وَالزَّكَاة وَالْحج وَالصَّدَََقَة كل ذَلِك وَرَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَقُول أَكْثَرهم لله تبَارك وَتَعَالَى ذكرا فَقَالَ أَبُو بكر لعمر يَا أَبَا حَفْص ذهب الذاكرون بِكُل خير فَقَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم أجل

رَوَاهُ أَحْمد وَالطَّبَرَانِيّ
tahqiq

তাহকীক:

হাদীস নং: ২৩১৯
অধ্যায়ঃ যিকির ও দু‘আ
পরিচ্ছেদঃ অধ্যায়ঃ যিক্‌র ও দু'আ।
নীরবে ও উচ্চৈস্বরে সর্বদা অধিক পরিমাণে যিক্‌র করার প্রতি উৎসাহ দান এবং যারা অধিক পরিমাণে আল্লাহর যিকির করে না, তাদের প্রসঙ্গ
২৩১৯. হযরত আবূ মূসা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ কোন ব্যক্তি যদি তার আঁচলের দিরহাম নিয়ে বণ্টন করতে থাকে, আর অপর ব্যক্তি যিক্‌র করে, তবে আল্লাহর যিক্‌রকারী বান্দাই শ্রেষ্ঠ হবে। অপর বর্ণনায় আল্লাহর যিক্‌র অপেক্ষা উত্তম কোন দান নেই।
(হাদীসদ্বয় তাবারানী বর্ণনা করেছেন। এগুলোর বর্ণনাকারীদের হাদীস হাসান হিসেবে গণ্য হয়।)
كتاب الذّكر وَالدُّعَاء
كتاب الذّكر وَالدُّعَاء
التَّرْغِيب فِي الْإِكْثَار من ذكر الله سرا وجهرا والمداومة عَلَيْهِ وَمَا جَاءَ فِيمَن لم يكثر ذكر الله تَعَالَى
2319- وَعَن أبي مُوسَى رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم لَو أَن رجلا فِي حجره دَرَاهِم يقسمها وَآخر يذكر الله كَانَ الذاكر لله أفضل

وَفِي رِوَايَة مَا صَدَقَة أفضل من ذكر الله

رَوَاهُمَا الطَّبَرَانِيّ ورواتهما حَدِيثهمْ حسن
tahqiq

তাহকীক:

হাদীস নং: ২৩২০
অধ্যায়ঃ যিকির ও দু‘আ
পরিচ্ছেদঃ অধ্যায়ঃ যিক্‌র ও দু'আ।
নীরবে ও উচ্চৈস্বরে সর্বদা অধিক পরিমাণে যিক্‌র করার প্রতি উৎসাহ দান এবং যারা অধিক পরিমাণে আল্লাহর যিকির করে না, তাদের প্রসঙ্গ
২৩২০. হযরত আনাস (রা)-এর মা থেকে বর্ণিত যে, তিনি বলেছিলেন, ইয়া রাসূলাল্লাহ! আমাকে কিছু উপদেশ দিন। রাসুলুল্লাহ (ﷺ) বললেনঃ তুমি গুনাহ বর্জন করবে, কেননা এটি হল উত্তম হিজরত। ফরয সালাতের পূর্ণ পাবন্দী করবে, কেননা এটি হল উত্তম জিহাদ। আর অধিক পরিমাণে আল্লাহ যিক্‌র করবে, কেননা তুমি অধিক পরিমাণে যিকর করার চেয়ে আল্লাহর অধিকতর প্রিয় কোন বস্তু নিয়ে হাযির হতে পারবে না।
(হাদীসটি তাবারানী উত্তম সনদে বর্ণনা করেছেন। উম্মে আনাসের অপর বর্ণনায় রয়েছেঃ অধিক পরিমাণে আল্লাহর যিক্‌র করবে, কেননা এটিই আল্লাহর নিকট প্রিয়তম আমল, যা নিয়ে তুমি তাঁর সাথে সাক্ষাত করবে। তাবারানী বলেন, এই উম্মে আনাস অর্থাৎ দ্বিতীয়জন, হযরত আনাস ইবন মালিকের মা নন (ইনি অন্য মহিলা)।)
كتاب الذّكر وَالدُّعَاء
كتاب الذّكر وَالدُّعَاء
التَّرْغِيب فِي الْإِكْثَار من ذكر الله سرا وجهرا والمداومة عَلَيْهِ وَمَا جَاءَ فِيمَن لم يكثر ذكر الله تَعَالَى
2320- وَعَن أم أنس رَضِي الله عَنْهَا أَنَّهَا قَالَت يَا رَسُول الله أوصني قَالَ اهجري الْمعاصِي فَإِنَّهَا أفضل الْهِجْرَة وحافظي على الْفَرَائِض فَإِنَّهَا أفضل الْجِهَاد وأكثري من ذكر الله فَإنَّك لَا تأتين الله بِشَيْء أحب إِلَيْهِ من كَثْرَة ذكره

رَوَاهُ الطَّبَرَانِيّ بِإِسْنَاد جيد
وَفِي رِوَايَة لَهما عَن أم أنس واذكري الله كثيرا فَإِنَّهُ أحب الْأَعْمَال إِلَى الله أَن تَلقاهُ بهَا
قَالَ الطَّبَرَانِيّ أم أنس هَذِه يَعْنِي الثَّانِيَة لَيست أم أنس بن مَالك
tahqiq

তাহকীক:

হাদীস নং: ২৩২১
অধ্যায়ঃ যিকির ও দু‘আ
পরিচ্ছেদঃ অধ্যায়ঃ যিক্‌র ও দু'আ।
নীরবে ও উচ্চৈস্বরে সর্বদা অধিক পরিমাণে যিক্‌র করার প্রতি উৎসাহ দান এবং যারা অধিক পরিমাণে আল্লাহর যিকির করে না, তাদের প্রসঙ্গ
২৩২১. হযরত মুয়ায ইবন জাবাল (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ (ﷺ) বলেছেনঃ বেহেশতবাসীগণ কোন বিষয়ের উপর আক্ষেপ করবে না। কিন্তু তারা ঐ সময়টির জন্য আক্ষেপ করবে, যার মধ্যে তারা আল্লাহর যিক্‌র করে নাই।
(হাদীসটি তাবারানী তাঁর উস্তাদ মুহাম্মদ ইব্‌ন ইবরাহীম সূরী থেকে বর্ণনা করেছেন। কিন্তু তাঁর সমালোচনা ও নির্ভরযোগ্যতার ব্যাপারে আমার কিছু স্মরণ হচ্ছে না। সনদের অন্যান্য বর্ণনাকারীগণ সুপরিচিত ও নির্ভরযোগ্য ব্যক্তি। বায়হাকীও এটি বিভিন্ন সূত্রে বর্ণনা করেছেন। তন্মধ্যে একটি সনদ উত্তম।)
كتاب الذّكر وَالدُّعَاء
كتاب الذّكر وَالدُّعَاء
التَّرْغِيب فِي الْإِكْثَار من ذكر الله سرا وجهرا والمداومة عَلَيْهِ وَمَا جَاءَ فِيمَن لم يكثر ذكر الله تَعَالَى
2321- وَعَن معَاذ بن جبل رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم لَيْسَ يتحسر أهل الْجنَّة إِلَّا على سَاعَة مرت بهم لم يذكرُوا الله تَعَالَى فِيهَا

رَوَاهُ الطَّبَرَانِيّ عَن شَيْخه مُحَمَّد بن إِبْرَاهِيم الصُّورِي وَلَا يحضرني فِيهِ جرح وَلَا عَدَالَة وَبَقِيَّة إِسْنَاده ثِقَات معروفون وَرَوَاهُ الْبَيْهَقِيّ بأسانيد أَحدهَا جيد
tahqiq

তাহকীক:

হাদীস নং: ২৩২২
অধ্যায়ঃ যিকির ও দু‘আ
পরিচ্ছেদঃ অধ্যায়ঃ যিক্‌র ও দু'আ।
নীরবে ও উচ্চৈস্বরে সর্বদা অধিক পরিমাণে যিক্‌র করার প্রতি উৎসাহ দান এবং যারা অধিক পরিমাণে আল্লাহর যিকির করে না, তাদের প্রসঙ্গ
২৩২২. হযরত আবূ হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যে ব্যক্তি বহুল পরিমাণে আল্লাহর যিক্‌র করবে না, সে ঈমানহারা হয়ে যাবে।*
(হাদীসটি তাবারানী তাঁর 'আওসাত' ও 'সগীরে' বর্ণনা করেছেন। আর এ হাদীসটি গরীব।)

*যে ব্যক্তি যিক্‌র থেকে উদাসীন ও গাফিল হয়ে থাকে, তার অন্তরে একটি পর্দা পড়ে যায়। যার দরুণ সে আল্লাহর বিধানাবলী পালন করা থেকে বঞ্চিত হয়ে পড়ে। এভাবে আল্লাহ ও তার মধ্যে দূরত্ব সৃষ্টি হতে থাকে। তাই এমন আশংকা দেখা দেয় যে, মৃত্যুর সময় সে ব্যক্তি ঈমানহারা হয়ে যেতে পারে। উপরোক্ত হাদীসটিতে এ অশুভ পরিণতির প্রতিই ইঙ্গিত করা হয়েছে।
كتاب الذّكر وَالدُّعَاء
كتاب الذّكر وَالدُّعَاء
التَّرْغِيب فِي الْإِكْثَار من ذكر الله سرا وجهرا والمداومة عَلَيْهِ وَمَا جَاءَ فِيمَن لم يكثر ذكر الله تَعَالَى
2322- وَرُوِيَ عَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم من لم يكثر ذكر الله فقد برىء من الْإِيمَان

رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْأَوْسَط وَالصَّغِير وَهُوَ حَدِيث غَرِيب
tahqiq

তাহকীক:

হাদীস নং: ২৩২৩
অধ্যায়ঃ যিকির ও দু‘আ
পরিচ্ছেদঃ অধ্যায়ঃ যিক্‌র ও দু'আ।
নীরবে ও উচ্চৈস্বরে সর্বদা অধিক পরিমাণে যিক্‌র করার প্রতি উৎসাহ দান এবং যারা অধিক পরিমাণে আল্লাহর যিকির করে না, তাদের প্রসঙ্গ
২৩২৩. হযরত আবু হুরায়রা (রা) সূত্রেই নবী করীম (ﷺ) থেকে বর্ণিত যে, তিনি বলেছেনঃ আল্লাহ্ বলেনঃ হে আদম সন্তান। তুমি যখন আমার যিক্‌র করলে, তখন আমার কৃতজ্ঞতা প্রকাশ করলে। আর যখন আমাকে ভুলে থাকলে তখন আমার অকৃতজ্ঞ হয়ে গেলে।
(হাদীসটি তাবারানী তাঁর 'আওসাতে' বর্ণনা করেছেন।)
كتاب الذّكر وَالدُّعَاء
كتاب الذّكر وَالدُّعَاء
التَّرْغِيب فِي الْإِكْثَار من ذكر الله سرا وجهرا والمداومة عَلَيْهِ وَمَا جَاءَ فِيمَن لم يكثر ذكر الله تَعَالَى
2323- وَرُوِيَ عَنهُ رَضِي الله عَنهُ أَيْضا عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ إِن الله يَقُول يَا ابْن آدم إِنَّك إِذا ذَكرتني شكرتني وَإِذا نسيتني كفرتني

رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْأَوْسَط
tahqiq

তাহকীক:

হাদীস নং: ২৩২৪
অধ্যায়ঃ যিকির ও দু‘আ
পরিচ্ছেদঃ অধ্যায়ঃ যিক্‌র ও দু'আ।
নীরবে ও উচ্চৈস্বরে সর্বদা অধিক পরিমাণে যিক্‌র করার প্রতি উৎসাহ দান এবং যারা অধিক পরিমাণে আল্লাহর যিকির করে না, তাদের প্রসঙ্গ
২৩২৪. হযরত আয়েশা (রা) থেকে বর্ণিত যে, তিনি রাসূলুল্লাহ (ﷺ) -কে বলতে শুনেছেনঃ আদম সন্তানের যে সময়টি তার উপর দিয়ে এমনভাবে অতিবাহিত হয় যে, সে এতে আন্তরিকতার সাথে আল্লাহকে স্মরণ করে না, কিয়ামতের দিন এ সয়মটির জন্য সে আক্ষেপ করবে।
(হাদীসটি ইবন আবুদ-দুনিয়া ও বায়হাকী বর্ণনা করেছেন। বায়হাকী বলেন, এ সনদটিতে যদিও দুর্বলতা রয়েছে, কিন্তু পূর্বে বর্ণিত মুয়ায (রা)-এর হাদীসটি এর সমর্থন ও পোষকতা করে।
(হাফিয বলেনঃ) "যে বাক্তি কোন মজলিসে বসল অথচ যিক্‌র করল না।”)
এই শিরোনামে সামনে একটি পৃথক অনুচ্ছেদ আসবে- ইনশা আল্লাহ।
كتاب الذّكر وَالدُّعَاء
كتاب الذّكر وَالدُّعَاء
التَّرْغِيب فِي الْإِكْثَار من ذكر الله سرا وجهرا والمداومة عَلَيْهِ وَمَا جَاءَ فِيمَن لم يكثر ذكر الله تَعَالَى
2324 - وروى عن عَائِشَةَ رضي الله عنها أنها سمعت رسول الله ﷺ يقول ما من ساعة تمر بابن أدم لم يذكر الله فيها بخير الاتحسر عليها يوم القيامة .
رواه ابن ابی الدنيا ، والبيهقى وقال هذا الاسناد ضعف غير ان له شواهد من حديث معاذ المتقدم
[ قال الحافظ ] وسيأتي باب فيمن جلس مجلسا لم يذكر الله فيه ان شاء الله تعالى
tahqiq

তাহকীক:

হাদীস নং: ২৩২৫
অধ্যায়ঃ যিকির ও দু‘আ
পরিচ্ছেদঃ যিকরের মজলিসসমূহে উপস্থিত হওয়া ও আল্লাহর যিক্‌রের উদ্দেশ্যে সমবেত হওয়ার প্রতি উৎসাহ দান
২৩২৫. হযরত আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ আল্লাহর একদল ফিরিশতা রয়েছে, যারা রাস্তায় ঘুরে ঘুরে আল্লাহর যিকরকারীদের খুঁজে বেড়ায়। তারা যখন কোন জামায়াতকে আল্লাহর যিকররত দেখে, তখন তারা ডাকাডাকি করতে থাকে, তোমরা তোমাদের প্রয়োজন পূরণের দিকে এগিয়ে আস। তারপর তারা তাদেরকে নিকটতম আসমান পর্যন্ত নিজ নিজ ডানা দিয়ে ঘিরে ফেলে। রাসূলুল্লাহ (ﷺ) বলেনঃ তাদের প্রতিপালক তখন তাদেরকে জিজ্ঞাসা করেন। অথচ তিনি তাদের অবস্থা ভালভাবেই অবগত রয়েছেন- আমার বান্দারা কি বলছে? রাসূলুল্লাহ্ (ﷺ) বলেন। ফিরিশতাগণ উত্তর দেয়, তারা তোমার পরিবত্রতা বর্ণনা, মহত্ব ঘোষণা, তোমরা স্তবস্তূতি ও মর্যাদা বর্ণনা করছে। রাসুলুল্লাহ্ (ﷺ) বলেনঃ আল্লাহ্ তখন জিজ্ঞাসা করেন। ওরা কি আমাকে দেখেছে? রাসূলুল্লাহ (ﷺ) বলেনঃ জবাবে ফিরিশতাগণ তখন বলে, তোমার শপথ হে রব। তারা তোমাকে দেখে নাই। রাসূলুল্লাহ (ﷺ) বলেনঃ আল্লাহ্ তখন জিজ্ঞাসা করেন। তারা যদি আমাকে দেখত, তাহলে কি অবস্থা হতো? রাসূলুল্লাহ (ﷺ) বলেনঃ ফিরিশতারা তখন বলেঃ তারা যদি তোমাকে দেখত, তাহলে আরো বেশি ইবাদত করত এবং আরো বেশি পরিমাণে তোমার মর্যাদা বর্ণনা ও প্রশংসা করত। রাসূলুল্লাহ (ﷺ) বলেন, আল্লাহ্ তখন বলেনঃ ওরা আমার নিকট কি চায়? রাসূলুল্লাহ (ﷺ) বলেন, ফিরিশতাগণ উত্তর দেয়, তোমার নিকট তারা জান্নাত চায়। রাসূলুল্লাহ্ (ﷺ) বলেন, আল্লাহ্ প্রশ্ন করেন, তারা কি জান্নাত দেখেছে? রাসূলুল্লাহ (ﷺ) বলেন, ফিরিশতাগণ উত্তর দেয়ঃ তোমার শপথ হে রব। তারা তা দেখে নাই। রাসুলুল্লাহ্ (ﷺ) বলেন, আল্লাহ তখন বলেনঃ তারা যদি তা দেখত তাহলে কি অবস্থা হতো? রাসুলুল্লাহ (ﷺ) বলেন, ফিরিশতাগণ উত্তর দেয়। তারা যদি জান্নাত দেখত, তাহলে এর প্রতি বেশি লোভ করত, এর জন্য অধিক প্রার্থনা করত এবং এর প্রতি অধিক আগ্রহ প্রকাশ করত। আল্লাহ্ আবার প্রশ্ন করেন, তারা কোন জিনিস থেকে আশ্রয় প্রার্থনা করে? ফিরিশতাগণ বলে, জাহান্নাম থেকে আশ্রয় প্রার্থনা করে। রাসূলুল্লাহ্ (ﷺ) বলেনঃ আল্লাহ্ তখন বলেনঃ এরা কি জাহান্নাম দেখেছে? ফিরিশতাগণ বলে, কসম তোমার। এরা জাহান্নাম দেখেনি। রাসূলুল্লাহ বলেন, আল্লাহ্ তখন বলেনঃ যদি এরা জাহান্নাম দেখত, তাহলে কি অবস্থা হতো? রাসূলুল্লাহ্ বলেন, ফিরিশতারা উত্তর দেয়ঃ যদি তারা জাহান্নাম দেখত, তাহলে তারা এ থেকে আরো বেশি পলায়নপর হতো এবং ভয়ে অধিক জড়সড় থাকত। রাসূলুল্লাহ (ﷺ) বলেন, আল্লাহ তখন বলেনঃ আমি তোমাদেরকে সাক্ষী রাখছি যে, আমি এদেরকে ক্ষমা করে দিলাম। রাসূলুল্লাহ (ﷺ) বলেন, তখন জনৈক ফিরিশতা বলেঃ তাদের মধ্যে অমুক এক ব্যক্তি সে তাদের দলভুক্ত নয়। ঘটনাচক্রে সে নিজের কোন প্রয়োজনে এখানে এসে পড়েছিল। আল্লাহ তখন বলেনঃ এরা এমন যে, তাদের সাথে উপবেশনকারীরা কেউই ভাগ্যাহত হয় না।
(হাদীসটি বুখারী বর্ণনা করেছেন। বর্ণিত শব্দমালা তাঁরই। মুসলিমও এটি বর্ণনা করেন। তাঁরা ভাষ্যটি হলঃ মহান আল্লাহর একদল অতিরিক্ত পর্যটক ফিরিশতা রয়েছেন, যারা যিক্‌রের মজলিস খুঁজে বেড়ান। তারা যখন এমন মজলিস পান যেখানে যিক্‌র হচ্ছে, তখন তাঁরাও সেখানে বসে যান এবং একজন অপরজনের সাথে ডানা মিলিয়ে যিক্‌রকারীদের ও আসমানের মধ্যবর্তী শূন্যস্থানকে পূর্ণ করে দেন। যিক্‌রকারীগণ যখন বিক্ষিপ্ত হয়ে যায়। তখন এ সকল ফিরিশতা উপরে উঠতে থাকেন এবং আকাশে পৌছে যান। রাসুলুল্লাহ্ (ﷺ) বলেন, মহান আল্লাহ তখন তাদেরকে জিজ্ঞাসা করেন, অথচ তিনি খুবই অবগত রয়েছেন, তোমরা কোথা হতে আসছো হে? তারা বলেনঃ আমরা তোমার ঐ বান্দাদের নিকট থেকে আসছি যারা পৃথিবীতে তোমার পবিত্রতা ঘোষণা করছে, তোমার মহত্ব বর্ণনা করছে, তোমার তাওহীদের ঘোষনা দিচ্ছে, তোমার প্রশংসাবাদ করছে এবং তোমার নিকট প্রার্থনা জানাচ্ছে। আল্লাহ বলেন, তারা আমার নিকট কিসের প্রার্থনা জানাচ্ছে? ফিরিশতাগণ বলেনঃ তোমার কাছে তারা তোমার জান্নাত চায়। আল্লাহ বলেনঃ তারা কি আমার জান্নাত দেখেছে? তারা বলেন না, হে রব। আল্লাহ্ বলেন। তারা যদি আমার জান্নাত দেখত, তবে কেমন হতো? ফিরিশতাগণ বলেনঃ আর তারা তোমার নিকট আশ্রয় প্রার্থনাও করেছে। আল্লাহ্ বলেনঃ কোন বস্তু থেকে তারা আমার কাছে পানাহ চায়? তারা বলেন, তোমার জাহান্নাম থেকে। আল্লাহ বলেন, তারা কি আমার জাহান্নাম দেখেছে? তারা বলেন, জ্বী না, হে রব। আল্লাহ বলেনঃ তারা যদি আমার জাহান্নাম দেখতে পেত তাহলে কি অবস্থা হতো? তারপর ফিরিশতাগণ বলেনঃ তোমার নিকট তারা ক্ষমাও প্রার্থনা করেছে। রাসূলুল্লাহ (ﷺ) বলেন, আল্লাহ তখন বলেনঃ আমি তাদেরকে ক্ষমা করে দিলাম, তারা যা চেয়েছে তা দিয়ে দিলাম এবং যে বস্তু থেকে পানাহ চেয়েছে, তা থেকে তাদেরকে নিভৃতি দিয়ে দিলাম। রাসূলুল্লাহ (ﷺ) বলেনঃ ফিরিশতাগণ তখন বলেনঃ হে রব। তাদের মধ্যে অমুক তো ঘোরতর পাপাচারী বান্দা; সে পথ চলছিল আর তাদের সাথে বসে গিয়েছিল। রাসুলুল্লাহ্ (ﷺ) বলেন, আল্লাহ তখন বলেন, আমি তাকেও ক্ষমা করে দিলাম। এরা এমন দল যে, তাদের সাথে যারা বসে যায়, তারাও ভাগ্যাহত হয় না।)
كتاب الذّكر وَالدُّعَاء
التَّرْغِيب فِي حُضُور مجَالِس الذّكر والاجتماع على ذكر الله تَعَالَى
2325- عَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم إِن لله مَلَائِكَة يطوفون فِي الطّرق يَلْتَمِسُونَ أهل الذّكر فَإِذا وجدوا قوما يذكرُونَ الله تنادوا هلموا إِلَى حَاجَتكُمْ فيحفونهم بأجنحتهم إِلَى السَّمَاء الدُّنْيَا
قَالَ فيسألهم رَبهم وَهُوَ أعلم بهم مَا يَقُول عبَادي قَالَ يَقُولُونَ يسبحونك ويكبرونك ويحمدونك ويمجدونك
قَالَ فَيَقُول هَل رأوني قَالَ فَيَقُولُونَ لَا وَالله يَا رب مَا رأوك قَالَ فَيَقُول فَكيف لَو رأوني قَالَ يَقُولُونَ لَو رأوك كَانُوا أَشد لَك عبَادَة وَأَشد لَك تمجيدا وَأكْثر لَك تسبيحا
قَالَ فَيَقُول فَمَا يَسْأَلُونِي قَالَ يَقُولُونَ يَسْأَلُونَك الْجنَّة قَالَ فَيَقُول وَهل رأوها قَالَ يَقُولُونَ لَا وَالله يَا رب مَا رأوها
قَالَ فَيَقُول فَكيف لَو رأوها قَالَ يَقُولُونَ لَو أَنهم رأوها كَانُوا أَشد عَلَيْهَا حرصا وَأَشد لَهَا طلبا وَأعظم فِيهَا رَغْبَة
قَالَ فمم يتعوذون قَالَ يتعوذون من النَّار
قَالَ فَيَقُول وَهل رأوها قَالَ يَقُولُونَ لَا وَالله مَا رأوها
قَالَ فَيَقُول فَكيف لَو رأوها قَالَ يَقُولُونَ لَو رأوها كَانُوا أَشد مِنْهَا فِرَارًا وَأَشد لَهَا مَخَافَة
قَالَ فَيَقُول أشهدكم أَنِّي قد غفرت لَهُم قَالَ يَقُول ملك من الْمَلَائِكَة فيهم فلَان لَيْسَ مِنْهُم إِنَّمَا جَاءَ لحَاجَة
قَالَ هم الْقَوْم لَا يشقى بهم جليسهم
رَوَاهُ البُخَارِيّ وَاللَّفْظ لَهُ وَمُسلم
وَلَفظه قَالَ إِن لله تبَارك وَتَعَالَى مَلَائِكَة سيارة فضلاء يَبْتَغُونَ مجَالِس الذّكر فَإِذا وجدوا مَجْلِسا فِيهِ ذكر قعدوا مَعَهم وحف بَعضهم بَعْضًا بأجنحتهم حَتَّى يملؤوا مَا بَينهم وَبَين السَّمَاء فَإِذا تفَرقُوا عرجوا وصعدوا إِلَى السَّمَاء
قَالَ فيسألهم الله عز وَجل وَهُوَ أعلم من أَيْن جئْتُمْ فَيَقُولُونَ جِئْنَا من عِنْد عِبَادك فِي الأَرْض يسبحونك ويكبرونك ويهللونك ويحمدونك ويسألونك
قَالَ فَمَا يَسْأَلُونِي قَالُوا يَسْأَلُونَك جنتك
قَالَ وَهل رَأَوْا جنتي قَالُوا لَا يَا رب
قَالَ وَكَيف لَو رَأَوْا جنتي قَالُوا ويستجيرونك قَالَ ومم يستجيروني قَالُوا من نارك يَا رب
قَالَ وَهل رَأَوْا نَارِي قَالُوا لَا يَا رب
قَالَ فَكيف لَو رَأَوْا نَارِي قَالُوا ويستغفرونك
قَالَ فَيَقُول قد غفرت لَهُم وأعطيتهم مَا سَأَلُوا وأجرتهم مِمَّا استجاروا
قَالَ يَقُولُونَ رب فيهم فلَان عبد خطاء إِنَّمَا مر فَجَلَسَ مَعَهم قَالَ فَيَقُول وَله غفرت هم الْقَوْم لَا يشقى بهم جليسهم
tahqiq

তাহকীক:

হাদীস নং: ২৩২৬
অধ্যায়ঃ যিকির ও দু‘আ
পরিচ্ছেদঃ যিকরের মজলিসসমূহে উপস্থিত হওয়া ও আল্লাহর যিক্‌রের উদ্দেশ্যে সমবেত হওয়ার প্রতি উৎসাহ দান
২৩২৬. হয়রত মু'আবিয়া (রা) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ (ﷺ) একদিন তাঁর সাহাবীদের একটি মজলিসে এসে উপস্থিত হলেন এবং বললেন, তোমাদেরকে এখানে কিসে বসিয়ে রেখেছে? তাঁরা বললেন, আমরা আল্লাহর যিক্‌র করতে এবং তিনি যে আমাদেরকে ইসলামের প্রতি হিদায়াত করে বিরাট অনুগ্রহ করেছেন, এর কৃতজ্ঞতা প্রকাশ করতে বসে আছি। তিনি বললেন, তোমরা কি শপথ করে বলতে পার যে, এ বিষয়টিই তোমাদেরকে বসিয়ে রেখেছে? তাঁরা বললেন, আল্লাহর শপথ। এ জিনিসটিই আমাদেরকে বসিয়ে রেখেছে। রাসূলুল্লাহ (ﷺ) তখন বললেন, তোমরা শুনে নাও, আমি তোমাদেরকে কোন অবিশ্বাসের কারণে শপথ করতে বলিনি, বরং ব্যাপার এই যে, এইমাত্র জিবরাঈল (আ) আমার নিকট এসে সংবাদ দিলেন যে, মহান আল্লাহ ফিরিশতাদের কাছে তোমাদের নিয়ে গর্ব করছেন।
(হাদীসটি মুসলিম, তিরমিযী ও নাসাঈ বর্ণনা করেছেন।)
كتاب الذّكر وَالدُّعَاء
التَّرْغِيب فِي حُضُور مجَالِس الذّكر والاجتماع على ذكر الله تَعَالَى
2326- وَعَن مُعَاوِيَة رَضِي الله عَنهُ أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم خرج على حَلقَة من أَصْحَابه فَقَالَ مَا أجلسكم قَالُوا جلسنا نذْكر الله ونحمده على مَا هدَانَا لِلْإِسْلَامِ وَمن بِهِ علينا
قَالَ آللَّهُ مَا أجلسكم إِلَّا ذَلِك قَالُوا آللَّهُ مَا أجلسنا إِلَّا ذَلِك قَالَ أما إِنِّي لم أستحلفكم تُهْمَة لكم وَلكنه أَتَانِي جِبْرَائِيل فَأَخْبرنِي أَن الله عز وَجل يباهي بكم الْمَلَائِكَة

رَوَاهُ مُسلم وَالتِّرْمِذِيّ وَالنَّسَائِيّ
tahqiq

তাহকীক:

হাদীস নং: ২৩২৭
অধ্যায়ঃ যিকির ও দু‘আ
পরিচ্ছেদঃ যিকরের মজলিসসমূহে উপস্থিত হওয়া ও আল্লাহর যিক্‌রের উদ্দেশ্যে সমবেত হওয়ার প্রতি উৎসাহ দান
২৩২৭. হযরত আবু সাঈদ খুদরী (রা) থেকে বর্ণিত যে, রাসুলুল্লাহ (ﷺ) বলেছেনঃ মহান আল্লাহ কিয়ামতের দিন বলবেনঃ সমবেত লোকজন শীঘ্রই জানতে পারবে যে, কারা সম্মানের অধিকারী। জিজ্ঞাসা করা হল, ইয়া রাসূলাল্লাহ। সম্মানের অধিকারী কারা? তিনি বললেন, যিকরের মজলিসের লোকজন।
(হাদীসটি আহমদ, আবু ইয়ালা এবং ইবন হিব্বান তাঁর 'সহীহ' গ্রন্থে এবং বায়হাকী প্রমুখ বর্ণনা করেছেন।)
كتاب الذّكر وَالدُّعَاء
التَّرْغِيب فِي حُضُور مجَالِس الذّكر والاجتماع على ذكر الله تَعَالَى
2327- عَن أبي سعيد الْخُدْرِيّ رَضِي الله عَنهُ أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ يَقُول الله عز وَجل يَوْم الْقِيَامَة سَيعْلَمُ أهل الْجمع من أهل الْكَرم فَقيل وَمن أهل الْكَرم يَا رَسُول الله قَالَ أهل مجَالِس الذّكر

رَوَاهُ أَحْمد وَأَبُو يعلى وَابْن حبَان فِي صَحِيحه وَالْبَيْهَقِيّ وَغَيرهم
tahqiq

তাহকীক:

হাদীস নং: ২৩২৮
অধ্যায়ঃ যিকির ও দু‘আ
পরিচ্ছেদঃ যিকরের মজলিসসমূহে উপস্থিত হওয়া ও আল্লাহর যিক্‌রের উদ্দেশ্যে সমবেত হওয়ার প্রতি উৎসাহ দান
২৩২৮. হযরত আনাস ইবন মালিক (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, হযরত আবদুল্লাহ ইবন রাওয়াহা (রা) যখন রাসূলুল্লাহ্ (ﷺ) -এর কোন সাহাবীর সাক্ষাত লাভ করতেন, তখন বলতেনঃ আস, অল্প কিছুক্ষন (আল্লাহর যিক্‌র করে) আমাদের প্রভুর প্রতি ঈমানকে তাজা করে নিই। একদিন তিনি জনৈক ব্যক্তিকে একথা বললেন। লোকটি ভীষণ রেগে গেল এবং রাসূলুল্লাহ্ (ﷺ) -এর নিকট গিয়ে বললঃ ইয়া রাসূলাল্লাহ! আপনি কি ইবন রাওয়াহাকে দেখছেন না যে, সে আপনার ঈমান থেকে অল্প সময়ের ঈমানের প্রতি আগ্রহ পোষণ করে? রাসূলুল্লাহ(ﷺ) তখন বললেনঃ আল্লাহ ইব্‌ন রাওয়াহার উপরা করুণা বর্ষণ করুন। সে তো এমন সব মজলিসকে ভালবাসে যেগুলো নিয়ে ফিরিশতাগণ গর্ব করে থাকেন।
(হাদীসটি আহমদ হাসান সনদে বর্ণনা করেছেন।)
كتاب الذّكر وَالدُّعَاء
التَّرْغِيب فِي حُضُور مجَالِس الذّكر والاجتماع على ذكر الله تَعَالَى
2328- وَعَن أنس بن مَالك رَضِي الله عَنهُ قَالَ كَانَ عبد الله بن رَوَاحَة إِذا لَقِي الرجل من أَصْحَاب رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ تعال نؤمن بربنا سَاعَة فَقَالَ ذَات يَوْم لرجل فَغَضب الرجل فجَاء إِلَى النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم فَقَالَ يَا رَسُول الله أَلا ترى إِلَى ابْن رَوَاحَة يرغب عَن إيمانك إِلَى إِيمَان سَاعَة فَقَالَ النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم يرحم الله ابْن رَوَاحَة إِنَّه يحب الْمجَالِس الَّتِي تتباهى بهَا الْمَلَائِكَة

رَوَاهُ أَحْمد بِإِسْنَاد حسن
tahqiq

তাহকীক:

হাদীস নং: ২৩২৯
অধ্যায়ঃ যিকির ও দু‘আ
পরিচ্ছেদঃ যিকরের মজলিসসমূহে উপস্থিত হওয়া ও আল্লাহর যিক্‌রের উদ্দেশ্যে সমবেত হওয়ার প্রতি উৎসাহ দান
২৩২৯. হযরত আনাস (রা) সূত্রেই রাসূলুল্লাহ (ﷺ) থেকে বর্ণিত। তিনি বলেছেনঃ কোন সম্প্রদায় যখন একমাত্র মহান আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে তার যিক্‌রের জন্য সমবেত হয়, তখন আসমান থেকে এক ঘোষণাকারী ঘোষণা করে দেয় যে, তোমরা যাও, তোমাদেরকে মার্জনা করে দেয়া হয়েছে এবং তোমাদের পাপরাশিকে পুণ্যরাশিতে পরিবর্তিত করে দেয়া হয়েছে।
(হাদীসটি আহমদ বর্ণনা করেছেন। মায়মূন মুরাঈ ব্যতীত এর সকল বর্ণনাকারীই সহীহ গ্রন্থের হাদীস বর্ণনায় নির্ভরযোগ্য ও প্রামাণ্য ব্যক্তিত্ব। আবু ইয়ালা, বাযযার এবং তাবারানীও এ হাদীসটি বর্ণনা করেন। বায়হাকী হাদীসটি হযরত আবদুল্লাহ ইবন মুগাফফাল (রা) থেকে বর্ণনা করেছেন।)
كتاب الذّكر وَالدُّعَاء
التَّرْغِيب فِي حُضُور مجَالِس الذّكر والاجتماع على ذكر الله تَعَالَى
2329- وَعنهُ أَيْضا رَضِي الله عَنهُ عَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ مَا من قوم اجْتَمعُوا يذكرُونَ الله عز وَجل لَا يُرِيدُونَ بذلك إِلَّا وَجهه إِلَّا ناداهم مُنَاد من السَّمَاء أَن قومُوا مغفورا لكم قد بدلت سَيِّئَاتكُمْ حَسَنَات

رَوَاهُ أَحْمد وَرُوَاته مُحْتَج بهم فِي الصَّحِيح إِلَّا مَيْمُون الْمرَائِي وَأَبُو يعلى وَالْبَزَّار وَالطَّبَرَانِيّ وَرَوَاهُ الْبَيْهَقِيّ من حَدِيث عبد الله بن مُغفل
tahqiq

তাহকীক:

হাদীস নং: ২৩৩০
অধ্যায়ঃ যিকির ও দু‘আ
পরিচ্ছেদঃ যিকরের মজলিসসমূহে উপস্থিত হওয়া ও আল্লাহর যিক্‌রের উদ্দেশ্যে সমবেত হওয়ার প্রতি উৎসাহ দান
২৩৩০. হযরত সাহল ইবনুল হানুযালিয়া (রা) থেকে এ হাদীসটি তাবারানী এভাবেও বর্ণনা করেছেন। রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেনঃ কোন সম্প্রদায় যখন কোন মজলিসে বসে মহান আল্লাহর যিক্‌র করতে থাকে, তখন তাদেরকে বলা হয়, তোমরা যাও, আল্লাহ্‌ তোমাদেরকে মার্জনা করে দিয়েছেন এবং তোমাদের পাপসমূহকে পুণ্যরাশিতে পরিবর্তিত করে দেয়া হয়েছে।
كتاب الذّكر وَالدُّعَاء
التَّرْغِيب فِي حُضُور مجَالِس الذّكر والاجتماع على ذكر الله تَعَالَى
2330- وَرَوَاهُ الطَّبَرَانِيّ عَن سهل ابْن الحنظلية رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم مَا جلس قوم مَجْلِسا يذكرُونَ الله عز وَجل فِيهِ فَيقومُونَ حَتَّى يُقَال لَهُم قومُوا قد غفر الله لكم وبدلت سَيِّئَاتكُمْ حَسَنَات
tahqiq

তাহকীক:

হাদীস নং: ২৩৩১
অধ্যায়ঃ যিকির ও দু‘আ
পরিচ্ছেদঃ যিকরের মজলিসসমূহে উপস্থিত হওয়া ও আল্লাহর যিক্‌রের উদ্দেশ্যে সমবেত হওয়ার প্রতি উৎসাহ দান
২৩৩১. হযরত আনাস (রা) সূত্রেই নবী করীম (ﷺ) থেকে বর্ণিত। তিনি বলেছেনঃ আল্লাহর একদল পর্যটক ফিরিশতা রয়েছেন যারা যিক্‌রের মজলিসসমূহের সন্ধানে ব্যাপৃত থাকেন। তাঁরা যখন যিকরকারীদের সমাবেশে আসেন তখন তাঁরা তাদেরকে ঢেকে ফেলেন। তারপর নিজেদের হাত আসমানের দিকে মহান আল্লাহর দরবারে প্রসারিত করে বলতে থাকেন। হে আমাদের প্রতিপালক। আমরা তোমার এমন কিছু সংখ্যক বাখার নিকট এসেছি, যারা তোমার অনুগ্রহের কৃতজ্ঞতা প্রকাশ করছে, তোমার কিতাব তিলাওয়াত করছে, তোমার নবী মুহাম্মদ (ﷺ) -এর উপর দরূদ পাঠ করছে এবং তারা তাদের দুনিয়া ও আখিরাতের জন্য প্রার্থনা করছে। মহান আল্লাহ তখন বলেনঃ আমার রহমত দ্বারা এদেরকে ঢেকে ফেল। এরা এমন মজলিসের লোক যে, এদের সাথে উপবেশনকারী তাদের কোন সাথীও বঞ্চিত হয় না।
(হাদীসটি বাযযার বর্ণনা করেছেন।)
كتاب الذّكر وَالدُّعَاء
التَّرْغِيب فِي حُضُور مجَالِس الذّكر والاجتماع على ذكر الله تَعَالَى
2331 - وَرُوِيَ عَن أنس رَضِي الله عَنهُ أَيْضا عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ إِن لله سيارة من الْمَلَائِكَة يطْلبُونَ حلق الذّكر فَإِذا أَتَوا عَلَيْهِم حفوا بهم ثمَّ يقفون وأيديهم إِلَى السَّمَاء إِلَى رب الْعِزَّة تبَارك وَتَعَالَى فَيَقُولُونَ رَبنَا أَتَيْنَا على عباد من عِبَادك يعظمون آلاءك ويتلون كتابك وَيصلونَ على نبيك مُحَمَّد صلى الله عَلَيْهِ وَسلم ويسألونك لآخرتهم ودنياهم فَيَقُول الله تبَارك وَتَعَالَى غشوهم رَحْمَتي فهم الجلساء لَا يشقى بهم جليسهم

رَوَاهُ الْبَزَّار
tahqiq

তাহকীক:

হাদীস নং: ২৩৩২
অধ্যায়ঃ যিকির ও দু‘আ
পরিচ্ছেদঃ যিকরের মজলিসসমূহে উপস্থিত হওয়া ও আল্লাহর যিক্‌রের উদ্দেশ্যে সমবেত হওয়ার প্রতি উৎসাহ দান
২৩৩২. হযরত ইবন আব্বাস (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (ﷺ) একদিন আবদুল্লাহ্ ইবন রাওয়াহার পাশ দিয়ে এমন সময় অতিক্রম করছিলেন, যখন তিনি তাঁর সাথীদেরকে উপদেশ দিচ্ছিলেন। রাসুলুল্লাহ (ﷺ) বললেন, শুনে নাও, তোমরাই ঐ দল যাদের সাথে বসতে আল্লাহ্ আমাকে নির্দেশ দিয়েছেন। তারপর তিনি এ আয়াতটি পাঠ করবেন। "আপনি নিজেকে তাদের সংসর্গে আবদ্ধ রাখুন, যারা সকাল-সন্ধ্যায় তাদের পালনকর্তাকে তাঁর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে আহবান করে………যার কার্যকলাপ হচ্ছে সীমা অতিক্রম করা। (সুরা কাহফঃ ২৮)। তোমরা শুনে রাখা তোমাদের যে সংখ্যক লোক এখানে বসেছে ঠিক সেই সংখ্যক ফিরিশাতারাও তাদের সাথে বসেছে। এই লোকগুলো যদি আল্লাহর তাসবিহ পাঠ করেছে, তারাও তাসবীহ পাঠ করেছে। তারা যদি আল্লাহর প্রশংসা করেছে, তবে তারাও তাঁর প্রশংসা করেছে। এরা যদি আল্লাহর মহত্ব বর্ণনা করেছে, তবে তারাও তাঁর মহত্ব বর্ণনা করেছে। তারপর তারা মহান আল্লাহর দিকে উর্ধ্ব জগতে ছুটে যাবে। আর আল্লাহ্ তাদের অবস্থা ভাল জানেন। ফিরিশতারা বলবে, হে আমাদের প্রতিপালক। তোমার বান্দাগণ তোমার তাসবীহ পাঠ করেছে, আমরাও তাদের সাথে তাসবীহ পাঠ করেছি। তারা। তোমার মহাত্ম্য বর্ণনা করেছে, আমরাও তাদের সাথে তোমার মাহাত্ম্য বর্ণনা করেছি। তারা তোমার প্রশংসাবাদ করেছে, আমরাও তাদের সাথে তোমার প্রশংসাবাদ করেছি। তখন আমাদের মহান প্রতিপালক বলবেন। হে আমার ফিরিশতার দল। আমি তোমাদেরকে সাক্ষী রাখছি যে, আমি তাদেরকে মার্জনা করে দিলাম। ফিরিশতারা বলবে, ওদের মধ্যে তোমার অমুক অমুক গুরুতর পাপী বান্দাও রয়েছে। আল্লাহ্। বলবেন, এরা এমন দল যে, এদের সাথে উপবেশনকারী কোন ব্যক্তিও ভাগ্যাহত হয় না।
(হাদীসটি তাবারানী 'সগীর' নামক গ্রন্থে বর্ণনা করেছেন।)
كتاب الذّكر وَالدُّعَاء
التَّرْغِيب فِي حُضُور مجَالِس الذّكر والاجتماع على ذكر الله تَعَالَى
2332- وَرُوِيَ عَن ابْن عَبَّاس رَضِي الله عَنْهُمَا قَالَ مر النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم بِعَبْد الله بن رَوَاحَة وَهُوَ يذكر أَصْحَابه فَقَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم أما إِنَّكُم الْمَلأ الَّذين أَمرنِي الله أَن أَصْبِر نَفسِي مَعكُمْ ثمَّ تَلا هَذِه الْآيَة واصبر نَفسك مَعَ الَّذين يدعونَ رَبهم بِالْغَدَاةِ والعشي إِلَى قَوْله وَكَانَ أمره فرطا الْكَهْف 82 أما إِنَّه مَا جلس عدتكم إِلَّا جلس مَعَهم عدتهمْ من الْمَلَائِكَة إِن سبحوا الله تَعَالَى سبحوه وَإِن حمدوا الله حمدوه وَإِن كبروا الله كبروه ثمَّ
يصعدون إِلَى الرب جلّ ثَنَاؤُهُ وَهُوَ أعلم بهم فَيَقُولُونَ يَا رَبنَا عِبَادك سبحوك فسبحنا وكبروك فكبرنا وحمدوك فحمدنا فَيَقُول رَبنَا جلّ جَلَاله يَا ملائكتي أشهدكم أَنِّي قد غفرت لَهُم فَيَقُولُونَ فيهم فلَان وَفُلَان الخطاء فَيَقُول هم الْقَوْم لَا يشقى بهم جليسهم

رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الصَّغِير
tahqiq

তাহকীক:

হাদীস নং: ২৩৩৩
অধ্যায়ঃ যিকির ও দু‘আ
পরিচ্ছেদঃ যিকরের মজলিসসমূহে উপস্থিত হওয়া ও আল্লাহর যিক্‌রের উদ্দেশ্যে সমবেত হওয়ার প্রতি উৎসাহ দান
২৩৩৩. হযরত আবদুল্লাহ্ ইবন আমর (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি জিজ্ঞেস করলাম, ইয়া রাসুলাল্লাহ। যিকরের মজলিসের পাওনা কি? তিনি বললেনঃ যিকরের মজলিসের পাওনা হল জান্নাত
(হাদীসটি আহমদ হাসান সনদে বর্ণনা করেছেন।)
كتاب الذّكر وَالدُّعَاء
التَّرْغِيب فِي حُضُور مجَالِس الذّكر والاجتماع على ذكر الله تَعَالَى
2333- وَعَن عبد الله بن عَمْرو رَضِي الله عَنْهُمَا قَالَ قلت يَا رَسُول الله مَا غنيمَة مجَالِس الذّكر قَالَ غنيمَة مجَالِس الذّكر الْجنَّة

رَوَاهُ أَحْمد بِإِسْنَاد حسن
tahqiq

তাহকীক:

হাদীস নং: ২৩৩৪
অধ্যায়ঃ যিকির ও দু‘আ
পরিচ্ছেদঃ যিকরের মজলিসসমূহে উপস্থিত হওয়া ও আল্লাহর যিক্‌রের উদ্দেশ্যে সমবেত হওয়ার প্রতি উৎসাহ দান
২৩৩৪. হযরত জাবির (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, একবার রাসূলুল্লাহ্ (ﷺ) আমাদের নিকট আসলেন এবং বললেন, হে লোক সকল। আল্লাহর একদল পর্যটক ফিরিশতা রয়েছেন, যারা আসমান থেকে অবতরণ করেন ও পৃথিবীর বুকে যিকরের মজলিসে দাঁড়িয়ে যান। অতএব তোমরা জান্নাতের বাগানসমূহে মনের সাধে তার ফলমূল খাও। সাহাবীগণ বললেন, জান্নাতের বাগানসমূহ কোথায়? রাসূলুল্লাহ্ বললেন, যিকরের মজলিসসমূহ তাই তোমরা সকাল ও বিকাল আল্লাহর যিকরে কাটিয়ে দাও। তোমাদের মনে তাঁর স্মরণকে সদ্য জাগ্রত রাখ। যে ব্যক্তি একথা জানতে চায় যে, আল্লাহর নিকট তার কি স্থান রয়েছে, সে যেন চিন্তা করে দেখে, তার কাছে আল্লাহর কি স্থান রয়েছে। কেননা আল্লাহ্ বান্দাকে তাঁর নিকট এতটুকু স্থানই দান করবেন, সে তার অন্তরে আল্লাহকে যতটুকু স্থান দিয়েছিল।
(হাদীসটি ইবন আবুদ-দুনিয়া, আবু ইয়ালা, বাযযার, তাবারানী, হাকিম ও বায়হাকী বর্ণনা করেছেন। হাকিম বলেন, হাদীসটির সনদ সহীহ। (সংকলক বলেনঃ) তাঁদের সবার সনদেই উফরার আযাদকৃত গোলাম উমর নামক বর্ণনাকারীটি রয়েছেন। তাঁর বিষয়ে সামনে আলোচনা আসবে। সনদের অন্যান্য বর্ণনাকারীগণ নির্ভরযোগ্য। হাদীসটি হাসান। বাকী আল্লাহই ভাল জানেন।)
كتاب الذّكر وَالدُّعَاء
التَّرْغِيب فِي حُضُور مجَالِس الذّكر والاجتماع على ذكر الله تَعَالَى
2334- وَعَن جَابر رَضِي الله عَنهُ قَالَ خرج علينا رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم فَقَالَ يَا أَيهَا النَّاس إِن لله سَرَايَا من الْمَلَائِكَة تحل وتقف على مجَالِس الذّكر فِي الأَرْض فارتعوا فِي رياض الْجنَّة قَالُوا وَأَيْنَ رياض الْجنَّة قَالَ مجَالِس الذّكر فاغدوا أَو روحوا فِي ذكر الله وذكروه أَنفسكُم من كَانَ يحب أَن يعلم مَنْزِلَته عِنْد الله فَلْينْظر كَيفَ منزلَة الله عِنْده فَإِن الله ينزل العَبْد مِنْهُ حَيْثُ أنزلهُ من نَفسه
رَوَاهُ ابْن أبي الدُّنْيَا وَأَبُو يعلى وَالْبَزَّار وَالطَّبَرَانِيّ وَالْحَاكِم وَالْبَيْهَقِيّ وَقَالَ الْحَاكِم صَحِيح الْإِسْنَاد
قَالَ المملي رَضِي الله عَنهُ فِي أسانيدهم كلهَا عمر مولى عفرَة وَيَأْتِي الْكَلَام عَلَيْهِ وَبَقِيَّة أسانيدهم ثِقَات مَشْهُورُونَ مُحْتَج بهم والْحَدِيث حسن وَالله أعلم