ফিকহুস সুনান ওয়াল আসার

فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)

৩৩. জবাইয়ের নিয়মাবলি - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

হাদীস নং: ২২৪৮
জবাইয়ের নিয়মাবলি
পরিচ্ছেদঃ জবাইয়ের সময় দয়া প্রদর্শন করা, ছুরি ধার দেওয়া, পশুকে কম কষ্টে জবাই করা
(২২৪৮) শাদ্দাদ ইবন আওস রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, আল্লাহ সকল কিছুতেই মমতা, করুণা ও সুন্দর আচরণ করার নির্দেশ দিয়েছেন । অতএব তোমরা যখন হত্যা করবে তখন সুন্দরভাবে হত্যা করবে এবং তোমরা যখন জবাই করবে তখন সুন্দরভাবে জবাই করবে । তোমরা ছুরি ধার দিয়ে নেবে এবং জবাইকৃত পশুর কষ্ট লাঘব করবে।
كتاب الذبائح
عن شداد بن أوس رضي الله عنه مرفوعا: إن الله كتب الإحسان على كل شيء فإذا قتلتم فأحسنوا القتلة وإذا ذبحتم فأحسنوا الذبح وليحد أحدكم شفرته فليرح ذبيحته.