মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

الفتح الرباني لترتيب مسند الإمام أحمد بن حنبل الشيباني

ইদ্দাত অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস ২২ টি

হাদীস নং: ২১
ইদ্দাত অধ্যায়
পরিচ্ছেদঃ পরিচ্ছেদ : দাসীর মালিক হওয়ার পর ইস্তিবরা*-এর অপরিহার্যতা প্রসঙ্গ।
*ইসতিবরা অর্থ গর্ভাশয় মুক্ত থাকা তথা গর্ভ সঞ্চার না হওয়া সম্পর্কে জ্ঞাত হওয়া। এটা জানা যায় হায়য (রজঃস্রাব) দ্বারা। মালিকানা লাভের পর তার সংগে সহবাস করার আগে তার এক হায়য অতিক্রান্ত হওয়া পর্যন্ত অপেক্ষা করা জরুরী, যাতে নিশ্চিত হয়ে যায় যে, সে গর্ভবতী নয়।
২১। আবূ সা'ঈদ খুদরী (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, নবী (ﷺ) আওতাস যুদ্ধে বন্দিদের ক্ষেত্রে নির্দেশ দিয়েছেন, কেউ গর্ভবতী নারীর সঙ্গে সহবাস করবে না; যাবত না সে সন্তান প্রসব করে এবং যে নারী গর্ভবতী না তার সঙ্গেও সহবাস করবে না; যাবত না তার হায়য আসে।
(আবু দাউদ, বায়হাকী, হাকিম। হাকিম (র) হাদীসটিকে সহীহ বলেছেন এবং যাহাবী (রা) তাকে সমর্থন করেছেন।)
كتاب العدد
باب استبراء الأمة إذا ملكت
عن أبي سعيد الخدري أن النبي صلى الله عليه وسلم قال في سبي أوطاس لا يقع على حامل حتى تضع وغير حامل حتى تحيض حيضة
tahqiq

তাহকীক:

হাদীস নং: ২২
ইদ্দাত অধ্যায়
পরিচ্ছেদঃ পরিচ্ছেদ : দাসীর মালিক হওয়ার পর ইস্তিবরা*-এর অপরিহার্যতা প্রসঙ্গ।
*ইসতিবরা অর্থ গর্ভাশয় মুক্ত থাকা তথা গর্ভ সঞ্চার না হওয়া সম্পর্কে জ্ঞাত হওয়া। এটা জানা যায় হায়য (রজঃস্রাব) দ্বারা। মালিকানা লাভের পর তার সংগে সহবাস করার আগে তার এক হায়য অতিক্রান্ত হওয়া পর্যন্ত অপেক্ষা করা জরুরী, যাতে নিশ্চিত হয়ে যায় যে, সে গর্ভবতী নয়।
২২। আবদুল্লাহ ইবন বুরায়দা (র) থেকে বর্ণিত। তিনি বলেন, আমার পিতা আমার নিকট বর্ণনা করেছেন যে, তিনি বলেন, আমি 'আলী (রা)-এর প্রতি চরম বিদ্বেষ পোষণ করতাম। এরূপ বিদ্বেষ তার সঙ্গে অন্য কেউ কখনো পোষণ করে নি। তিনি আরো বলেছেন, আমি কুরায়শের এক লোককে শুধু এ কারণে ভালবাসতাম যে, সে আলী (রা)-এর প্রতি বিদ্বেষ পোষণ করে। তিনি বলেন, সে লোককে এক যুদ্ধে পাঠানো হলে আমি তাকে শুধু এ কারণে সঙ্গ দিয়েছিলাম যে, সে 'আলী (রা)-এর প্রতি বিদ্বেষ পোষণ করে। তিনি বলেন, সে যুদ্ধে আমরা কিছু লোককে বন্দি করলাম। তিনি বলেন, এরপর সে (কুরায়শী) রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট লিখে পাঠায় যে, আমাদের নিকট হতে খুমুস (পঞ্চমাংশ) গ্রহণ করার জন্য লোক পাঠান। রাসূলুল্লাহ (ﷺ)-আলীকে আমাদের নিকট পাঠালেন। বন্দীদের মধ্যে একজন দাসী ছিল। সে ছিল সর্বশ্রেষ্ঠ বন্দী। 'আলী (রা) (বন্দীদেরকে) পাঁচ ভাগ করলেন। অতঃপর তিনি মাথা আবৃত অবস্থায় বের হলেন। আমরা বললাম, হে আবুল হাসান, এটা কী। তিনি বললেন, তোমরা কি বন্দিদের মধ্যে সেই দাসীকে দেখনি? আমি যে বণ্টন করেছি তাতে খুমুস-এর মধ্যে পড়েছে। তারপর সে নবী (ﷺ)-এর আহলে বায়ত-এর ভাগে পড়েছে। তারপর সে আলী-এর ভাগে আসে, আমি তার সঙ্গে সহবাস করেছি। বর্ণনাকারী বলেন, এরপর (কুরায়শের) সে লোক নবী (ﷺ)-এর নিকট এ বিষয়ে পত্র লিখে। আমি বললাম, আমাকে (এটা দিয়ে) এর সাক্ষ্যদাতা হিসাবে পাঠাও। তিনি বলেন, এরপর আমি রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট পত্রটি পড়ছিলাম এবং সাথে সাথে বলছিলাম, সে সত্য লিখেছে। তিনি বলেন, তখন তিনি আমার হাত এবং পত্রটি ধরে ফেলেন এবং বলেন, তুমি কি আলীর প্রতি বিদ্বেষ রাখ? আমি বললাম, হ্যাঁ। তিনি বললেন, তার প্রতি বিদ্বেষ রাখবে না। যদি তাকে ভালবাস তবে বেশি পরিমাণে ভালবাস। ঐ সত্তার শপথ, যার হাতে মুহাম্মাদের আত্মা। নিশ্চয় 'আলীর বংশ পঞ্চমাংশের সে দাসী অপেক্ষা বেশি হক রাখে। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ)-এর কথা শোনার পর আলী (রা) অপেক্ষা প্রিয় আমার নিকট অন্য কেউ থাকল না। বর্ণনাকারী আবদুল্লাহ ইবন বুরায়দা (র) বলেন, আল্লাহর শপথ। যিনি ব্যতীত কোন উপাস্য নেই। উক্ত হাদীস বর্ণনার ক্ষেত্রে আমার ও নবী (ﷺ)-এর মধ্যে আমার পিতা ব্যতীত অন্য কেউ মাধ্যম নেই।
(হাদীসটি বুখারী (র) সংক্ষেপে বর্ণনা করেছেন।)
كتاب العدد
باب استبراء الأمة إذا ملكت
عن عبد الله بن بريدة قال حدثني أبي بريدة قال أبغضت عليا بغضا لم يبغضه أحد قط، قال وأحببت رجلا من قريش لم أحبه إلا على بغضه عليا، قال فبعث ذلك الرجل على خيل فصحبته ما أصحبه إلا على بغضه عليا، قال فأصبنا سبيا قال فكتب إلى رسول الله صلى الله عليه وسلم ابعث إلينا من يخمسه، قال بعث إلينا عليا وفي السبي وصيفة هي أفضل من السبي فخمس وقسم فخرج رأسه مغطى فقلنا يا أبا الحسن ما هذا؟ قال ألم تروا هذه الوصيفة التي كانت في السبي فإني قسمت وخمست فصارت في الخمس ثم صارت في أهل بيت النبي صلى الله عليه وسلم ثم صارت في آل علي ووقعت بها، فكتب الرجل إلى نبي الله صلى الله عليه وسلم فقلت ابعثني فبعثني مصدقا قال فجعلت أقرأ الكتاب وأقول صدق، قال فامسك يدي والكتاب وقال أتبغض عليا؟ قال قلت نعم، قال فلا تبغضه، وإن كنت تحبه فازدد له حبا، فوالذي نفس محمد بيده لنصيب آل علي في الخمس أفضل من وصيفة قال فما كان أحد من الناس بعد قول رسول الله صلى الله عليه وسلم أحب إلي من علي: قال عبد الله (يعني ابن بريدة) فوالله الذي لا إله غيره ما بيني وبين النبي صلى الله عليه وسلم في هذا الحديث غير أبي بريدة
tahqiq

তাহকীক: