মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
الفتح الرباني لترتيب مسند الإمام أحمد بن حنبل الشيباني
খোরপোষ অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ২৩ টি
হাদীস নং: ৪৩
খোরপোষ অধ্যায়
পরিচ্ছেদঃ পরিচ্ছেদ : সন্তান প্রতিপালনে পিতামাতা বিতর্ক করলে লটারী দেয়া আর সন্তান বুদ্ধিসম্পন্ন হলে তাকে (পিতামাতা হতে কাউকে গ্রহণ করার) ইখতিয়ার দেয়া।
৪৩। আবদুল হামীদ ইবন জা'ফর (র) থেকে বর্ণিত। তিনি বলেন, আমাকে আমার পিতা, আমার দাদা রাফি' ইবন সিনান (রা) সূত্রে সংবাদ দিয়েছেন যে, তিনি ইসলাম গ্রহণ করেন; কিন্তু তার স্ত্রী ইসলাম গ্রহণ করতে অস্বীকার করে। এরপর তার স্ত্রী নবী (ﷺ)-এর নিকট এসে বলল, সে আমার কন্যা সন্তান, সে দুধপানের বয়স অতিক্রম করেছে অথবা বলল, দুধপানের বয়স অতিক্রম করার কাছাকাছি পৌছে গেছে। অপরদিকে রাফি' (রা) বললেন, সে আমার কন্যা সন্তান। তখন নবী (ﷺ)তাকে বললেন, তুমি এক কোণে বস। আর স্ত্রীকে বললেন, তুমি অন্য কোণে বস। এরপর তিনি শিশুটিকে তাদের মাঝখানে বসিয়ে বললেন, তোমরা উভয়ে তাকে ডাক। তখন সে সন্তান তার মায়ের দিকে আকৃষ্ট হয়ে পড়ে। সে সময় নবী (ﷺ) বললেন, হে আল্লাহ! তুমি একে (সন্তানকে) হিদায়াত দাও। এরপর সে তার পিতার দিকে ঝুকে যায়।
(নাসাঈ, ইবন মাজাহ, দারাকুতনী, বায়হাকী, হাকিম। হাকিম (র) ও অন্যান্যরা হাদীসটিকে সহীহ বলেছেন আর যাহাবী (র) তাকে সমর্থন করেছেন।)
(নাসাঈ, ইবন মাজাহ, দারাকুতনী, বায়হাকী, হাকিম। হাকিম (র) ও অন্যান্যরা হাদীসটিকে সহীহ বলেছেন আর যাহাবী (র) তাকে সমর্থন করেছেন।)
كتاب النفقات
باب الاستهام على الطفل وتخييره إذا كان مميزا عند تنازع أبويه على حضانته
عن عبد الحميد بن جعفرأخبرني أبي عن جدي رافع بن سنان أنه أسلم وأبت امرأته أن تسلم فأتت النبي صلى الله عليه وسلم فقالت ابنتي وهي فطيم أو شبهه وقال رافع ابنتي، فقال له النبي صلى الله عليه وسلم اقعد ناحية، وقال لها اقعدي ناحية فأقعد الصبية بينهما ثم قال ادعواها فمالت إلى أمها، فقال النبي صلى الله عليه وسلم اللهم اهدها فمالت إلى أبيها فأخذها
তাহকীক:
হাদীস নং: ৪৪
খোরপোষ অধ্যায়
পরিচ্ছেদঃ পরিচ্ছেদ : মায়ের পর সন্তান প্রতিপালনের অধিক হকদার কে?
৪৪। 'আলী (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, একদা আমরা মক্কা হতে বের হলাম। এমন সময় হামযার কন্যা ফাতিমা আমাদেরকে পিছন থেকে হে চাচা! হে চাচা! বলে ডাকতে লাগল। 'আলী (রা) বলেন, এরপর আমি তার হাত ধরে ফাতিমা (রা)-এর নিকট সোপর্দ করলাম। আমি বললাম, তুমি তোমার চাচাত বোনকে গ্রহণ কর। তিনি বলেন, এরপর আমরা মদীনা পৌছলে আমি, জা'ফর এবং যায়দ ইবন হারিসা তাকে নিয়ে বিরোধে লিপ্ত হলাম। জা'ফর বলল, সে আমার চাচাতো বোন আর তার খালা (আসমা বিনত উমায়স) আমার স্ত্রী। যায়দ বলল, সে আমার ভাতিজী। আর আমি বললাম, আমি তাকে নিয়ে গেছি, সে আমার চাচার মেয়ে। তখন রাসূলুল্লাহ (ﷺ) বললেন, হে জা'ফর! তুমি তো আমার গঠন-প্রকৃতি এবং চাচার আচরণে সাদৃশ্য রাখ। হে আলী! তুমি আমার সংগে আর আমি তোমার সংগে। আর হে যায়দ! তুমি তো আমাদের ভাই এবং আযাদকৃত দাস। বালিকাটি তার খালার নিকট থাকবে। খালা মায়ের মত। আলী (রা) বলেন, আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ (ﷺ)! আপনি কি তাকে বিয়ে করবেন না? তিনি বললেন, সে আমার দুধ ভাইয়ের কন্যা।
(আবূ দাউদ, বায়হাকী, হাকিম। হাকিম (র) বলেন, হাদীসটির সনদ সহীহ।)
(আবূ দাউদ, বায়হাকী, হাকিম। হাকিম (র) বলেন, হাদীসটির সনদ সহীহ।)
كتاب النفقات
باب من أحق بحضانة الطفل بعد الأم
عن علي رضي الله عنه قال خرجنا من مكة فتبعتنا ابنة حمزة تنادي يا عم ويا عم، قال فتناولتها بيدها فدفعتها إلى فاطمة، فقلت دونك ابنة عمك، قال فلما قدمنا المدينة اختصمنا فيها أنا وجعفر وزيد بن حارثة، فقال جعفر ابنة عمي وخالتها عندي (يعني أسماء بنت عميس) وقال زيد ابنة أخي، وقلت أنا أخذتها وهي ابنة عمي، فقال رسول الله صلى الله عليه وسلم، أما أنت يا جعفر فأشبهت خلقي وخلقي، وأما أنت يا علي فمني وأنا منك، وأما أنت يا زيد فأمونا ومولانا، والجارية عند خالتها والخالة والدة، قلت يا رسول الله ألا تزوجها، قال إنها ابنة أخي من الرضاعة
তাহকীক:
হাদীস নং: ৪৫
খোরপোষ অধ্যায়
পরিচ্ছেদঃ পরিচ্ছেদ : মায়ের পর সন্তান প্রতিপালনের অধিক হকদার কে?
৪৫। ইবন আব্বাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, যখন রাসূলুল্লাহ (ﷺ) মক্কা হতে বের হন তখন 'আলী (রা) হামযা (রা)-এর কন্যাকে সংগে নিয়ে গেল। এরপর তার ব্যাপারে 'আলী (রা), জা'ফর (রা) ও যায়দ ইবন হারিসা (রা) নবী (ﷺ)-এর নিকট মুকাদ্দমা পেশ করেন। আলী (রা) বললেন, সে আমার চাচার কন্যা, আর আমি তাকে মক্কা হতে নিয়ে এসেছি। (সুতরাং আমিই তার বেশি হকদার।) জা'ফর (রা) বললেন, সে আমার চাচার কন্যা এবং তার খালা আমার স্ত্রী। যায়দ ইবন হারিসা (রা) বললেন, সে আমার ভাইয়ের কন্যা। (বর্ণনাকারী বলেন,) যায়দ (রা) হামযা (রা)-এর সঙ্গে ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ ছিল। রাসূলুল্লাহ (ﷺ) তাদের উভয়ের মধ্যে ভ্রাতৃত্বের সম্পর্ক সৃষ্টি করে দেন। রাসূলুল্লাহ (ﷺ) যায়দ (রা)-কে বললেন, তুমি আমার দাস এবং তার দাস। আর তিনি আলীকে বললেন, তুমি আমার ভাই এবং আমার সঙ্গী। আর জা'ফর (রা)-কে বললেন, তুমি তো দৈহিক গঠন ও চারিত্রিক দিক দিয়ে আমার মতই। সে (হামযা (রা)-এর কন্যা) তার খালার নিকট থাকবে।
(হাদীসটি হায়ছামী (র) বর্ণনা করে বলেছেন, এটা আহমদ ও আবু ইয়া'লা বর্ণনা করেছেন। হাদীসটির সনদে বর্ণনাকারী হাজ্জাজ ইবন আরতাত মুদাল্লিস।)
(হাদীসটি হায়ছামী (র) বর্ণনা করে বলেছেন, এটা আহমদ ও আবু ইয়া'লা বর্ণনা করেছেন। হাদীসটির সনদে বর্ণনাকারী হাজ্জাজ ইবন আরতাত মুদাল্লিস।)
كتاب النفقات
باب من أحق بحضانة الطفل بعد الأم
عن ابن عباس قال لما خرج رسول الله صلى الله عليه وسلم من مكة خرج علي بابنة حمزة فاختصم فيها علي وجعفر وزيد إلى النبي صلى الله عليه وسلم، فقال علي ابنة عمي وأنا أخرجتها، وقال جعفر ابنة عمي وخالتها عندي، وقال زيد ابنة أخي، وكان زيد مؤاخيا لحمزة، آخى بينهما رسول الله صلى الله عليه وسلم، فقال رسول الله صلى الله عليه وسلم لزيد أنت مولاي ومولاها وقال لعلي أنت أخي وصاحبي، وقال لجعفر أشبهت خلقي وخلقي هي إلى خالتها.
তাহকীক: