মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

الفتح الرباني لترتيب مسند الإمام أحمد بن حنبل الشيباني

মধ্যম পন্থা অবলম্বন করা অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস ৩০ টি

হাদীস নং: ২১
মধ্যম পন্থা অবলম্বন করা অধ্যায়
পরিচ্ছেদঃ পরিচ্ছেদ: আমলের ক্ষেত্রে মধ্যমপন্থা অবলম্বন
২১. আবদুল্লাহ ইবনে মাস'উদ (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (ﷺ) বলেন, সাবধান, অতিশয় উক্তিকারীদের জন্য ধ্বংস। এ কথাটি তিনি তিনবার বলেন।
كتاب الاقتصاد
باب الاقتصاد في الأعمال
عن عبدالله بن مسعود عن النبي صلى الله عليه وعلى آله وصحبه وسلم قال ألا هلك المتنطعون (6) ثلاث مرار
হাদীস নং: ২২
মধ্যম পন্থা অবলম্বন করা অধ্যায়
পরিচ্ছেদঃ পরিচ্ছেদ: আমলের ক্ষেত্রে মধ্যমপন্থা অবলম্বন
২২. আনাস (রা) থেকে বর্ণিত। একদা নবী করিম (সা)-এর সাহাবীদের মধ্যে কেউ বলেন, আমি বিবাহ করব না। কেউ বলেন, আমি রাতে নামায পড়ব, নিদ্রা যাবো না এবং কেউ বলেন, আমি রোযা রাখব বিরতি দিব না। এ সংবাদ রাসূলুল্লাহ (ﷺ) এর নিকট পৌঁছলে তিনি বলেন, লোকদের কি হলো যে, তারা এরূপ এরূপ বলছে? অথচ আমি রোযা রাখি এবং বিরতি দেই। নামায পড়ি, আবার নিদ্রা যাই এবং নারীদের বিবাহ করি। অতএব যে ব্যক্তি আমার সুন্নাত থেকে মুখ ফিরিয়ে নেয়, সে আমার উম্মতের মধ্যে গণ্য নয়।
তাঁর দ্বিতীয় বর্ণনায় আছে, একদা কতিপয় সাহাবী নবী করিম (ﷺ) এর সহধর্মিনীদের নিকট তাঁর গোপন ইবাদত সম্পর্কে জিজ্ঞেস করলো।... রাসূলুল্লাহ (ﷺ) আল্লাহর প্রশংসা ও গুণগান করে বলেন, লোকদের কি হলো যে, তারা আমার ইবাদত সম্পর্কে প্রশ্ন করছে। এরপর তিনি হাদীসটি উল্লেখ করেন।
كتاب الاقتصاد
باب الاقتصاد في الأعمال
عن أنس أن نفرا من أصحاب رسول الله صلى الله عليه وسلم قال بعضهم لا اتزوج وقال بعضهم أصلى ولا أنام وقال بعضهم أصوم ولا أفطر فبلغ ذلك النبي صلى الله عليه وسلم فقال ما بال أقوام قالوا كذا وكذا لكني أصوم وأفطر وأصلي وأنام وأتزوج من النساء فمن رغب عن سنتي فليس مني (وعنه من طريق ثان) (2) أن ناسا سألوا أزواج النبي صلى الله عليه وسلم عن عبادته في السر قال فحمد الله وأثنى عليه ثم قال ما بال أقوام يسألون عما أصنع فذكر الحديث
হাদীস নং: ২৩
মধ্যম পন্থা অবলম্বন করা অধ্যায়
পরিচ্ছেদঃ পরিচ্ছেদ: দ্বীনের মধ্যে কঠোরতা না করা
২৩. ইবনে 'উমর (রা) থেকে বর্ণিত। তিনি বলেন রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, আল্লাহর দ্বীনের মধ্যে যেসব ইবাদতে অবকাশ রয়েছে, সে মত কাজ করা তিনি পছন্দ করেন, যেমনিভাবে গুনাহের ক্ষেত্রে তিনি অপছন্দ করেন।
كتاب الاقتصاد
باب في استحباب الأخذ بالرخصة وعدم التشديد في الدين
عن ابن عمر قال قال رسول الله صلى الله عليه وسلم ان الله يحب أن تؤتي رخصة كما يكره أن تؤتي معصيته
tahqiq

তাহকীক:

হাদীস নং: ২৪
মধ্যম পন্থা অবলম্বন করা অধ্যায়
পরিচ্ছেদঃ পরিচ্ছেদ: দ্বীনের মধ্যে কঠোরতা না করা
২৪. 'উকবা ইবন 'আমির জুহানী (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ (ﷺ) বলেছেন, যে ব্যক্তি রুখসত বা অবকাশের সুযোগ গ্রহণ করে না, সে আরাফাতের পাহাড়ের সমতুল্য গুনাহ করে থাকে।
كتاب الاقتصاد
باب في استحباب الأخذ بالرخصة وعدم التشديد في الدين
عن عقبة بن عامر الجهنى قال قال رسول الله صلى الله عليه وسلم من لم يقبل رخصة الله عز وجل كان عليه من الذنوب مثل جبال عرفة
tahqiq

তাহকীক:

হাদীস নং: ২৫
মধ্যম পন্থা অবলম্বন করা অধ্যায়
পরিচ্ছেদঃ পরিচ্ছেদ: দ্বীনের মধ্যে কঠোরতা না করা
২৫. আইশা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, একদা রাসূলুল্লাহ (ﷺ) লোকদেরকে একটি কাজের ব্যাপারে রুখসত দেন। তখন কতক লোক তা থেকে বিরত রইলো। যখন নবী করিম (ﷺ) এর নিকট এ খবর পৌঁছলো, তখন তিনি রাগ করলেন, এমনকি রাগের চিহ্ন তাঁর চেহারায় ফুটে উঠলো, এরপর তিনি বলেন, লোকদের কি হয়েছে? তাদেরকে যে কাজের অনুমতি দেওয়া হয়নি, তারা সে কাজ করতে আগ্রহী হয়ে থাকে। আল্লাহর শপথ! নিশ্চয়ই আমি তাদের থেকে আল্লাহ সম্বন্ধে অধিক অবগত এবং খোদাভীরুতায় তাদের থেকে কঠোর।
كتاب الاقتصاد
باب في استحباب الأخذ بالرخصة وعدم التشديد في الدين
عن عائشة رضي الله عنها قالت رخص رسول الله صلى الله عليه وسلم في أمر فتنزه عنه ناس من الناس فبلغ ذلك النبي صلى الله عليه وسلم فغضب حتى بان الغضب في وجهه (7) ثم قال ما بال قوم يرغبون عما رخص لي فيه (8) فوالله لأنا أعلمهم بالله عز وجل واشدهم له خشية
tahqiq

তাহকীক:

হাদীস নং: ২৬
মধ্যম পন্থা অবলম্বন করা অধ্যায়
পরিচ্ছেদঃ অনুচ্ছেদ: ওয়াজ বা নসিহতের ক্ষেত্রে মধ্যম পন্থা অবলম্বন করা
২৬. আবু ওয়ায়েল (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, ইবনে মাসউদ (রা) প্রত্যেক বৃহস্পতিবার অথবা প্রত্যেক সোমবার আমাদের উদ্দেশ্যে ওয়াজ ও নসিহত করতেন। আমরা বললাম অথবা বলা হলো, হে 'আবদুর রহমান। আমরা তোমার নসিহত করাকে ভালবাসি। আমরা আকাঙ্ক্ষা করি যে, তুমি প্রত্যেক দিন আমাদের ওয়াজ ও নসিহত করবে। তখন আবদুল্লাহ (রা) বললেন, দেখ, প্রত্যেক দিন ওয়াজ করার পথে আমার জন্য এটাই একমাত্র প্রতিবন্ধকতা যে, পাছে তোমরা বিরক্ত হয়ে না যাও। সেটা আমি পছন্দ করি না। আমি তোমাদের উপদেশ দেওয়ার ক্ষেত্রে সে নীতিই অনুসরণ করে থাকি যে নীতি রাসূলুল্লাহ (ﷺ) আমাদের বেলায় প্রয়োগ করেন।
كتاب الاقتصاد
باب الاقتصاد في الموعظة
عن أبي وائل قال كان عبد الله (10) يذكر كل خميس أو اثنين الأيام قال فقلنا أو فقيل يا أبا عبد الرحمن إنا لنحب حديثك ونشتهيه ووددنا أنك تذكرنا كل يوم فقال عبد الله أن لا يمنعني من ذلك إلا أني اكره أن أملكم (1) واني لأتخولكم (2) بالموعظة كما كان رسول الله صلى الله عليه وسلم يتخولنا
হাদীস নং: ২৭
মধ্যম পন্থা অবলম্বন করা অধ্যায়
পরিচ্ছেদঃ অনুচ্ছেদ: ওয়াজ বা নসিহতের ক্ষেত্রে মধ্যম পন্থা অবলম্বন করা
২৭. শাকীক (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, একদা আমরা মসজিদে 'আবদুল্লাহ ইবনে মাসউদের আগমনের অপেক্ষায় ছিলাম। সে সময় ইয়াযীদ ইবনে মুয়াবীয়া (রা) অর্থাৎ নাখয়ী এসে বললেন, আমি গিয়ে তাকে দেখে আসি, যদি সে ঘরে থাকে, তাহলে আমি তাকে বের করে তোমার কাছে নিয়ে আসব। এরপর তিনি অর্থাৎ 'আবদুল্লাহ ইবনে মাসউদ (রা) আসলেন এবং আমাদের সামনে দাঁড়িয়ে বললেন, তোমাদের অবস্থান সম্পর্কে আমাকে জানানো হয়েছে। কিন্তু তোমরা যাতে বিরক্ত হয়ে না যাও, সেজন্য আমি তোমাদের কাছে আসা পছন্দ করিনি। আর রাসূলুল্লাহ (ﷺ) উপদেশ দেওয়ার ক্ষেত্রে লক্ষ্য রাখতেন, যাতে আমরা বিরক্ত হয়ে না যাই।
كتاب الاقتصاد
باب الاقتصاد في الموعظة
عن شقيق قال كنا ننتظر عبدالله بن مسعود في المسجد يخرج علينا فجاء يزيد بن معاوية يعني النخمى قال فقال الا اذهب فانظر فإن كان في الدار لعلي أن اخرجه اليكم فجاءنا فقام علينا فقال أنه ليذكر لي مكانكم فما آتيكم كراهية أن أملكم لقد كان رسول الله صلى الله عليه وسلم يتخولنا بالموعظة كراهية السآمة علينا
tahqiq

তাহকীক:

হাদীস নং: ২৮
মধ্যম পন্থা অবলম্বন করা অধ্যায়
পরিচ্ছেদঃ অনুচ্ছেদ: ওয়াজ বা নসিহতের ক্ষেত্রে মধ্যম পন্থা অবলম্বন করা
২৮. 'আবদুল্লাহ (রা) থেকে বর্ণিত। আমি কাওয়ারীরী থেকে শুনেছি।(অর্থাৎ উবায়দুল্লাহ বিন উমর কাওয়ারীর) তিনি বলেন, আমাকে নসিহত করার নির্দেশ দেয়া হয়েছিল। তখন তিনি হাদীস বর্ণনা করেন। এরপর যখন তাকে অতিরিক্ত বর্ণনা করার ব্যাপারে প্রশ্ন করা হয়েছিল, তখন তিনি বলেন, এ ছাড়া আমার আর কিছু জানা নেই। তিনি বিরক্ত হওয়ার ভয়ে এর অতিরিক্ত বর্ণনা করেননি।
كتاب الاقتصاد
باب الاقتصاد في الموعظة
قال عبد الله سمعت القواريرى (يعني عبيد الله بن عمر القواريرى) يقول كنت أمر بناصح (يعني ابن العلاء أبو العلاء) فيحدثني فإذا سألته الزيادة قال ليس عندي غير ذا وكان ضريرا
tahqiq

তাহকীক:

হাদীস নং: ২৯
মধ্যম পন্থা অবলম্বন করা অধ্যায়
পরিচ্ছেদঃ অনুচ্ছেদ: জীবন যাপনের ক্ষেত্রে মধ্যমপন্থা অবলম্বন করা
২৯. 'আবদুল্লাহ ইবনে মাসউদ (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যে ব্যক্তি ব্যয়ের ক্ষেত্রে মধ্যমপন্থা অবলম্বন করবে, সে কখনও গরীব হবে না।
كتاب الاقتصاد
باب الاقتصاد في المعيشة
عن عبدالله بن مسعود رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما عال (8) من اقتصد
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৩০
মধ্যম পন্থা অবলম্বন করা অধ্যায়
পরিচ্ছেদঃ অনুচ্ছেদ: জীবন যাপনের ক্ষেত্রে মধ্যমপন্থা অবলম্বন করা
৩০. আবু দারদা (রা) নবী করিম (ﷺ) থেকে বর্ণনা করেন, তিনি বলেন, যে উত্তমভাবে দান করে সে জীবিকা অর্জনে হালাল পন্থা অবলম্বন করে।
كتاب الاقتصاد
باب الاقتصاد في المعيشة
عن أبي الدرداء عن النبي صلى الله عليه وسلم أنه قال من فقه الرجل (10) رفقه في معيشه
tahqiq

তাহকীক: