আল মুসনাদুস সহীহ- ইমাম মুসলিম রহঃ

৪৩- শব্দ নির্বাচন ও ব্যবহারে শিষ্টাচার

হাদীস নং: ৫৬৭৬
আন্তর্জাতিক নং: ২২৪৭-৫
- শব্দ নির্বাচন ও ব্যবহারে শিষ্টাচার
২. العنب (আঙ্গুর) কে الكرم নামকরণ মাকরূহ
৫৬৭৬। ইবনে রাফি (রাহঃ) ......... হাম্মাম ইবনে মুনাব্বিহ (রাহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, এ হল সে সব হাদীস যা আবু হুরায়রা (রাযিঃ) রাসূলুল্লাহ (ﷺ) থেকে আমাদের কাছে রিওয়ায়াত করেছেন। এ কথা বলে তিনি কয়েকটি হাদীস উল্লেখ করে। সে সবের একটি হল রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ তোমাদের কেউ আংগুরকে (العنب না বলে) কখনো الكَرم বলবে না। ’আল কারম’ তো মুসলিম ব্যক্তি।
كتاب الألفاظ من الأدب وغيرها
باب كَرَاهَةِ تَسْمِيَةِ الْعِنَبِ كَرْمًا
وَحَدَّثَنَا ابْنُ رَافِعٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنْ هَمَّامِ بْنِ مُنَبِّهٍ، قَالَ هَذَا مَا حَدَّثَنَا أَبُو هُرَيْرَةَ، عَنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم . فَذَكَرَ أَحَادِيثَ مِنْهَا وَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " لاَ يَقُولَنَّ أَحَدُكُمْ لِلْعِنَبِ الْكَرْمَ . إِنَّمَا الْكَرْمُ الرَّجُلُ الْمُسْلِمُ " .
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)