আল মুসনাদুস সহীহ- ইমাম মুসলিম রহঃ

৪৩- শব্দ নির্বাচন ও ব্যবহারে শিষ্টাচার

হাদীস নং: ৫৬৭৭
আন্তর্জাতিক নং: ২২৪৮-২
- শব্দ নির্বাচন ও ব্যবহারে শিষ্টাচার
২. العنب (আঙ্গুর) কে الكرم নামকরণ মাকরূহ
৫৬৭৭। আলী ইবনে খাশরাম (রাহঃ) ......... আলকামা ইবনে ওয়াইল (রাহঃ) তার পিতা সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত। তিনি বলেন, তোমরা (আংগুরকে)- আল-কারম, বল না, বরংالْحَبَلَة (আল-হাবলাহ) বল।

অপর সনদে যুহাইর (রাহঃ) ......... সিমাক (রাহঃ) থেকে তিনি বলেন যে, আলকামা ইবনে ওয়াইল (রাহঃ) কে তাঁর পিতা সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণনা করতে শুনেছি। তিনি বলেছেন, তোমরা (আংগুরকে) আল-কারম- বল না। তবে বল আল-হাবালাহ (الْحَبَلَة) ও আল-ইনাব (الْعِنَب)। [১]


[১] الْحَبَلَة (আল-হাবালাহ্) আংগুরের একটি প্রচলিত নাম। যার অর্থ-আংগুর গাছ বা তার শাখা-প্রশাখা।
كتاب الألفاظ من الأدب وغيرها
باب كَرَاهَةِ تَسْمِيَةِ الْعِنَبِ كَرْمًا
حَدَّثَنَا عَلِيُّ بْنُ خَشْرَمٍ، أَخْبَرَنَا عِيسَى، - يَعْنِي ابْنَ يُونُسَ - عَنْ شُعْبَةَ، عَنْ سِمَاكِ، بْنِ حَرْبٍ عَنْ عَلْقَمَةَ بْنِ وَائِلٍ، عَنْ أَبِيهِ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " لاَ تَقُولُوا الْكَرْمُ . وَلَكِنْ قُولُوا الْحَبَلَةُ " . يَعْنِي الْعِنَبَ .
وَحَدَّثَنِيهِ زُهَيْرُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا عُثْمَانُ بْنُ عُمَرَ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ سِمَاكٍ، قَالَ سَمِعْتُ عَلْقَمَةَ بْنَ وَائِلٍ، عَنْ أَبِيهِ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ " لاَ تَقُولُوا الْكَرْمُ . وَلَكِنْ قُولُوا الْعِنَبُ وَالْحَبَلَةُ " .
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)