আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৪. অধ্যায়ঃ পবিত্রতা

হাদীস নং: ২৪৬
অধ্যায়ঃ পবিত্রতা
অধ্যায়: তাহারাত।
মানুষের চলার পথে ছায়াযুক্ত স্থানে ও বসার স্থানে মলত্যাগের প্রতি ভীতি প্রদর্শন এবং কিবলা সামনে কিংবা পিছনে হলে চেহারা ঘুরিয়ে বসার প্রতি অনুপ্রেরণা
২৪৬. মুহাম্মদ ইব্‌ন সীরীন (র) থেকে বর্ণিত। তিনি বলেন, এক ব্যক্তি হযরত আবু হুরায়রা (রা)-কে বলল, আপনি তো সব ব্যাপারেই আমাদেরকে ধর্মীয় অনুশাসন অবহিত করেছেন। শৌচকর্ম সম্পর্কেও যদি আপনি কিছু বলতেন। তিনি বললেন, আমি রাসূলুল্লাহ (সা)-কে বলতে শুনেছিঃ যে ব্যক্তি মুসলমানদের চলার পথে শৌচকার্য করে, তার উপর আল্লাহ্, ফিরিশতাকুল ও সকল মানুষের অভিসম্পাত।
(ইমাম তাবারানী তাঁর 'আওসাত' গ্রন্থে ও বায়হাকী প্রমুখ হাদীসটি রিওয়ায়াত করেছেন। এর সনদে মুহাম্মদ ইব্ন আমর আনসারী ব্যতীত অন্যান্য রাবীগণ বিশ্বস্ত।)
كتاب الطَّهَارَة
كتاب الطَّهَارَة
التَّرْهِيب من التخلي على طرق النَّاس أَو ظلهم أَو مواردهم وَالتَّرْغِيب فِي الانحراف عَن اسْتِقْبَال الْقبْلَة واستدبارها
246 - وَعَن مُحَمَّد بن سِيرِين رَضِي الله عَنهُ قَالَ قَالَ رجل لابي هُرَيْرَة أفتيتنا فِي كل شَيْء يُوشك أَن تفتينا فِي الخراء فَقَالَ سَمِعت رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَقُول من سل سخيمته على طَرِيق من طرق الْمُسلمين فَعَلَيهِ لعنة الله وَالْمَلَائِكَة وَالنَّاس أَجْمَعِينَ
رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْأَوْسَط وَالْبَيْهَقِيّ وَغَيرهمَا وَرُوَاته ثِقَات إِلَّا مُحَمَّد بن عَمْرو الْأنْصَارِيّ

হাদীসের তাখরীজ (সূত্র):

قَوْله يُوشك بِكَسْر الشين الْمُعْجَمَة وَفتحهَا لغية
مَعْنَاهُ يكَاد ويسرع والخراء والسخيمة الْغَائِط
tahqiqতাহকীক:তাহকীক চলমান