আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
৪. অধ্যায়ঃ পবিত্রতা
হাদীস নং: ২৪৭
অধ্যায়ঃ পবিত্রতা
অধ্যায়: তাহারাত।
মানুষের চলার পথে ছায়াযুক্ত স্থানে ও বসার স্থানে মলত্যাগের প্রতি ভীতি প্রদর্শন এবং কিবলা সামনে কিংবা পিছনে হলে চেহারা ঘুরিয়ে বসার প্রতি অনুপ্রেরণা
মানুষের চলার পথে ছায়াযুক্ত স্থানে ও বসার স্থানে মলত্যাগের প্রতি ভীতি প্রদর্শন এবং কিবলা সামনে কিংবা পিছনে হলে চেহারা ঘুরিয়ে বসার প্রতি অনুপ্রেরণা
২৪৭. হযরত জাবির ইব্ন আবদুল্লাহ (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (সা) বলেছেন: তোমরা মানুষের চলার পথের মধ্যভাগে রাতের বেলা নিদ্রা যাওয়া থেকে এবং সেখানে সালাত আদায় থেকে বিরত থাক। কেননা তা সরীসৃপ ও পোকা-মাকড়ের আশ্রয়স্থল এবং তোমরা রাস্তায় মলত্যাগ থেকে বিরত থাক। কেননা তা অভিশাপের কাজ।
(ইমাম ইব্ন মাজাহ হাদীসটি রিওয়ায়াত করেছেন। এর সনদে বর্ণিত রাবীগণ বিশ্বস্ত।)
(ইমাম ইব্ন মাজাহ হাদীসটি রিওয়ায়াত করেছেন। এর সনদে বর্ণিত রাবীগণ বিশ্বস্ত।)
كتاب الطَّهَارَة
كتاب الطَّهَارَة
التَّرْهِيب من التخلي على طرق النَّاس أَو ظلهم أَو مواردهم وَالتَّرْغِيب فِي الانحراف عَن اسْتِقْبَال الْقبْلَة واستدبارها
التَّرْهِيب من التخلي على طرق النَّاس أَو ظلهم أَو مواردهم وَالتَّرْغِيب فِي الانحراف عَن اسْتِقْبَال الْقبْلَة واستدبارها
247 - وَعَن جَابر بن عبد الله رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم إيَّاكُمْ والتعريس على جواد الطَّرِيق وَالصَّلَاة عَلَيْهَا فَإِنَّهَا مأوى الْحَيَّات وَالسِّبَاع وَقَضَاء الْحَاجة عَلَيْهَا فَإِنَّهَا الْملَاعن
رَوَاهُ ابْن مَاجَه وَرُوَاته ثِقَات
رَوَاهُ ابْن مَاجَه وَرُوَاته ثِقَات