আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৪. অধ্যায়ঃ পবিত্রতা

হাদীস নং: ২৫৬
অধ্যায়ঃ পবিত্রতা
মলমূত্র ত্যাগকালে কথাবার্তা বলার প্রতি ভীতি প্রদর্শন
২৫৬. হযরত আবু সাঈদ খুদরী (রা) থেকে বর্ণিত, নবী (সা) বলেছেন: দুই ব্যক্তি যেন ইস্তেঞ্জারত অবস্থায় পরস্পরে কথা না বলে এবং এমনভাবে না বসে যাতে একে অপরের লজ্জাস্থান দেখতে পায়। কেননা এতে আল্লাহ তা'আলা ভীষণভাবে ক্ষুব্ধ হন।
(ইমাম আবু দাউদ এবং ইবন মাজাহ নিজ শব্দযোগে ও ইবন খুযায়মা তাঁর সহীহ গ্রন্থে হাদীসটি বর্ণনা করেন। তাঁর বর্ণনা আবু দাউদের মতই। আবু দাউদে বর্ণিত আছে যে, "আমি রাসূলুল্লাহ (সা) কে বলতে শুনেছি। দুই ব্যক্তি বিবস্ত্র অবস্থায় বাক্যালাপরত থেকে যেন মলত্যাগ না করে। কেননা এতে আল্লাহ্ তা'আলা অসন্তুষ্ট হন।"
প্রত্যেকে হিলাল ইব্‌ন আইয়্যায অথবা আইয়্যায ইবন হিলাল থেকে আবু সাঈদ সূত্রে হাদীসটি থেকে বর্ণনা করেন। আর আইয়ায এমনি একজন রাবী যাঁর বরাতে সুনান এবং সংকলকগণ হাদীসটি রিওয়ায়াত করে থাকেন। আমি তার সমালোচনা কিংবা বিশ্বস্ততা কোনটার বিষয়েই জ্ঞাত নই। তিনি সে সব বর্ণনাকারীর
একজন, যাদের অবস্থা জানা যায়নি।)
كتاب الطَّهَارَة
التَّرْهِيب من الْكَلَام على الْخَلَاء
256 - عَن أبي سعيد الْخُدْرِيّ رَضِي الله عَنهُ أَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ لَا يَتَنَاجَى اثْنَان على غائطهما ينظر كل وَاحِد مِنْهُمَا إِلَى عَورَة صَاحبه فَإِن الله يمقت على ذَلِك
رَوَاهُ أَبُو دَاوُد وَابْن مَاجَه وَاللَّفْظ لَهُ وَابْن خُزَيْمَة فِي صَحِيحه وَلَفظه كَلَفْظِ أبي دَاوُد قَالَ سَمِعت
رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَقُول لَا يخرج الرّجلَانِ يضربان الْغَائِط كاشفين عَن عوراتهما يتحدثان فَإِن الله عز وَجل يمقت على ذَلِك
رَوَوْهُ كلهم من رِوَايَة هِلَال بن عِيَاض أَو عِيَاض بن هِلَال عَن أبي سعيد وعياض هَذَا روى لَهُ أَصْحَاب السّنَن وَلَا أعرفهُ بِجرح وَلَا عَدَالَة وَهُوَ فِي عداد المجهولين

হাদীসের তাখরীজ (সূত্র):

قَوْله يضربان الْغَائِط قَالَ أَبُو عَمْرو صَاحب ثَعْلَب يُقَال ضربت الأَرْض إِذا أتيت الْخَلَاء وَضربت فِي الأَرْض إِذا سَافَرت
tahqiqতাহকীক:তাহকীক চলমান