আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৪. অধ্যায়ঃ পবিত্রতা

হাদীস নং: ২৫৭
অধ্যায়ঃ পবিত্রতা
মলমূত্র ত্যাগকালে কথাবার্তা বলার প্রতি ভীতি প্রদর্শন
২৫৭. হযরত আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (সা) বলেছেন: দুই ব্যক্তি যেন এমনভাবে পায়খানা থেকে বের হয়ে না আসে যে, তারা বসে লজ্জাস্থান অবারিত রেখে কথাবার্তা বলেছে। এতে আল্লাহ্ তা'আলা অসন্তুষ্ট হন।
(ইমাম তাবারানী তাঁর 'আওসাত' গ্রন্থে সাধারণ সনদে হাদীসটি বর্ণনা করেন।)
كتاب الطَّهَارَة
التَّرْهِيب من إِصَابَة الْبَوْل الثَّوْب وَغَيره وَعدم الِاسْتِبْرَاء مِنْهُ
257 - وَعَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم لَا يخرج اثْنَان من الْغَائِط فيجلسان يتحدثان كاشفين عَن عوراتهما فَإِن الله عز وَجل يمقت على ذَلِك
رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْأَوْسَط بِإِسْنَاد لين
tahqiqতাহকীক:তাহকীক চলমান