আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৪. অধ্যায়ঃ পবিত্রতা

হাদীস নং: ২৬৯
অধ্যায়ঃ পবিত্রতা
বিবস্ত্র অবস্থায় পুরুষের এবং বস্ত্র পরিহিত অবস্থায় নারীর হাম্মামখানায় প্রবেশের প্রতি ভীতি প্রদর্শন, তবে যারা ঋতুমতী ও রোগী, তারা নয় এবং এ থেকে নিষেধের বর্ণনা
২৬৯. হযরত জাবির (রা) সূত্রে নবী (সা) থেকে বর্ণিত। তিনি বলেছেনঃ যে ব্যক্তি আল্লাহ্ ও আখিরাতে বিশ্বাস
রাখে, সে যেন বিবস্ত্র অবস্থায় হাম্মামখানায় প্রবেশ না করে। আর যে ব্যক্তি আল্লাহ্ ও আখিরাতে বিশ্বাসী, সে যেন তার প্রতিবেশীর স্ত্রীর হাম্মামখানায় প্রবেশ না করে।
(নাসাঈ ও তিরমিযী হাদীসটি বর্ণনা করেছেন। তিরমিযী বলেন, হাদীসটি হাসান। ইমাম হাকিম (র) হাদীসটি বর্ণনা করেছেন। তিনি বলেনঃ এই হাদীসটি মুসলিমের শর্তানুযায়ী সহীহ্।)
كتاب الطَّهَارَة
التَّرْهِيب من دُخُول الرِّجَال الْحمام بِغَيْر أزر وَمن دُخُول النِّسَاء بأزر وَغَيرهَا إِلَّا نفسَاء أَو مَرِيضَة وَمَا جَاءَ فِي النَّهْي عَن ذَلِك
269 - عَن جَابر رَضِي الله عَنهُ عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ من كَانَ يُؤمن بِاللَّه وَالْيَوْم الآخر فَلَا يدْخل الْحمام إِلَّا بمئزر وَمن كَانَ يُؤمن بِاللَّه وَالْيَوْم الآخر فَلَا يدْخل حليلته الْحمام
رَوَاهُ النَّسَائِيّ وَالتِّرْمِذِيّ وَحسنه وَالْحَاكِم وَقَالَ صَحِيح على شَرط مُسلم