আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
৪. অধ্যায়ঃ পবিত্রতা
হাদীস নং: ২৭০
অধ্যায়ঃ পবিত্রতা
বিবস্ত্র অবস্থায় পুরুষের এবং বস্ত্র পরিহিত অবস্থায় নারীর হাম্মামখানায় প্রবেশের প্রতি ভীতি প্রদর্শন, তবে যারা ঋতুমতী ও রোগী, তারা নয় এবং এ থেকে নিষেধের বর্ণনা
২৭০. হযরত আবদুল্লাহ ইব্ন আমর (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (সা) বলেছেন: অচিরেই তোমরা অসংখ্য অনারব দেশ জয় করবে এবং তাতে হাম্মাম নামক অসংখ্য ঘর দেখবে। পুরুষরা যেন তাতে বিবস্ত্র অবস্থায় প্রবেশ না করে এবং মহিলাদেরও প্রবেশ করতে নিষেধ করবে। তবে যারা রোগাক্রান্ত ও ঋতুমতী, তাদের কথা স্বতন্ত্র।
(ইবন মাজাহ ও আবু দাউদ হাদীসটি বর্ণনা করেছেন। হাদীসটির সনদে আবদুর রহমান ইবন যিয়াদ ইবন আনআম নামে একজন সন্দিগ্ধ রাবী রয়েছেন।)
(ইবন মাজাহ ও আবু দাউদ হাদীসটি বর্ণনা করেছেন। হাদীসটির সনদে আবদুর রহমান ইবন যিয়াদ ইবন আনআম নামে একজন সন্দিগ্ধ রাবী রয়েছেন।)
كتاب الطَّهَارَة
التَّرْهِيب من دُخُول الرِّجَال الْحمام بِغَيْر أزر وَمن دُخُول النِّسَاء بأزر وَغَيرهَا إِلَّا نفسَاء أَو مَرِيضَة وَمَا جَاءَ فِي النَّهْي عَن ذَلِك
270 - وَعَن عبد الله بن عَمْرو رَضِي الله عَنْهُمَا أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ ستفتح عَلَيْكُم أَرض الْعَجم وستجدون فِيهَا بُيُوتًا يُقَال لَهَا الحمامات فَلَا يدخلنها الرِّجَال إِلَّا بالأزر وامنعوها النِّسَاء إِلَّا مَرِيضَة أَو نفسَاء
رَوَاهُ ابْن مَاجَه وَأَبُو دَاوُد وَفِي إِسْنَاده عبد الرَّحْمَن بن زِيَاد بن أنعم
رَوَاهُ ابْن مَاجَه وَأَبُو دَاوُد وَفِي إِسْنَاده عبد الرَّحْمَن بن زِيَاد بن أنعم