আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৪. অধ্যায়ঃ পবিত্রতা

হাদীস নং: ২৭১
অধ্যায়ঃ পবিত্রতা
বিবস্ত্র অবস্থায় পুরুষের এবং বস্ত্র পরিহিত অবস্থায় নারীর হাম্মামখানায় প্রবেশের প্রতি ভীতি প্রদর্শন, তবে যারা ঋতুমতী ও রোগী, তারা নয় এবং এ থেকে নিষেধের বর্ণনা
২৭১. হযরত আয়েশা (রা) থেকে বর্ণিত। প্রথমে রাসূলুল্লাহ (সা) এরপর তিনি পুরুষের জন্য বস্ত্র পরিহিত অবস্থায় প্রবেশের ক্ষেত্রে অবকাশ দিয়েছেন।
(আবূ দাউদ নিজ শব্দে হাদীসটি বর্ণনা করেন। তবে তিনি এই হাদীসকে যঈফ বলে মনে করেন না। তিরমিযী ও ইব্‌ন মাজাহ ও হাদীসটি বর্ণনা করেছেন। ইবন মাজাহ গ্রন্থে আরো আছেঃ "তিনি নারী-পুরুষ নির্বিশেষে (সবাইকে) নিষেধ করেছেন।" ইব্‌ন মাজাহ-এর অন্য সূত্রে বর্ণিত আছে যে, "মহিলাদের জন্য কোন অবকাশ নেই।")
[হাফিয মুনযিরী (র) বলেনঃ] এই হাদীসটি আবূ উযরা সূত্রে আয়েশা (রা) থেকে বর্ণিত। আবু ঘুরআ রাযী (র)-কে আবূ উযরা সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি বলেন: তাকে কেউ সমালোচনা করেছে বলে আমার জানা নেই। আবু বকর ইব্‌ন হাযম (র) বলেন: উপরোক্ত সূত্র ব্যতীত অন্য কোন সূত্রে হাদীসটি বর্ণিত হয়েছে বলে আমার জানা নেই। আবু উযরা অপ্রসিদ্ধ ব্যক্তি। ইমাম আবু ঈসা তিরমিযী (র) বলেনঃ হাদীসটির সনদ ততটা সবল নয়।
كتاب الطَّهَارَة
التَّرْهِيب من دُخُول الرِّجَال الْحمام بِغَيْر أزر وَمن دُخُول النِّسَاء بأزر وَغَيرهَا إِلَّا نفسَاء أَو مَرِيضَة وَمَا جَاءَ فِي النَّهْي عَن ذَلِك
271 - وَعَن عَائِشَة رَضِي الله عَنْهَا أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم نهى عَن دُخُول الحمامات ثمَّ رخص للرِّجَال أَن يدخلوها فِي المآزر
رَوَاهُ أَبُو دَاوُد وَلم يُضعفهُ وَاللَّفْظ لَهُ وَالتِّرْمِذِيّ وَابْن مَاجَه وَلم يرخص للنِّسَاء
قَالَ الْحَافِظ رَحمَه الله رَوَوْهُ كلهم من حَدِيث أبي عذرة عَن عَائِشَة وَقد سُئِلَ أَبُو زرْعَة الرَّازِيّ عَن أبي عذرة هَل يُسمى فَقَالَ لَا أعلم أحدا سَمَّاهُ وَقَالَ أَبُو بكر بن حَازِم لَا يعرف هَذَا الحَدِيث إِلَّا من هَذَا الْوَجْه وَأَبُو عذرة غير مَشْهُور وَقَالَ التِّرْمِذِيّ إِسْنَاده لَيْسَ بِذَاكَ الْقَائِم