আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৪. অধ্যায়ঃ পবিত্রতা

হাদীস নং: ২৮০
অধ্যায়ঃ পবিত্রতা
বিবস্ত্র অবস্থায় পুরুষের এবং বস্ত্র পরিহিত অবস্থায় নারীর হাম্মামখানায় প্রবেশের প্রতি ভীতি প্রদর্শন, তবে যারা ঋতুমতী ও রোগী, তারা নয় এবং এ থেকে নিষেধের বর্ণনা
২৮০. হযরত মিকদাম ইবুন মাদী কারিব (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (সা) বলেছেন: তোমরা অচিরেই এমন দেশ জয় করবে, যেখানে অসংখ্য হাম্মাম রয়েছে। আমার উম্মতের জন্য তাতে প্রবেশ নিষিদ্ধ। তারা বললঃ ইয়া রাসূলাল্লাহ্। তাতো রোগ নিরাময় করে এবং ময়লা দূর করে (তবুও নয়কি)। তিনি বললেন: তা আমার পুরুষ উম্মতের জন্য বস্ত্র পরিহিত অবস্থায় হালাল, আর তা আমার উম্মতের নারী সমাজের জন্য সর্বাবস্থায় হারাম।
(তাবারানী)
كتاب الطَّهَارَة
التَّرْهِيب من دُخُول الرِّجَال الْحمام بِغَيْر أزر وَمن دُخُول النِّسَاء بأزر وَغَيرهَا إِلَّا نفسَاء أَو مَرِيضَة وَمَا جَاءَ فِي النَّهْي عَن ذَلِك
280- وَرُوِيَ عَن الْمِقْدَام بن معديكرب رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم إِنَّكُم ستفتحون أفقا فِيهَا بيُوت يُقَال لَهَا الحمامات حرَام على أمتِي دُخُولهَا
فَقَالُوا يَا رَسُول الله إِنَّهَا تذْهب الوصب وتنقي الدَّرن قَالَ فَإِنَّهَا حَلَال لذكور أمتِي فِي الأزر حرَام على إناث أمتِي
رَوَاهُ الطَّبَرَانِيّ

হাদীসের তাখরীজ (সূত্র):

الْأُفق بِضَم الْألف وَسُكُون الْفَاء وَبِضَمِّهَا أَيْضا هِيَ النَّاحِيَة والوصب الْمَرَض