আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৪. অধ্যায়ঃ পবিত্রতা

হাদীস নং: ৩২৭
অধ্যায়ঃ পবিত্রতা
মিসওয়াক করার প্রতি অনুপ্রেরণা এবং এর ফযীলত
৩২৭. হযরত ইবন উমর (রা) সূত্রে নবী (সা) থেকে বর্ণিত। তিনি বলেছেন: তোমাদের মিসওয়াক করা কর্তব্য। কেননা তা মুখ পরিষ্কারকারী এবং আল্লাহ তা'আলার সন্তুষ্টি লাভের উপায়।
ইবন লাহীয়া সূত্রে আহমদ হাদীসটি বর্ণনা করেন।
كتاب الطَّهَارَة
التَّرْغِيب فِي السِّوَاك وَمَا جَاءَ فِي فَضله
327 - وَعَن ابْن عمر رَضِي الله عَنْهُمَا عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ عَلَيْكُم بِالسِّوَاكِ فَإِنَّهُ مطيبة للفم مرضاة للرب تبَارك وَتَعَالَى
رَوَاهُ أَحْمد من رِوَايَة ابْن لَهِيعَة

হাদীসের ব্যাখ্যা:

কোন বস্তুর সৌন্দর্যের দু'টি দিক হতে পারে। একটি হল, দুনিয়াতে উপকারী এবং সাধারণ মানুষের কাছে পসন্দনীয় হওয়া এবং অপরটি হল, আল্লাহর কাছে প্রিয় সাব্যস্ত হওয়া এবং আখিরাতে সাওয়াব প্রাপ্তির মাধ্যম হওয়া। রাসূলুল্লাহ ﷺ এ হাদীসে উভয়বিধ উপকারিতার প্রতি দিক নির্দেশ করেছেন। কারণ মিস্ওয়াক করায় মুখ পরিষ্কার হয়, দুর্গন্ধ বিদূরিত হয়ে ক্ষতিকর বস্তু বেরিয়ে যায়- এ হ'ল দুনিয়ায় নগদ উপকারিতা। আর দ্বিতীয় উপকারিতা হল আখিরাতে, যা স্থায়ী ও অধিক উপকারী। তা হচ্ছে আল্লাহর সন্তুষ্টি অর্জন যা মুক্তির বিশেষ মাধ্যম বিবেচিত হতে পারে।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান