আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
৪. অধ্যায়ঃ পবিত্রতা
হাদীস নং: ৩৫২
অধ্যায়ঃ পবিত্রতা
আঙ্গুলসমূহ খিলাল করার প্রতি অনুপ্রেরণা, আঙ্গুল খিলাল বর্জন করা, উযূ পূর্ণভাবে না করা এবং অত্যাবশ্যক অঙ্গ ধোয়ায় ত্রুটি করার প্রতি ভীতি প্রদর্শন
৩৫২. হযরত রিফা'আ ইবন রাফি (রা) থেকে বর্ণিত। একদা তিনি রাসূলুল্লাহ (সা) এর নিকট বসা ছিলেন। তিনি বললেন: আল্লাহর নির্দেশানুসারে পরিপূর্ণরূপে উযু করা ব্যতীত কারো সালাত আদায় হয় না। কাজেই উযুকারী তার মুখমণ্ডল এবং উভয় হাত কনুইসহ ধৌত করবে, তার মাথা মাসেহ করবে এবং তার দুই পায়ের গোড়ালীসহ ধুয়ে নেবে।
( ইমাম ইবন মাজাহ উত্তম সনদে হাদীসটি বর্ণনা করেন।)
( ইমাম ইবন মাজাহ উত্তম সনদে হাদীসটি বর্ণনা করেন।)
كتاب الطَّهَارَة
التَّرْغِيب فِي تَخْلِيل الْأَصَابِع والترهيب من تَركه وَترك الإسباغ إِذا أخل بِشَيْء من الْقدر الْوَاجِب
352 - وَعَن رِفَاعَة بن رَافع أَنه كَانَ جَالِسا عِنْد رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم فَقَالَ إِنَّهَا لَا تتمّ صَلَاة لَاحَدَّ حَتَّى يسبغ الْوضُوء كَمَا أَمر الله يغسل وَجهه وَيَديه إِلَى الْمرْفقين وَيمْسَح بِرَأْسِهِ وَرجلَيْهِ إِلَى الْكَعْبَيْنِ
رَوَاهُ ابْن مَاجَه بِإِسْنَاد جيد
رَوَاهُ ابْن مَاجَه بِإِسْنَاد جيد
বর্ণনাকারী: