আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
৪. অধ্যায়ঃ পবিত্রতা
হাদীস নং: ৩৫৩
অধ্যায়ঃ পবিত্রতা
উযূশেষে কতিপয় বাক্য পাঠের (দু'আ পড়ার) প্রতি অনুপ্রেরণা
৩৫৩. হযরত উমর ইবন খাত্তাব (রা) সূত্রে নবী (সা) থেকে বর্ণিত। তিনি বলেছেন। তোমাদের মধ্যকার যে ব্যক্তি পরিপূর্ণভাবে উযূ করে এই দু'আ পাঠ করবে:
أشهد أَن لَا إِلَه إِلَّا الله وَحده لَا شريك لَهُ وَأشْهد أَن مُحَمَّدًا عَبده وَرَسُوله
"আমি সাক্ষ্য দিচ্ছি যে, আল্লাহ ছাড়া আর কোন ইলাহ নেই, তিনি একক, তাঁর কোন অংশীদার নেই। আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে, মুহাম্মাদ তাঁর বান্দা ও রাসুল।" তার জন্য জান্নাতের আটটি দরজা খুলে দেওয়া হবে এবং সে যে দরজা দিয়ে ইচ্ছা প্রবেশ করবে।
(ইমাম মুসলিম, আবু দাউদ ও ইবন মাজাহ হাদীসটি বর্ণনা করেন। ইমাম আবু দাউদ ও ইবন মাজাহ আরো বলেন: "সে উত্তমরূপে উযূ করবে।" আবূ দাউদ (রা) আরো বলেনঃ "তারপর সে আকাশের দিকে তাকিয়ে বলবে তিরমিযী (র) ইমাম আবু দাউদের ন্যায় বর্ণনার পর অতিরিক্ত বর্ণনা করেনঃ اللَّهُمَّ اجْعَلنِي من التوابين واجعلني من المتطهرين হে আল্লাহ আমাকে তাওবাকারীদের অন্তর্ভুক্ত করুন এবং অন্তর্ভুক্ত করুন পবিত্রতা অর্জনকারীদের।" এ হাদীসের বিশুদ্ধতার ব্যাপারে মুহাদ্দিসগণ দ্বিমত পোষণ করেন।)

كتاب الطَّهَارَة
التَّرْغِيب فِي كَلِمَات يقولهن بعد الْوضُوء
353 - رُوِيَ عَن عمر بن الْخطاب رَضِي الله عَنهُ عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ مَا مِنْكُم من أحد يتَوَضَّأ فَيبلغ أَو فيسبغ الْوضُوء ثمَّ يَقُول أشهد أَن لَا إِلَه إِلَّا الله وَحده لَا شريك لَهُ وَأشْهد أَن مُحَمَّدًا عَبده وَرَسُوله إِلَّا فتحت لَهُ أَبْوَاب الْجنَّة الثَّمَانِية يدْخل من أَيهَا شَاءَ
رَوَاهُ مُسلم وَأَبُو دَاوُد وَابْن مَاجَه وَقَالا فَيحسن الْوضُوء
وَزَاد أَبُو دَاوُد ثمَّ يرفع طرفه إِلَى السَّمَاء ثمَّ يَقُول فَذكره وَرَوَاهُ التِّرْمِذِيّ كَأبي دَاوُد وَزَاد اللَّهُمَّ اجْعَلنِي من التوابين واجعلني من المتطهرين
الحَدِيث وَتكلم فِيهِ

হাদীসের ব্যাখ্যা:
উযূ করায় সাধারণত বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গ পরিচ্ছন্ন হয়। তাই মু'মিন ব্যক্তি যখন উযূ করে তখন সে মূলতঃ আল্লাহর নির্দেশ পালন করে এবং বাহ্যিক পবিত্রতা অর্জন করে। কিন্তু প্রকৃত আবর্জনা ও মালিন্য হচ্ছে ঈমানের দুর্বলতা, নিষ্ঠার ঘাটতি এবং মন্দ কাজের জঞ্জাল। এ অনুভূতিকে সামনে রেখে ঈমানকে নতুন করার লক্ষ্যে, আল্লাহর ইবাদতে নিষ্ঠার পরিচয় দিতে এবং রাসূলুল্লাহ ﷺ এর পূর্ণ অনুসরণ করতে কালেমা শাহাদাত পাঠ করে যেন নতুন করে প্রতিশ্রুতিবদ্ধ হয়। এর ফলে আল্লাহর পক্ষ থেকে পাঠকের জন্য মাগফিরাতের পূর্ণ ফয়সালা হয়ে যায়। তাই হাদীসে বলা হয়েছে যে, তার জন্য জান্নাতের সকল দরজা উন্মুক্ত।
ইমাম মুসলিম (র) অন্যত্র কালেমা শাহাদাতের নিম্নোক্ত শব্দগুচ্ছও বর্ণনা করেছেন- أَشْهَدُ أَنْ لَا إِلهَ إِلَّا اللهُ وَحْدَهُ لا شَرِيكَ لَهُ وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ "আমি সাক্ষ্য দিচ্ছি, আল্লাহ্ ব্যতীত কোন ইলাহ্ নেই। তিনি একক তাঁর কোন অংশীদার নেই। আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে, মুহাম্মদ আল্লাহর বান্দা ও রাসূল।"
ইমাম তিরমিযী (র) এ হাদীস বর্ণনায় নিম্নোক্ত শব্দগুচ্ছও উল্লেখ করেছেন: اللَّهُمَّ اجْعَلْنِي مِنَ التَّوَّابِينَ وَجَعَلْنِي مِنَ الْمُتَطَهِّرِينَ "হে আল্লাহ্! তুমি আমাকে তাওবাকারীদের অন্তর্ভুক্ত কর এবং আমাকে পবিত্রতা অবলম্বনকারীদের মধ্যে শামিল কর।"

ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)