আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৪. অধ্যায়ঃ পবিত্রতা

হাদীস নং: ৩৫৫
অধ্যায়ঃ পবিত্রতা
উযূশেষে কতিপয় বাক্য পাঠের (দু'আ পড়ার) প্রতি অনুপ্রেরণা
৩৫৫. হযরত উসমান ইবন আফফান (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (সা) কে বলতে শুনেছিঃ যে ব্যক্তি উযূ করে, সে যেন তার দুই হাত ধুয়ে নেয়, তারপর তিনবার কুলি করে, তিনবার নাকে পানি দেয়, তিনবার চেহারা ধুয়ে নেয়, উভয় হাত তিনবার কনুই পর্যন্ত ধুয়ে নেয়। এরপর মাথা মাসেহ করে এবং উভয় পা ধৌত করে। পরে সে যেন কথা না বলে এই দু'আ পাঠ করে:
أشهد أَن لَا إِلَه إِلَّا الله وَحده لَا شريك لَهُ وَأشْهد أَن مُحَمَّدًا عَبده وَرَسُوله
"আমি সাক্ষ্য দিচ্ছি যে, আল্লাহ ছাড়া আর কোন ইলাহ নেই, তিনি একক। তাঁর কোন অংশীদার নেই। আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে, মুহাম্মদ (সা) তাঁর বান্দা ও রাসূল।" তাহলে তার দুইবার উযু করার মধ্যবর্তীকালীন সময়ের গুনাহ ক্ষমা করা হবে।
(আবূ ই'য়ালা ও দারু কুতনী হাদীসটি বর্ণনা করেন।)
كتاب الطَّهَارَة
التَّرْغِيب فِي كَلِمَات يقولهن بعد الْوضُوء
355 - وَرُوِيَ عَن عُثْمَان بن عَفَّان رَضِي الله عَنهُ أَنه قَالَ سَمِعت رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَقُول من تَوَضَّأ فَغسل يَدَيْهِ ثمَّ مضمض ثَلَاثًا واستنشق ثَلَاثًا وَغسل وَجهه ثَلَاثًا وَيَديه إِلَى الْمرْفقين ثَلَاثًا وَمسح رَأسه ثمَّ غسل رجلَيْهِ ثمَّ لم يتَكَلَّم حَتَّى يَقُول أشهد أَن لَا إِلَه إِلَّا الله وَحده لَا شريك لَهُ وَأشْهد أَن مُحَمَّدًا عَبده وَرَسُوله غفر لَهُ مَا بَين الوضوءين
رَوَاهُ أَبُو يعلى وَالدَّارَقُطْنِيّ
tahqiqতাহকীক:তাহকীক চলমান