আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
৪. অধ্যায়ঃ পবিত্রতা
হাদীস নং: ৩৫৬
অধ্যায়ঃ পবিত্রতা
উযু করার পর দুই রাক'আত সালাত আদায়ের প্রতি উৎসাহ দান
৩৫৬. হযরত আবূ হুরায়রা (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (সা) হযরত বিলাল (রা)-কে বলেনঃ হে বিলাল! ইসলামে দীক্ষিত হওয়ার পর তুমি যে আমল দ্বারা নাজাতের আশা কর, সে বিষয়ে আমাকে অবহিত কর।কেননা আমি জান্নাতে আমার সামনে তোমার জুতার ধ্বনি শুনেছি। তিনি বলেনঃ আমি এমন কোন আমল করিনি যদ্বারা নাজাতের আশা করতে পারি, তবে রাতে বা দিনের যখনই উযু করি, তখনই আমার সাধ্যমত সালাত আদায় করি।
(হাদীসটি বুখারী ও মুসলিম বর্ণনা করেছেন।)
(হাদীসটি বুখারী ও মুসলিম বর্ণনা করেছেন।)
كتاب الطَّهَارَة
التَّرْغِيب فِي رَكْعَتَيْنِ بعد الْوضُوء
356 - عَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ لِبلَال يَا بِلَال حَدثنِي بأرجى عمل عملته فِي الْإِسْلَام إِنِّي سَمِعت دف نعليك بَين يَدي فِي الْجنَّة
قَالَ مَا عملت عملا أَرْجَى عِنْدِي من أَنِّي لم أتطهر طهُورا فِي سَاعَة من ليل أَو نَهَار إِلَّا صليت بذلك الطّهُور مَا كتب لي أَن أُصَلِّي
رَوَاهُ البُخَارِيّ وَمُسلم
قَالَ مَا عملت عملا أَرْجَى عِنْدِي من أَنِّي لم أتطهر طهُورا فِي سَاعَة من ليل أَو نَهَار إِلَّا صليت بذلك الطّهُور مَا كتب لي أَن أُصَلِّي
رَوَاهُ البُخَارِيّ وَمُسلم
হাদীসের তাখরীজ (সূত্র):
الدُّف بِالضَّمِّ صَوت النَّعْل حَال الْمَشْي
হাদীসের ব্যাখ্যা:
এ হাদীসে রাসূলুল্লাহ ﷺ কর্তৃক জান্নাতে হযরত বিলাল (রা)-এর পদধ্বনি শোনার বিষয়টি স্বপ্নে দেখা একটি ঘটনা। ১. এ বিষয়ে এজন্য জানিয়ে দেয়া হল যে, জীবিত থাকা অবস্থায় হযরত বিলাল (রা) কিভাবে জান্নাতে প্রবেশ করলেন, সে প্রশ্ন যাতে উত্থাপিত না হয়। তবে একথা নির্দ্বিধায় বলা যায় যে, নবী কারীম ﷺ কর্তৃক হযরত বিলাল (রা) কে জান্নাতে দেখা এবং তার বিবরণ দান একথারই সাক্ষ্য দেয় যে, হযরত বিলাল (রা) জান্নাতী। বরং তিনি প্রথম শ্রেণীর জান্নাতীদের অন্যতম।
এ হাদীসের আধ্যাত্মিক দিক হলো এই যে, মানুষ যখনই উযূ করে তখনই যেন সে তার সাধ্য অনুসারে সালাত আদায় করে, চাই ফরয হোক কি নফল কিংবা সুন্নাত।
১. যে সকল বিবেচনায় বিষয়টিকে নবী কারীম ﷺ এর স্বপ্ন বলে বর্ণনা করা হয়েছে তার সবিস্তার বিবরণ জানার জন্য ফাতহুল বারী দ্রষ্টব্য।

ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)