আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
৫. অধ্যায়ঃ নামাজ
হাদীস নং: ৩৬৩
অধ্যায়ঃ নামাজ
অধ্যায়: সালাত
আযান দেওয়ার প্রতি অনুপ্রেরণা এবং আযানের ফযীলত

৩৬৩. হযরত আবদুল্লাহ ইবন আবদুর রহমান ইবন সা'সাআ তাঁর পিতার সূত্রে বর্ণনা করেন যে, হযরত আবু সাঈদ খুদরী (রা) তাকে বলেছেন: আমার মনে হয় তুমি চারণভূমিতে বকরী চরাতে পসন্দ কর। কাজেই তুমি যখন বন-জঙ্গলে থাক এবং সালাতের জন্য আযান দাও, তখন উচ্চকণ্ঠে আযান দেবে। কেননা জিন্ন-মানুষ অথবা অন্য যে কোন বস্তুই আযানের শব্দ শুনবে, কিয়ামতের দিন সে মুআযযিনের পক্ষে সাক্ষ্য দেবে। হযরত আবু সাঈদ (রা) বলেনঃ আমি এ কথা রাসূলুল্লাহ (সা) থেকে শুনেছি।
(মালিক, বুখারী, নাসাঈ ও ইবন মাজাহ হাদীসটি বর্ণনা করেছেন। ইবন মাজাহ আরো বর্ণনা করেন যে, "পাথর ও গাছপালা তার পক্ষে সাক্ষ্য দেবে।" ইবন খুযারমা তাঁর 'সহীহ' গ্রন্থে বর্ণনা করেন যে, "আমি রাসূলুল্লাহ (সা) কে বলতে শুনেছি। গাছপালা, মাটির (পাকা) ঘর, পাথর, জিন্ন, মানুষ যে কেউ তা শুনবে, সে তার পক্ষে সাক্ষ্য দেবে।")

كتاب الصَّلَاة
كتاب الصَّلَاة
التَّرْغِيب فِي الْأَذَان وَمَا جَاءَ فِي فَضله

363 - وَعَن عبد الله بن عبد الرَّحْمَن بن أبي صعصعة عَن أَبِيه أَن أَبَا سعيد الْخُدْرِيّ رَضِي الله عَنهُ قَالَ لَهُ إِنِّي أَرَاك تحب الْغنم والبادية فَإِذا كنت فِي غنمك أَو باديتك فَأَذنت للصَّلَاة فارفع صَوْتك بالنداء فَإِنَّهُ لَا يسمع مدى صَوت الْمُؤَذّن جن وَلَا إنس وَلَا شَيْء إِلَّا شهد لَهُ يَوْم الْقِيَامَة
قَالَ أَبُو سعيد سمعته من رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم
وَرَوَاهُ مَالك وَالْبُخَارِيّ وَالنَّسَائِيّ وَابْن مَاجَه وَزَاد وَلَا حجر وَلَا شجر إِلَّا شهد لَهُ وَابْن خُزَيْمَة فِي صَحِيحه وَلَفظه قَالَ سَمِعت رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَقُول لَا يسمع صَوته شجر وَلَا مدر وَلَا حجر وَلَا جن وَلَا إنس إِلَّا شهد لَهُ