আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৫. অধ্যায়ঃ নামাজ

হাদীস নং: ৩৬৪
অধ্যায়ঃ নামাজ
অধ্যায়: সালাত
আযান দেওয়ার প্রতি অনুপ্রেরণা এবং আযানের ফযীলত
৩৬৪. হযরত ইবন উমর (রা) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ (সা) বলেছেন: মুআযযিনের আযান শেষ হলেই তার গুনাহ ক্ষমা করে দেওয়া হয় এবং প্রত্যেক সজীব-নির্জীব বস্তু যে তার আযান শুনতে পায়, সে তার জন্য মাগফিরাত কামনা করে।
(আহমদ সহীহ সনদে হাদীসটি বর্ণনা করেন। তাবারানীর 'কাবীর' গ্রন্থে এবং বাযযারও হাদীসটি বর্ণনা করেছেন। তবে বাযযার (র) বলেছেনঃ "সজীব-নির্জীব বস্তু প্রত্যেকেই তার আযানের জবাব দেয়।")
كتاب الصَّلَاة
كتاب الصَّلَاة
التَّرْغِيب فِي الْأَذَان وَمَا جَاءَ فِي فَضله
364 - وَعَن ابْن عمر رَضِي الله عَنْهُمَا قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يغْفر للمؤذن مُنْتَهى
أَذَانه ويستغفر لَهُ كل رطب ويابس سَمعه
رَوَاهُ أَحْمد بِإِسْنَاد صَحِيح وَالطَّبَرَانِيّ فِي الْكَبِير وَالْبَزَّار إِلَّا أَنه قَالَ ويجيبه كل رطب ويابس
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ৩৬৪ | মুসলিম বাংলা