আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৫. অধ্যায়ঃ নামাজ

হাদীস নং: ৩৬৬
অধ্যায়ঃ নামাজ
অধ্যায়: সালাত
আযান দেওয়ার প্রতি অনুপ্রেরণা এবং আযানের ফযীলত
৩৬৬. হযরত বারা ইবন আযিব (রা) থেকে বর্ণিত। আল্লাহর নবী মুহাম্মদ (সা) বলেছেন: যারা প্রথম সারিতে দাঁড়িয়ে সালাত আদায় করে, তাদের জন্য আল্লাহ ও ফিরিশতাকুল রহমত বর্ষণ করেন। আর মুআযযিনকে, আযানের ধ্বনি যতদূর যায়, ততদূর তার ক্ষমা প্রসারিত করা হয় এবং জীবন্ত-মৃত যে তার আযানের ধ্বনি শুনতে পায়, সে তা প্রত্যায়ন করে এবং তার সাথে যারা সালাত আদায় করে, প্রত্যেকের সমান সওয়াব তাকে দান করা হয়।
(আহমদ ও নাসাঈ হাসান ও উত্তম সনদে হাদীসটি বর্ণনা করেন। তাবারানী (র) আবূ উমামা (রা) সূত্রে নিজ শব্দযোগে বর্ণনা করেন যে, "রাসূলুল্লাহ (সা) বলেছেন: মুআযযিনের আযানের ধ্বনি যতদূর যায়, ততদূর তার ক্ষমা প্রসারিত করা হয় এবং যারা তার সাথে সালাত আদায় করে, তাদের সমান সওয়াব তাকে দান করা হয়।")
كتاب الصَّلَاة
كتاب الصَّلَاة
التَّرْغِيب فِي الْأَذَان وَمَا جَاءَ فِي فَضله
366 - وَعَن الْبَراء بن عَازِب رَضِي الله عَنهُ أَن نَبِي الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ إِن الله وَمَلَائِكَته يصلونَ على الصَّفّ الْمُقدم والمؤذن يغْفر لَهُ مدى صَوته وَصدقه من سَمعه من رطب ويابس وَله أجر من صلى مَعَه
رَوَاهُ أَحْمد وَالنَّسَائِيّ بِإِسْنَاد حسن جيد وَرَوَاهُ الطَّبَرَانِيّ عَن أبي أُمَامَة وَلَفظه قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم الْمُؤَذّن يغْفر لَهُ مد صَوته وأجره مثل أجر من صلى مَعَه
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ৩৬৬ | মুসলিম বাংলা