আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৫. অধ্যায়ঃ নামাজ

হাদীস নং: ৩৬৫
অধ্যায়ঃ নামাজ
অধ্যায়: সালাত
আযান দেওয়ার প্রতি অনুপ্রেরণা এবং আযানের ফযীলত
৩৬৫. হযরত আবূ হুরায়রা (রা) সূত্রে নবী (সা) থেকে বর্ণিত। তিনি বলেছেন: আযানের ধ্বনি যতদূর যায়, মুআযযিনের ক্ষমা ততদূর পর্যন্ত প্রসারিত করা হয় এবং জীবন্ত-মৃত প্রত্যেকেই তা প্রত্যায়ন করে।

(হাদীসটি আহমদ বর্ণনা করেন। শব্দমালা তাঁরই। ইমাম আবু দাউদ ও ইবন খুযায়মা তাঁদের সহীহ গ্রন্থে বর্ণনা করেন যে, "তার জন্য জীবন্ত-মৃত প্রত্যেকে কিয়ামতের দিন তার পক্ষে সাক্ষ্য দেবে।" ইমাম নাসাঈ আরো অতিরিক্ত শব্দযোগে বর্ণনা করেন যে, "তাকে এবং যারা তার (আযান শুনে) সালাত আদায় করে, তাকে তাদের অনুরূপ সওয়াব দেওয়া হবে।" ইবন মাজাহ (র) বলেনঃ তাঁর আযানের ধ্বনি যতদূর যায়, ততদূর পর্যন্ত ক্ষমা প্রসারিত করা হয় এবং প্রত্যেক জীবন্ত-মৃত বস্তুরাজি তার জন্য ক্ষমা প্রার্থনা করে। (জামাআতে) সালাত আদায়কারীর জন্য পঁচিশগুণ সওয়াব লেখা হবে এবং দুই সালাতের মধ্যবর্তী সময়ের গুনাহ মোচন করা হবে।"
[খাত্তাবী (র) বলেন] مدى الشَّيْء অর্থ হল: বস্তুর সীমা। হাদীসের অর্থ হলঃ মুআযযিনের কণ্ঠস্বর যখন ছড়িয়ে পড়ে এবং এলাকার প্রান্তসীমা পর্যন্ত তা পৌঁছে যায়, তখন আল্লাহর ক্ষমা সে পুরোপুরি লাভ করে।)
[হাফিয মুনযিরী (র) বলেন:] উপরোক্ত বর্ণনাটিকে আবার একটি বর্ণনা সাহায্য করে। তা হলঃ يغْفر لَهُ مد صَوته অর্থাৎ তার কণ্ঠস্বর যতদূর পর্যন্ত পৌঁছে, ততদূরের সব কিছুই তার জন্য ক্ষমা প্রার্থনা করে। খাত্তাবী (র) উল্লিখিত হাদীসের ব্যাখ্যা প্রসংগে বলেছেন। যে, হাদীসটি একটি উপমা স্বরূপ। হাদীসটির উদ্দেশ্যে হল, মুআযযিনের কন্ঠস্বর যতদূর যায়, তার পাপরাশি যদি সেই স্থান ব্যাপী হয় এবং পাপরাশির শরীর যদি সে স্থান জুড়ে ফেলে, তবুও আল্লাহ তা'আলা তাকে ক্ষমা করে দেবেন।
كتاب الصَّلَاة
كتاب الصَّلَاة
التَّرْغِيب فِي الْأَذَان وَمَا جَاءَ فِي فَضله
365 - وَعَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم فال الْمُؤَذّن يغْفر لَهُ مدى صَوته ويصدقه كل رطب ويابس
رَوَاهُ أَحْمد وَاللَّفْظ لَهُ وَأَبُو دَاوُد وَابْن خُزَيْمَة فِي صَحِيحه وَعِنْدَهُمَا وَيشْهد لَهُ كل رطب ويابس
وَالنَّسَائِيّ وَزَاد فِيهِ وَله مثل أجر من صلى مَعَه
وَابْن مَاجَه وَعِنْده يغْفر لَهُ مد صَوته ويستغفر لَهُ كل رطب ويابس وَشَاهد الصَّلَاة تكْتب لَهُ خمس وَعِشْرُونَ حَسَنَة وَيكفر عَنهُ مَا بَينهمَا
قَالَ الْخطابِيّ رَحمَه الله مدى الشَّيْء غَايَته وَالْمعْنَى أَنه يستكمل مغْفرَة الله تَعَالَى إِذا استوفى وَسعه فِي رفع الصَّوْت فَيبلغ الْغَايَة من الْمَغْفِرَة إِذا بلغ الْغَايَة من الصَّوْت
قَالَ الْحَافِظ رَحمَه الله وَيشْهد لهَذَا القَوْل رِوَايَة من قَالَ يغْفر لَهُ مد صَوته
بتَشْديد الدَّال أَي بِقدر مُدَّة صَوته
قَالَ الْخطابِيّ رَحمَه الله وَفِيه وَجه آخر وَهُوَ أَنه كَلَام تَمْثِيل وتشبيه يُرِيد أَن الْكَلَام الَّذِي يَنْتَهِي إِلَيْهِ الصَّوْت لَو يقدر أَن يكون مَا بَين أقصاه وَبَين مقَامه الَّذِي هُوَ فِيهِ ذنُوب تملأ تِلْكَ الْمسَافَة غفرها الله انْتهى
tahqiqতাহকীক:তাহকীক চলমান