আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৫. অধ্যায়ঃ নামাজ

হাদীস নং: ৮০২
অধ্যায়ঃ নামাজ
সিজদার স্থান থেকে কংকর এবং অপরাপর বস্তু অপসারণ করা এবং বিনা প্রয়োজনে ফুঁ দেয়ার প্রতি ভীতি প্রদর্শন
৮০২. হযরত জাবির (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, সালাতে থাকাকালীন কংকর সরানো সম্পর্কে আমি নবী (সা) এর কাছে জিজ্ঞাসা করলাম। তিনি বললেন: কেবল একবার। তবে তুমি যদি তা থেকে বিরত থাক, তাহলে হৃষ্টপুষ্ট কালো চক্ষুবিশিষ্ট একশটি উটনী সদকা করা হতে তা হবে উত্তম।
(ইবন খুযায়মা তাঁর 'সহীহ' গ্রন্থে হাদীসটি বর্ণনা করেন।)
كتاب الصَّلَاة
التَّرْهِيب من مسح الْحَصَى وَغَيره فِي مَوضِع السُّجُود والنفخ فِيهِ لغير ضَرُورَة
802 - وَعَن جَابر رَضِي الله عَنهُ قَالَ سَأَلت النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم عَن مسح الْحَصَى فِي الصَّلَاة فَقَالَ وَاحِدَة وَلِأَن تمسك عَنْهَا خير لَك من مائَة نَاقَة كلهَا سود الحدق

رَوَاهُ ابْن خُزَيْمَة فِي صَحِيحه