আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৬. অধ্যায়ঃ নফল

হাদীস নং: ৮৬০
অধ্যায়ঃ নফল
যোহরের (ফরয সালাতের) আগে ও পরে সালাত আদায়ের প্রতি অনুপ্রেরণা
৮৬০. হযরত উমর (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (সা) কে বলতে শুনেছি: যোহরের (ফরযের) পূর্বে চার রাক'আত (সুন্নাত) এবং সূর্য পশ্চিমাকাশে ঢলে যাওয়ার পর চার রাক'আত, সওয়াবের দিক থেকে তাহাজ্জুদ সালাতের ন্যায়। আর সে সময় সকল বস্তুই আল্লাহর তাসবীহ পাঠ করে। এরপর তিনি তিলাওয়াত করেন:
يَتَفَيَّأُ ظِلَالُهُ عَنِ الْيَمِينِ وَالشَّمَائِلِ سُجَّدًا لِلَّهِ وَهُمْ دَاخِرُونَ
অর্থাৎ আল্লাহর সৃষ্ট বস্তুর প্রতি (তারা কি লক্ষ্য করে না)। যার ছায়া ডানে ও বামে ঢলে পড়ে আল্লাহর প্রতি সিজদায় নত হয়। (সূরা নাহল, ১৬ঃ ১৮)
(ইমাম তিরমিযী তাঁর 'জামে' গ্রন্থের তাফসীর অধ্যায়ে এ হাদীসটি বর্ণনা করেন। তিনি বলেন: হাদীসটি গরীব। আমি কেবল আলী ইবন আসিম সূত্রে এ হাদীসটি বর্ণিত বলে জানি।)
كتاب النَّوَافِل
التَّرْغِيب فِي الصَّلَاة قبل الظّهْر وَبعدهَا
860 - وَرُوِيَ عَن عمر رَضِي الله عَنهُ قَالَ سَمِعت رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَقُول أَربع قبل الظّهْر وَبعد الزَّوَال تحسب بمثلهن فِي السحر وَمَا من شَيْء إِلَّا وَهُوَ يسبح الله فِي تِلْكَ السَّاعَة
ثمَّ قَرَأَ يَتَفَيَّأُ ظِلَالُهُ عَنِ الْيَمِينِ وَالشَّمَائِلِ سُجَّدًا لِلَّهِ وَهُمْ دَاخِرُونَ النَّحْل 84

رَوَاهُ التِّرْمِذِيّ فِي التَّفْسِير من جَامعه وَقَالَ حَدِيث غَرِيب لَا نعرفه إِلَّا من حَدِيث عَليّ بن عَاصِم
tahqiqতাহকীক:তাহকীক চলমান